মিসির আলি সহজ গলায় বললেন, আমাকে কেউ বলে নি। আমি অনুমান করছি। এই অনুমানের পেছনে ভিত্তি আছে। তােমার সঙ্গে গল্প করার ফাঁকে ফাকে আমি লাইব্রেরিতে সাজানাে বইগুলির উপর চোখ বুলিয়েছি। চামড়ায় বাঁধানাে, সােনার জলে নাম লেখা বেশ কিছু পুরনাে বই দেখলাম। আকাশের তারা নিয়ে লেখা দুটা বই চোখে পড়েছে। একটার নাম তারা পরিচিতি, আরেকটার নাম… Continue reading আমিই মিসির আলি-পর্ব-(১৭)-হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
আমিই মিসির আলি-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ
বরকত জবাব দিল না। চোখও নামিয়ে নিল না। মিসির আলি বললেন, বাগান ঝাট দিতে এসেছ ? বরকত বলল, না। মিসির আলি বললেন, তােমার কুকুরগুলির সঙ্গে এখনাে পরিচয় হয় নি। চল যাই কুকুরগুলির সঙ্গে পরিচিত হয়ে আসি। বরকত বলল, আপনেরে ডাকে। কে ডাকে? বরকত এই প্রশ্নের জবাব না দিয়ে বাড়ির দিকে আংগুল উঁচিয়ে দেখাল। মিসির আলি… Continue reading আমিই মিসির আলি-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ
আমিই মিসির আলি-পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ
অশ্বিনী বাবুর মাথা খারাপের মতাে হয়ে গেল। তিনি সেই রাতেই দেবী মূর্তি মেঘনা নদীর মাঝখানে ফেলে দিয়ে এলেন। উনার কি একটাই মেয়ে ছিল ? ওনার চার মেয়ে ছিল। দু‘মাসের মাথায় দ্বিতীয় মেয়েটিরও একই অবস্থা হলাে। মন্দিরের ভেতর তাকে পাওয়া গেল মাথা একদিকে ধড় আরেক দিকে। অশ্বিনী বাবু বাড়ি ঘর বিক্রি করে বাকি দুই মেয়ে আর… Continue reading আমিই মিসির আলি-পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ
আমিই মিসির আলি-পর্ব-(১৪)-হুমায়ূন আহমেদ
ডায়েরি হাতে নিলেন। সেখানে স্বপ্নের কথা কিছু লেখা নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াল ? গত রাতে যা দেখেছেন সবই স্বপ্ন ? গভীর গাঢ় স্বপ্ন? মিসির আলি হাত মুখ ধুয়ে নিচে নামলেন। লুচি বেগুনভাজা খেলেন। চা খেলেন। লিলি বলল, চাচাজি আপনি ঘুরে ফিরে বাড়ি দেখুন। বাগান দেখুন। লাইব্রেরি ঘর খুলে রেখেছি। লাইব্রেরির বইপত্র দেখতে পারেন। তােমার… Continue reading আমিই মিসির আলি-পর্ব-(১৪)-হুমায়ূন আহমেদ
আমিই মিসির আলি-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ
এই মুহূর্তে যা ঘটছে তা স্বপ্ন না সত্যি তা প্রমাণ হবে ডায়েরির লেখা থেকে। সকালে ঘুম ভেঙে যদি দেখেন ডায়েরিতে কিছু লেখা নেই তাহলে বুঝতে হবে। পুরাে ব্যাপারটা স্বপ্ন। আর যদি দেখেন লেখা আছে তাহলে বুঝতে হবে যা দেখেছেন সবই সত্যি। মিসির আলি খুব সাবধানে বিছানা থেকে নামলেন। সাপটাকে প্রথমবার দেখে যে ভয় পেয়েছিলেন, সেই… Continue reading আমিই মিসির আলি-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ
আমিই মিসির আলি-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ
এর প্রভাবও বাকিদের উপর পড়বে। আফ্রিকার আদিবাসি এক জনগােষ্ঠির উপর একবার একটি সমীক্ষা চালানাে হয়েছিল। দেখা গেল এরা সবাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। কারণ অনুসন্ধান করে পাওয়া গেল এদের দলপতি বাঁ পায়ে ব্যথা পেয়েছিল। ব্যথার কারণে সারাজীবন তাকে খুঁড়িয়ে হাঁটতে হয়েছে। তাই সংক্রমিত হয়েছে পুরাে দলের উপর । আমি এ বাড়ির তিন সদস্যকে আলাদা আলাদাভাবে দেখার… Continue reading আমিই মিসির আলি-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ
আমিই মিসির আলি-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ
থাকার কোনােই কারণ নেই। তবে সাপ দেখা গেছে। আমি নিজেই দেখেছি। আমি সাপ চিনি না। যেটাকে দেখেছি তার ফণা আছে। কাজেই বিষ থাকার কথা। বলেন কী ? আপনার খাটটা ঠিক ঘরের মাঝখানে দিতে বলেছি। খাটের নিচে জ্বলন্ত হারিকেন থাকবে। সাপ কার্বলিক এসিডের চেয়েও বেশি ভয় পায় আলাে। মশা নেই, তবু মশারি খাটিয়ে ঘুমাবেন। বাথরুমে যাবার… Continue reading আমিই মিসির আলি-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ
আমিই মিসির আলি-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ
জ্বি না। সন্ধ্যার পর আমি কিছু খাই না। আগে পানি, চা–কফি খেতাম। এখন তাও না। সূর্য ডুবল মানে আমার খাওয়ার পর্ব শেষ। মিসির আলি একবার ভাবলেন জিজ্ঞেস করেন—সূর্য ডােবার পর কেন খান । শেষ পর্যন্ত প্রশ্নটা করলেন না। সূর্য ডােবার পর খাদ্য গ্রহণ না করার পেছনে ভদ্রলােকের নিশ্চয়ই কিছু যুক্তি আছে। সেইসব যুক্তি তিনি যদি অন্যদের… Continue reading আমিই মিসির আলি-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ
আমিই মিসির আলি-পর্ব-(৯)-হুমায়ূন আহমেদ
মিসির আলি ঠিক করে রাখলেন— এ বাড়ির লাইব্রেরি থেকে বেশ কিছু বই এনে টেবিল ভর্তি করে রাখবেন। চোখের সামনে প্রচুর বই থাকলে ভালাে লাগে। আবারাে সিঁড়িতে থপথপ শব্দ হচ্ছে। বরকত কি আবারাে ভারী কিছু নিয়ে উঠছে? ব্যাপারটা কী? এবার সে কী আনছে ? মিসির আলি দ্রুত বারান্দায় চলে এলেন। বরকত ভারী কিছু তুলছে না। তার… Continue reading আমিই মিসির আলি-পর্ব-(৯)-হুমায়ূন আহমেদ
আমিই মিসির আলি-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ
মিসির আলির ঘর পছন্দ হলো। পুরনাে বাড়ির একটা সুন্দর ব্যাপার হলাে— ঘরগুলি প্রকাণ্ড । ছােটখাট ফুটবল খেলার মাঠ। কড়ি বর্গার ছাদ অনেক উঁচুতে। ছাদ থেকে লম্বা লম্বা লােহার রড নেমে এসেছে। ব্লডের মাথায় ফ্যান। এক শােবার ঘরেই চারটা ফ্যান। ইলেক্ট্রিসিটি ছাড়া এই ফ্যান চলার কথা না। কাজেই ধরে নেয়া যেতে পারে এদের জেনারেটর আছে। ফ্যানগুলি… Continue reading আমিই মিসির আলি-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ