তিতাস একটি নদীর নাম – অদ্বৈত মল্লবর্মণ 

তিতাস একটি নদীর নাম (উপন্যাস) – অদ্বৈত মল্লবর্মণ তিতাস একটি নদীর নাম। তার কূলজোড়া জল, বুকভরা ঢেউ, প্রাণভরা উচ্ছ্বাস। স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়। ভোরের হাওয়ায় তার তন্দ্রা ভাঙ্গে, দিনের সূর্য তাকে তাতায় ; রাতে চাঁদ ও তারারা তাকে নিয়া ঘুম পাড়াইতে বসে, কিন্তু পারে না। মেঘনা পদ্মার বিরাট বিভিষিকা তার মধ্যে নাই। আবার রমু মোড়লের মরাই,… Continue reading তিতাস একটি নদীর নাম – অদ্বৈত মল্লবর্মণ 

দাদুর লাঠি- মনিকা শকুন্তলা

দাদুর লাঠি মনিকা শকুন্তলা দাদু দাদু যাচ্ছো কোথায়? তিনটি পায়ের সাথে তোমার লাঠি কেড়ে নিলে তখন কেমন হবে? হামাগুড়ি দেবে তুমি ছোট্ট খোকার মতো হরেক রকম বায়না করবে নিত‍্য কতোশতো। তোমার মুখে খাবার তুলে দেই যদি বা আমি বলবে তুমি একলা খাবো বড় যে হয়েই গেছি। তপ্তরোদে পুড়ে পুড়ে খেলবে মাটির খেলা আমি নাতি দেখব… Continue reading দাদুর লাঠি- মনিকা শকুন্তলা

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক -আশ্বিন মাসের শেষ পক্ষ

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক ০৫-০৮. আশ্বিন মাসের শেষ পক্ষ আশ্বিন মাসের শেষ পক্ষ। চরটার কোনো কোনো অংশ ভাটার সময় জেগে ওঠে। জোয়ারের সময় সবটাই ডুবে যায় আবার। এ পানির মধ্যে বাঁশের খুঁটি ভর দিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি ঝুপড়ি। টুঙ্গির মতো অস্থায়ী ঐ ঝুপড়িগুলোরই নাম ভাওর ঘর। মাতব্বরের জন্য উঠেছে তিনখানা ভাওর ঘর। চরের… Continue reading পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক -আশ্বিন মাসের শেষ পক্ষ

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – পুর্বের আকাশ ফরসা

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – পুর্বের আকাশ ফরসা পদ্মার পলিদ্বীপ – উপন্যাস – আবু ইসহাক উৎসর্গ – বড় ভাই মোহাম্মদ ইসমাইল-এর স্মৃতির উদ্দেশে পদ্মার পলিদ্বীপ সম্পর্কে দেশি-বিদেশী অভিমত একখানা উচ্চাঙ্গের উপন্যাস। ইহার অনেক জায়গা একাধিকবার পড়িয়াছি। বিষয়বস্তুর অভিনবত্ব ছাড়িয়াই দিলাম।…এত ব্যাপক, বিস্তৃত, জটিল অথচ সুসংহত এবং স্বচ্ছন্দ কাহিনী কমই পড়িয়াছি।…এই উপন্যাসে নানা কাহিনীর সুষম… Continue reading পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – পুর্বের আকাশ ফরসা

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – ঘর পোড়ানোর এজাহার

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – ঘর পোড়ানোর এজাহার পাঁচদিন পর ফজল খবর পায় প্রতিপক্ষ ঘর পোড়ানোর এজাহার দিতে পারেনি, কারণ তাদের মিথ্যা কারসাজি বড় দারোগার জেরার চোটে ধরা পড়ে গিয়েছিল। গত কয়েকদিন বড় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছে ফজল ও তার দলের লোকজন। মস্ত বড় একটা বিপদ কেটে যাওয়ায় তারা স্বস্তির নিশ্বাস ফেলে, আনন্দে… Continue reading পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – ঘর পোড়ানোর এজাহার

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – কদম শিকারি

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – কদম শিকারি কদম শিকারি পকেট ঘড়িটা বুঝিয়ে দেয় ফজলের হাতে। সে দেখে পৌনে পাঁচটা বাজে। বেলা ডুবতে দেরি আছে এখনো। পাহারারত চল্লিশজন ছাড়া আর সবাই জড় হয় ফজলের চারপাশে। তারা মাটিতে গামছা বিছিয়ে বসে। সবার মনে খুশির প্লাবন। হাসিতে ঝলমল করছে সবার চোখ-মুখ। কই চাচা লস্করের পো? আমাগ পোলাপাইন্যা… Continue reading পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – কদম শিকারি

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – জেল থেকে খালাস

জেল থেকে খালাস পেয়ে ফজল বাড়ি আসে। তাকে নিয়ে এক মাল্লাই কেরায়া নৌকা যখন বাড়ির ঘাটে পৌঁছে তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই। নৌকা থেকে নেমেই সে পিতার কবরের পাশে গিয়ে দাঁড়ায়। নূরু ও আমিনা তাকে নৌকা থেকে নামতে দেখে ছুটে এসে তার পেছনে দাঁড়ায়। খবর পেয়ে বরুবিবি বিলাপ করতে শুরু করে। ফজল বাপের মরণ… Continue reading পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – জেল থেকে খালাস

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – মহকুমার জেলখানা

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক ১৭-২০. মহকুমার জেলখানা মহকুমার জেলখানা। পাশাপাশি দুটো মাত্র ব্যারাক। একটায় রাখা হয় বিচারধীন আসামি, অন্যটায় স্বল্প মেয়াদের দণ্ডিত অপরাধী। ব্যারাক দুটোর শিকের দরজা একই দিকে অবস্থিত। দরজার সামনে খোলা লম্বা বারান্দা। একজন রাইফেলধারী সেপাই বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত টহল দিয়ে ফেরে। আলো-বাতাসের জন্য কয়েদিরা দরজার কাছ ঘেঁষে… Continue reading পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – মহকুমার জেলখানা

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – ফজল বাড়ি যায় না

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক ০৯-১২. ফজল বাড়ি যায় না ফজল বাড়ি যায় না। বাড়ি গেলেই তার বাবা হয়তো জেরা শুরু করবে, রাত্রে কোথায় আছিলি? কাইল নায়েবের লগে অমুন কইর‍্যা কথা কইতে গেলি ক্যান্? সোজা খুনের চর চলে যায় ফজল। তাকে দেখে পুলকি-মাতব্বর আর কোলশরিকেরা কোলাহল করে ওঠে। যার যার ভাওর ঘর থেকে বেরিয়ে আসে… Continue reading পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক – ফজল বাড়ি যায় না

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক-খুনের চর দখল

পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক-খুনের চর দখল লাঠালাঠি হাঙ্গামা ছাড়াই খুনের চর দখল হয়েছে। এত সহজে চরটা দখল করতে পারবে, ভাবতে পারেনি জঙ্গুরুল্লা। সে মনে করেছিল–বিপক্ষের কিছু লোক আর চাকরিয়ারা অন্তত থাকবে চরে। তারা মুখোমুখি হবে তার লাঠিয়ালদের, ছোটখাট মারামারি হবে। কিন্তু কিছুই হয়নি। পুলিসের ভয়ে ওদের সবাই ছুটছাট পালিয়েছিল চর খালি রেখে। চর দখলের… Continue reading পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক-খুনের চর দখল