মায়ার পৃথিবী মনিকা শকুন্তলা এক সমুদ্রের মায়া আমি কাটাতে পারিনা জীবনের মায়া কি করে কাটাই প্রভু এতো উপাচারে সমৃদ্ধ করে রেখেছো ধরা সে কি যায় অস্বীকার করা কভু। হে অসীম তোমার সীমান্ত আদি অন্ত তুমি আমি কেবল চেয়ে চেয়ে দেখি সুজলা ভূমি দেখি র্রৌদ্রতপ্ত নিষ্ফলা মরুর উদ্যান যেথায় উট ছুটে চলে হয়ে ধূলি বাহন। আরো… Continue reading মায়ার পৃথিবী -মনিকা শকুন্তলা
Category: শিল্প-ও-সাহিত্য
ছোটো গল্প – কাজী নজরুল ইসলাম -সাপুড়ে – কাহিনি
ছোটো গল্প – কাজী নজরুল ইসলাম সাপুড়ে – কাহিনি সভ্যজগতের সুসমৃদ্ধ জনপদ হইতে বহুদূরে, কখনও ঘননীল শৈলমালার সানুদেশে, ভীষণ নির্জন, দুর্গম অরণ্যের মধ্যে, কখনও বা তরঙ্গ-ফেনিল বঙ্কিম গিরি-নদীর তীরে, দিগন্ত বিস্তীর্ণ প্রান্তরে, যাযাবর সাপুড়ের দল তাহাদের ক্ষণস্থায়ী নীড় রচনা করে। এমনই এক ভবঘুরে সাপুড়েদলের ওস্তাদ সে। নাম তাহার জহর। দলের সে বিধাতা, একচ্ছত্র অধিপতি। দলের… Continue reading ছোটো গল্প – কাজী নজরুল ইসলাম -সাপুড়ে – কাহিনি
জাহানারা ইমাম- সুন্দরবনের নিচে
সুন্দরবনের নিচে রোজির আব্বা ছেলেমেয়েদের নিয়ে গরমের ছুটি কাটাতে যাচ্ছেন দেশের বাড়িতে। তাঁদের বাড়ি যেতে হলে নদীপথে নৌকায় যেতে হয় পুরো দু’দিন। বেশ বড় একটা নৌকা ভাড়া করে তারা রওনা হয়েছেন সেই সাত-সকালে, পাখি ডাকারও আগে। এখন ঠিক দুপুরবেলা। নৌকা এখন সুন্দরবনের পাশ দিয়ে চলছে। মাথার উপর চড়া রোদ—রোদের কিরণে নদীর পানি হিরের কুচির মতো… Continue reading জাহানারা ইমাম- সুন্দরবনের নিচে
জাহানারা ইমাম -ঝিকিমিকি তারা
ঝিকিমিকি তারা ঝিকিমিকি তারা ওর আকাশ-বাড়ির আঙিনায় চুপ করে বসেছিল, নীলমেঘ ভেসে যেতে-যেতে ডেকে বলল, ‘খরগোশ ভায়া ডেকেছে তোমায় ঝিক্—এক্ষুনি একবার যেতে বলেছে।’ ঝিকিমিকি তারা যেন একটু ঝিমিয়ে পড়েছিল, নীলমেঘের কথায় আড়মোড়া ভেঙে উঠে দাঁড়াল। তারপর হুস্ করে নিচের দিকে নেমে গেল। খরগোশ নীলমেঘকে দিয়ে খবর পাঠিয়ে আকাশের দিকেই হা করে চেয়েছিল। ঝিকিমিকি তারাকে নামতে… Continue reading জাহানারা ইমাম -ঝিকিমিকি তারা
আত্মকথা – আবুল মনসুর আহমদ -উচ্চশিক্ষা–ঢাকা শহরে
আত্মকথা – আবুল মনসুর আহমদ ০৬. উচ্চশিক্ষা–ঢাকা শহরে অধ্যায় ছয় – উচ্চশিক্ষা–ঢাকা শহরে ১. জগন্নাথ কলেজে ১৯১৭ সালে ম্যাট্রিক পাশ করিয়াই কলেজে পড়িবার জন্য ঢাকা আসিলাম। ইচ্ছা ছিল ঢাকা কলেজে পড়িব। কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি হইল। ময়মনসিংহ আসিয়া যেমন জিলা স্কুলে সিট না পাইয়া মৃত্যুঞ্জয়ে ভর্তি হইয়াছিলাম, ঢাকায় আসিয়া তেমনি ঢাকা কলেজে সিট না পাইয়া জগন্নাথ… Continue reading আত্মকথা – আবুল মনসুর আহমদ -উচ্চশিক্ষা–ঢাকা শহরে
আত্মকথা – আবুল মনসুর আহমদ – দাম্পত্য জীবন
আত্মকথা – আবুল মনসুর আহমদ ২১. দাম্পত্য জীবন ১. বিবাহ আমার বিবাহ হয় ইংরাজি ১৯২৬ সালের ২৬শে ফেব্রুয়ারি, মোতাবেক বাংলা ১৩৩২ সালের ১৩ই ফাল্গুন। তখন আমার বয়স আটাইশ বছর সাত মাস। আমার স্ত্রীর জন্ম ১৯১৬ সালের ১লা জানুয়ারি, মোতাবেক বাংলা ১৩২২ সালের ১৮ই পৌষ। অতএব তাঁর বয়স দশ বৎসর দুই মাস। এত ছোট নাবালিকাকে… Continue reading আত্মকথা – আবুল মনসুর আহমদ – দাম্পত্য জীবন
মা-মনিকা শকুন্তলা
***মা: (মনিকা শকুন্তলা) এই পৃথিবীতে কেবলমাত্র একটি শব্দ আছে যা মনে হলে প্রতিটি মানুষ এমনকি প্রাণীকুল আবেগ আপ্লুত হয়ে যায়। সে আর কেউ নয় সে হলো মা। শুধু মানুষ কেনো প্রাণীকুলের মধ্যেও এই মায়ের প্রতি অপরিসীম স্নেহ মায়া আর ভালোবাসা বিদ্যমান। মা সে যতো শাসন করুন না কেনো হৃদয় গহীনে সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা সদা… Continue reading মা-মনিকা শকুন্তলা
বড়বাবু – সৈয়দ মুজতবা আলী -মস্কো-যুদ্ধ ও হিটলারের পরাজয়
বড়বাবু – সৈয়দ মুজতবা আলী মস্কো-যুদ্ধ ও হিটলারের পরাজয় মস্কো-যুদ্ধ ও হিটলারের পরাজয় ০১. লজ্জায় জর্মন জাঁদরেলরা হিটলারকে মুখ দেখাতে পারতেন না। রুশ-যুদ্ধে পরাজিত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি বার বার সপ্রমাণ করে ছেড়েছিলেন যে, জাঁদরেলরা ভুল করছেন– সত্যপন্থা জানেন হিটলার। ভের্সাইয়ের চুক্তিতে পরিষ্কার শর্ত ছিল জর্মনি রাইনল্যান্ডে সৈন্য সমাবেশ করতে পারবে না। হিটলার যখন করতে… Continue reading বড়বাবু – সৈয়দ মুজতবা আলী -মস্কো-যুদ্ধ ও হিটলারের পরাজয়
বড়বাবু – সৈয়দ মুজতবা আলী- মৃত্যু
বড়বাবু – সৈয়দ মুজতবা আলী মৃত্যু মৃত্যু বুড়ো হওয়াতে নাকি কোনও সুখ নেই। আমি কিন্তু দেখলুম, একটা মস্ত সুবিধা তাতে আছে। কোনও কিছু একটা অপ্রিয় ঘটনা ঘটলে যেমন ধরুন প্রিয়-বিয়োগ–মনকে এই বলে চমৎকার সান্ত্বনা দেওয়া যায় যা এটার তিক্ত স্মৃতি আর বেশিদিন বয়ে বেড়াতে হবে না। মৃত্য তো আসন্ন। যৌবনে দাগা খেলে তার বেদনার স্মৃতি… Continue reading বড়বাবু – সৈয়দ মুজতবা আলী- মৃত্যু
*বটবৃক্ষে,টিয়ের ঝাঁকে* -মনিকা শকুন্তলা
*বটবৃক্ষে,টিয়ের ঝাঁকে* -মনিকা শকুন্তলা বটবৃক্ষ শাখে টিয়ে বসে আছে ঝাঁকে ঝাঁকে শত না সহস্র কি জানি কে বা জানে? পাতাশূন্য গাছে যেনো সবুজ পাতার সাজে টিয়ে পাখির দল ঐ যে কেমন লেজ তুলে নাচে। পত্রবিহীন বট অশ্বথের গায় কখনোবা তারা দোল খায় সারারাতি ঘুমের ঘোরে থেকে উষাকালে ডাকে- সদলবলে! পৃথিবীকে যেনো বলে যায় জাগো… Continue reading *বটবৃক্ষে,টিয়ের ঝাঁকে* -মনিকা শকুন্তলা