মধ্যাহ্ন-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

নাপিত বন্ধ হওয়ার কারণে তিনি চুল–দাড়ি কাটা বন্ধ করলেন। তার মাথাভর্তি চুল–দাড়ি গজাল। চেহারা ঋষি ঋষি হয়ে গেল।মানুষ এমন প্রাণী যে দ্রুত নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। হরিচরণ একা জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন। সকালে গদিতে বসেন। ব্যবসার কাজকর্ম দেখেন। গদির হিন্দু কর্মচারীদের জাতের সমস্যা হয় নি। তারা আগের মতােই আছে। তাদের দুপুরের খাবার সময়… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(৯)-হুমায়ূন আহমেদ

শশাংক পাল মাথা দোলাতে দোলাতে বললেন, নিজের কন্যা ছাড়া আর কেউ কন্যাসম না। এইটা খেয়াল রাখবা।……….আচ্ছা রাখব। তােমার বাড়িতে তাে কোনাে লােকজন দেখলাম না। সবাই কি তােমাকে ত্যাগ করেছে ?  করেছে। করাই স্বাভাবিক। আমার জাত নাই। সমাজ নাই। ……শশাংক পাল বললেন, এইসব নিয়ে চিন্তা করবে না। যার টাকা আছে সে সমাজ কিনবে । আর আমি… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(৯)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

মাওলানা এশার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে হাতির গলার ঘণ্টার আওয়াজ পেলেন। সােনাদিয়ার জমিদার শশাংক পালের হাতির গলার রপার ঘণ্টা। অতি মধুর আওয়াজ। তিনি শুনেছেন সােনাদিয়ার জমিদার আরেকট। হাতি কিনেছেন। মাদি হাতি। এখন তিনি দুই হাতি পাশাপাশি নিয়ে চলেন। মাদি হাতিটা থাকে সামনে, পুরুষটা পিছনে। এরা যখন থেমে থাকে তখন না কি পুরুষ এবং… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(৭)-হুমায়ূন আহমেদ

ছেলের মায়ের জন্যে কি একটা তাবিজ দিবেন? তার কী সমস্যা ? জঙ্গলে ঘুরে। নিজের মনে গীত গায়। নামাজ রােজা কি করে ? রােজা করে। নামাজের ঠিক নাই।………নামাজ ছাড়া রােজা আর নৌকা ছাড়া মাঝি একই বিষয় । তারে নামাজ পড়তে বলবা।  জি বলব। সুন্দরী মেয়েছেলে, তার উপরে জিনের নজর পড়ছে কি–না এইটা নিয়া আমি চিন্তিত। জিনের নজর… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(৭)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(৬)-হুমায়ূন আহমেদ

সেইসময়ে ইউরােপের অবস্থাটা একটু দেখি। সুইজারল্যান্ডের বার্ন শহরে বাইশ বছর বয়সি এক পেটেন্ট অফিসের কেরানি পদার্থবিদ্যার উপর তিন পাতার এক প্রবন্ধ লিখে পাঠিয়েছেন— Annals of Physics–এ। আলাে সম্পর্কে তার নিজের চিন্তাধারা প্রবন্ধটিতে বলা হয়েছে। প্রবন্ধটি পড়ার পর জার্নালের সম্পাদক নােবেল পুরস্কার বিজয়ী মার্কস প্ল্যাংক মাথায় হাত দিয়ে বসে আছেন। তিনি বুঝতে পারছেন পদার্থবিদ্যার এতদিনকার সব… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(৬)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(৫)-হুমায়ূন আহমেদ

সন্ধ্যা মিলাতে না মিলাতেই বৃষ্টি শুরু হলাে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। হরিচরণ পাকা দালানের একপাশে বেতের ইজিচেয়ারে আধশােয়া হয়ে বৃষ্টি দেখছেন। তামাক খেতে ইচ্ছা করছে, তামাক সাজাবার কেউ নেই। তামাক নিজেকেই সাজাতে হবে। ঘর অন্ধকার। সন্ধ্যার বাতি জ্বালানাে প্রয়ােজন। কোথায় হারিকেন কোথায় কেরােসিন তিনি কিছুই জানেন না।  বাড়ির পেছনে ছপছপ শব্দ হচ্ছে। ভূত–প্রেত কি–না কে বলবে!… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(৫)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(৪)-হুমায়ূন আহমেদ

হরিচরণ মেয়েটির কণ্ঠস্বর শুনেও মুগ্ধ হলেন। কী সুরেলা কণ্ঠ! ঈশ্বর যার প্রতি করুণা করেন সর্ব বিষয়েই করেন। মেয়েটি খালি পায়ে উঠানে দাঁড়িয়ে আছে। হরিচরণের মনে হলাে, মেয়েটির পায়ের কারণেই উঠান ঝলমল। করছে। এত রূপবতী কেউ কি এর আগে উঠানে এসে দাড়িয়েছে ? মাগাে! আপনার ছেলেকে আমার কোলে দেন। আপনার ছেলে কোলে। নিয়ে আমি একটা প্রার্থনা করব।… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(৪)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(৩)-হুমায়ূন আহমেদ

ছেলেটা হা–সূচক মাথা নাড়ল। হরিচরণের প্রচণ্ড ইচ্ছা করছে ছেলেটাকে কোলে নিতে। কোলে নেবার জন্যে সময়টা ভালাে। আশেপাশে কেউ নেই । কেউ দেখে ফেলবে না। তিনি এক মুসলমান কাঠমিস্ত্রির ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন— এই দৃশ্য হাস্যকর। ধর্মেও নিশ্চয়ই বাধা আছে। যবনপুত্র অস্পৃশ্য হবার কথা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রের নিচে যবনের অবস্থান । হরিচরণ সন্দেশ… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(৩)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(২)-হুমায়ূন আহমেদ

অম্বিকা ভট্টাচার্য মুখ গম্ভীর করে হরিচরণের স্বপ্নবৃত্তান্ত শুনলেন। কিছু সময় চুপ করে থেকে বললেন, স্বপ্নটা ভালাে না।………………হরিচরণ বললেন, ভালাে না কেন ? ………অম্বিকা ভট্টাচার্য বললেন, উঁচু বংশের কেউ যদি দেবদেবী কোলে নেয়া দেখে, তাহলে তার জন্যে উত্তম। সৌভাগ্য এবং রাজানুগ্রহ। নিম্নবংশীয় কেউ দেখলে তার জন্যে দুর্ভাগ্য। সে হবে অপমানিত। রাজরােষের শিকার। তার ভাগ্যে অর্থনাশের যােগও… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(২)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(১)-হুমায়ূন আহমেদ

আমার সর্বকনিষ্ঠ ভ্রাতা তার নিজের লেখালেখির একটা নাম দিয়েছে— ‘আবজাব‘। সে যা–ই লেখে তা–ই নাকি আবজাব! আমি আমার লেখার আলাদা কোনাে নাম দিতে পারলে খুশি হতাম। যেমন খুশি সাজো‘র মতাে ‘যেমন খুশি লেখা। আমার ক্ষেত্রে ব্যাপারটা সে–রকমই ।আমি লিখি নিজের খুশিতে। আমার লেখায় সমাজ, রাজনীতি, কাল, মহান বােধ (!) এইসব অতি প্রয়ােজনীয় (?) বিষয়গুলি এসেছে… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(১)-হুমায়ূন আহমেদ