আমার বাবাকে নিশ্চয়ই এইসব ঝামেলার মুখােমুখি হতে হয়েছে। কিছুদিন তাঁকে খুব চিন্তিত দেখেছি। তারপর এক সময় তিনি চিন্তামুক্ত হয়েছেন। বিত্তবানরা খুব সহজেই চিন্তামুক্ত হতে পারেন। তাদের সামান্য অর্থ ব্যয় হয়– এই যা। শরিফার বাবাকে কিছু টাকা দেয়া হল— কত আমি জানি না। নিশ্চয়ই সে যত আশা করেছিল তারচে বেশি। কারণ সেই বেচারা টাকা হাতে নিয়ে… Continue reading তন্দ্রাবিলাস-পর্ব-(১১) হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
তন্দ্রাবিলাস-পর্ব-(১০) হুমায়ূন আহমেদ
আন্টি তার বরের জন্যে শুধু যে সাইকেল আনালেন তা না একটা নতুন শার্ট কেনালেন। শরিফাকে দিলেন দুটা শাড়ি- কানের দুল | শরিফা নিজেই দোকান থেকে রূপার নুপুর কিনে এনে পায়ে পরেছে। যখন হাঁটে ঝমঝম শব্দ হয়। খুব হাস্যকর ব্যাপার। মঙ্গলবার আমাদের স্কুল ছুটি ছিল। বৌদ্ধ পূর্ণিমার ছুটি। আমি দুপুরে শুয়ে আছি– হঠাৎ স্বপ্নে দেখি–ছােট মা… Continue reading তন্দ্রাবিলাস-পর্ব-(১০) হুমায়ূন আহমেদ
তন্দ্রাবিলাস-পর্ব-(৯) হুমায়ূন আহমেদ
তার মানে ? তন্দ্রাবিলাস- চার , কিছু না। আন্টি বিছানায় উঠে বসলেন। হাত বের করে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বললেন, কি বলতে চাও ভাল করে বল। অর্ধেক কথা বলবে, অর্ধেক পেটে রাখবে তা হবে না।। আমি চুপ করে রইলাম। নীতু আন্টি কঠিন গলায় বললেন, উঠে বস। আমি উঠে বসলাম। এখন বল মৃত মানুষের আসার কথা আসছে… Continue reading তন্দ্রাবিলাস-পর্ব-(৯) হুমায়ূন আহমেদ
তন্দ্রাবিলাস-পর্ব-(৮) হুমায়ূন আহমেদ
ওনার লেখা একটা কবিতার নমুনা “আকাশে মেঘমালা বাতাসে মধু নীতু নব সাজে সেজে নবীনা বধ,” একবার নীতু আন্টির বিয়ের কথা হচ্ছিল তখন রবীন্দ্রনাথ প্লানচেটে এই কবিতা লিখে যান। সেই বিয়ে অবশ্য হয়নি। আমি নীতু আন্টিকে খুব করে ধরলাম আমাকে প্লানচেট শিখিয়ে দিতে। তিনি শিখিয়ে দিলেন। খুব সহজ, একটা কাগজে এ বি সি ডি লেখা থাকে।… Continue reading তন্দ্রাবিলাস-পর্ব-(৮) হুমায়ূন আহমেদ
তন্দ্রাবিলাস-পর্ব-(৭) হুমায়ূন আহমেদ
এখন বাজছে সকাল ১১টা। কিছুক্ষণ আগে আমি নাস্তা খেয়ে লিখতে বসেছি। সকালের চা এখনও খাওয়া হয়নি। চা দিয়ে গেছে। চায়ের কাপ থেকে ধোয়া উড়ছে। আমার চায়ের কাপের ধোয়া দেখতে খুব ভাল লাগে। মিসির আলি সাহেব আপনার কি চায়ের কাপের ধোয়া দেখতে ভাল লাগে ? মানুষের ভাললাগাগুলি একরকম হয়। না কেন বলুন তাে? মানুষকে তাে নানান… Continue reading তন্দ্রাবিলাস-পর্ব-(৭) হুমায়ূন আহমেদ
তন্দ্রাবিলাস-পর্ব-(৬) হুমায়ূন আহমেদ
এমন জটিল কোনও ধাধা না। এছাড়া আর কিছু কি আছে? আরেকবার পড়তে হবে। তবে যা পড়েছেন তাতে মেয়েটিকে খুঁজে বের করে ফেলার মত তথ্য আছে। ফারজানা মেয়েটি বােধ হয় তা জানে না। যেমন মেয়েটির বাবার নামে একটি হত্যা মামলা হয়েছিল। সেই মামলা ডিসমিস হয়ে যায়। আদালতের নথিপত্র ঘাটলেই বের হয়ে পড়বে। ডেড বডির পােস্টমর্টেম হয়েছিল।… Continue reading তন্দ্রাবিলাস-পর্ব-(৬) হুমায়ূন আহমেদ
তন্দ্রাবিলাস-পর্ব-(৫) হুমায়ূন আহমেদ
আমি কেমন মেয়ে ? ভাল মেয়ে। খুব ভাল মেয়ে। আপনি নিশ্চয়ই মনে মনে হাসছেন। ভাবছেন এই মেয়েটা এমন ছেলেমানুষি করছে কেন? আমি তাে আসলে ছেলে মানুষই। ২৩ বছর তাে এমন কোনও বয়স না তাই না? তবে আমি কিন্তু আসলেই ভাল মেয়ে। দূর ছাই লেখার এই ধরনটা আমার ভাল লাগছে না। আমি বরং ধারাবাহিক ভাবে শুরু… Continue reading তন্দ্রাবিলাস-পর্ব-(৫) হুমায়ূন আহমেদ
তন্দ্রাবিলাস-পর্ব-(৪) হুমায়ূন আহমেদ
চিত্রা দু ঘন্টার ভেতর ফিরে আসবে এ ব্যাপারে মিসির আলি নিশ্চিত ছিলেন। নিশ্চিত ব্যাপারগুলি মানুষের জীবনে প্রায় কখনও ঘটে না। চিত্রা দু ঘন্টা কেন দশ দিনের মাথাতেও ফিরে এল না। তার হ্যান্ডব্যাগ এবং স্যুটকেসে ধুলা জমতে লাগল। সে একটা টেলিফোন নাম্বার দিয়ে গিয়েছিল। টেলিফোন নাম্বার লেখা চিরকুট তিনি ড্রয়ারে যত্ন করে রেখে দিয়েছিলেন। অযত্নে অবহেলায়… Continue reading তন্দ্রাবিলাস-পর্ব-(৪) হুমায়ূন আহমেদ
তন্দ্রাবিলাস-পর্ব-(৩) হুমায়ূন আহমেদ
দক্ষিণ দিক থেকে নদৰ্মার দুর্গন্ধ আসছে। সেটা এত প্রবল না যে এমন ভাবে নাক কুঁচকাতে হবে। এর থেকে মনে হয়—হয় তােমার ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রবল আর নয়ত তােমাকে অনেক উঁচু কোনও ঘরে আটকে রাখা হয়েছে, ছ’ তলা সাত তলায় যেখানে রাস্তার নর্দমার গন্ধ পেীছে না। চিত্রা চুপ করে রইল। সে খুব একটা বিস্মিত হল বলে… Continue reading তন্দ্রাবিলাস-পর্ব-(৩) হুমায়ূন আহমেদ
তন্দ্রাবিলাস-পর্ব-(২) হুমায়ূন আহমেদ
জি রােজ আমার সঙ্গে কথা বলবে ? সে কি, কেন? সায়রা বানু খুব সহজ ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলল, এক বাড়িতে থাকতে হলে কথা বলতে হবে না ? এক বাড়িতে থাকবে মানে? আমি বুঝতে পারছি না। আমি আপনার সঙ্গে কয়েকটা দিন থাকব। ক’দিন এখনও বলতে পারছি । দুদিনও হতে পারে আবার দুমাসও হতে পারে। আবার… Continue reading তন্দ্রাবিলাস-পর্ব-(২) হুমায়ূন আহমেদ