এমদাদ প্রথমটায় হকচকিয়ে গেলেও অতি দ্রুত নিজেকে সামলে নিল। সহজ গলায় বলল, জ্বি জনাব দেখেছি। চোখ মেলে দাঁড়ায়ে দাঁড়ায়ে ঘুমাতে দেখেছি। ‘কাকে দেখেছেন? ‘ঘােড়াকে। ঘােড়া দাঁড়ায়ে দাঁড়ায় ঘুমায়। লােকটির স্পধায় ফরিদ হতভম্ব।। ‘আমাকে দেখে আপনার কি ধারণা হয়েছে যে আমি একটা ঘােড়া? ‘জি না। ‘আপনি বয়স্ক প্রবীণ একজন মানুষ বলেই আমি এই দফায় আপনাকে ক্ষমা… Continue reading বহুব্রীহি পর্ব (১৮)- হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
বহুব্রীহি পর্ব (১৭)- হুমায়ূন আহমেদ
নারী কণ্ঠ আবারাে তীক্ষ্ণ গলায় বললে–আপনি “আমার নাম আনিস। আমি এ বাড়ির ভাড়াটে। আপনি কি ভয় পেয়েছেন? ” ‘ভয়ের কিছু নেই। আমি মানুষ। ভূত কখনাে কবিতা বলে না। তাছাড়া ভূতের ছায়া পড়ে না। এই দেখুন আমার ছায়া পড়েছে। নারীমূর্তি কিছু বলল না। গায়ের চাদর টেনে দিল। তাতে তার মুখ আরাে ঢাকা পড়ে গেল। আনিস বলল,… Continue reading বহুব্রীহি পর্ব (১৭)- হুমায়ূন আহমেদ
বালিশ – হুমায়ূন আহমেদ
আমার জন্ম-জেলা নেত্রকোনায় ‘বালিশ’ নামের একধরনের মিষ্টি পাওয়া যায়। আকৃতি বালিশের মতোই। এক বালিশ সাত-আটজনে মিলে খেতে হয়।……..নেত্রকোনা শহরের এক মিষ্টির দোকানে বসে আছি। ময়রা থালায় করে বালিশ এনে আমার সামনে রাখল। বিনীত ভঙ্গিতে বলল, একটু মুখে দেন, স্যার। আমি বললাম, যে মিষ্টির নাম বালিশ, সেই মিষ্টি আমি খাই না। আমি লেখক মানুষ। আমার মধ্যে… Continue reading বালিশ – হুমায়ূন আহমেদ
বহুব্রীহি পর্ব (১৬)- হুমায়ূন আহমেদ
নৌকায় ডাক্তারকে খুব নাভাস দেখাচ্ছে। তার হাতে একটা জাল। গােল করে জাল ফেলার প্যাকটিস সে ভালই করেছে। জাল এখন সে ফেলতে পারে। তবে নৌকা দুলছে, দুলুনির মধ্যে । জাল ঠিকমত ফেলতে পারবে কিনা এই নিয়ে সে চিন্তিত। ডাক্তারের পরনে জেলের পােষাক তবে চুল এখনাে ছাটা হয়নি। কাদের বৈঠা নিয়ে বসে আছে। তাকে খুব উৎফুল্ল মনে… Continue reading বহুব্রীহি পর্ব (১৬)- হুমায়ূন আহমেদ
বহুব্রীহি পর্ব (১৫)- হুমায়ূন আহমেদ
ছুটি না–ছাত্ররা মারামারি করে সব বন্ধ ইন্ধ করে দিয়েছে। একমাত্র আমাদের মেডিকেল কলেজটাই খােলা ছিল। ঐটাও বন্ধ হল। একা এসেছিস? ‘না। সব মেয়েরা একসঙ্গে এসেছি। সন্ধ্যাবেলা লঞ্চে উঠলাম, ঢাকা পৌঁছলাম রাত তিনটায়। একটু সকাল হতেই চলে এসেছি।‘ ‘ভাল করেছিস মা। খুব ভাল করেছিস। সােবাহান সাহেবের ইচ্ছা করছে চেঁচিয়ে বাড়ির সবার ঘুম ভাঙ্গাতে, তিনি তা করলেন… Continue reading বহুব্রীহি পর্ব (১৫)- হুমায়ূন আহমেদ
বহুব্রীহি পর্ব (১৪)- হুমায়ূন আহমেদ
এই গানের সঙ্গে সঙ্গে জাল ফেলা হবে। ক্যামেরা মাঝির মুখ থেকে কাট করে চলে যাবে জালে। সেখান থেকে কাট করে পানিতে, কাট করে লং শটে নৌকা। কাট মিড ক্লোজ আপ তাের মুখ। ‘আমার মুখ মানে? ‘জেলের স্ত্রীর ভূমিকায় তুই অভিনয় করছিস। দুঃখ, অভাব অনটনে পর্যদস্ত বাংলার শাশত নারী। হৃদয়ে মমতার সমুদ্র, পেটে ক্ষুধার অগ্নি। মামা,… Continue reading বহুব্রীহি পর্ব (১৪)- হুমায়ূন আহমেদ
বহুব্রীহি পর্ব (১৩)- হুমায়ূন আহমেদ
সকাল। দশটার উপর বাজে। খাবার টেবিলে ফরিদের নাশতা সাজানাে। ফরিদ নাশতা খেতে আসছে না সে বাগানে বসে আছে। তাকে দেখেই মনে হচ্ছে সারারাত ঘুম হয়নি। অঘুমােজনিত ক্লান্তির সঙ্গে সঙ্গে এক ধরনের চাপা উত্তেজনাও তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মিলিকে খবর পাঠানাে হয়েছে। ফরিদ অপেক্ষা করছে মিলির জন্যে। মিলি ইউনিভার্সিটিতে যাবার জন্যে তৈরী হয়েই নীচে নামল।… Continue reading বহুব্রীহি পর্ব (১৩)- হুমায়ূন আহমেদ
বহুব্রীহি পর্ব (১২)- হুমায়ূন আহমেদ
ছবির খুটি নাটি কাদের এত ভাল বােঝে যে ফরিদ প্রায়ই চমৎকৃত হয়। যেমন স্পটাকার্স ছবির এক অংশ স্পটাকার্সের সঙ্গে নিগ্রো গ্লাডিয়েটরের যুদ্ধ হবে। যুদ্ধের আগের মুহূর্তে দুজন একটা ঘরে অপেক্ষা করছে। উত্তেজনায় টাকা কেমন যেন করছে। তার অস্থিরতা দেখে নিগ্রো হেসে ফেলল। অসাধারণ অংশ। ফরিদ বলল, দৃশ্যটা কেমন কাদের? কাদের বলল, বড়ই চমৎকার মামা কিন্তুক… Continue reading বহুব্রীহি পর্ব (১২)- হুমায়ূন আহমেদ
বহুব্রীহি পর্ব (১১)- হুমায়ূন আহমেদ
সােবাহান সাহেব তার মাছের সমস্যা নিয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছেন। মাছ সম্পর্কে জানার জন্যে তিনি ময়মনসিংহের এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ফিসারি ডিপার্টমেন্টে টেলিফোন করেছিলেন। দেখা গেল তারা আমেরিকার মাছ সম্পর্কে প্রচুর জানেন। দেশী মাছ সম্পর্কে তেমন কিছু জানেন না। বই পত্রও নেই। সােবাহান সাহেব বললেন, বিদেশী মাছ সম্পর্কে জেনে কি হবে? অধ্যাপক তদ্রলােক রাগী গলায় বললেন, দেশী… Continue reading বহুব্রীহি পর্ব (১১)- হুমায়ূন আহমেদ
বহুব্রীহি পর্ব (১০)- হুমায়ূন আহমেদ
কি নিয়ে ভাবছ?” ‘দেশে মাছের যে ভয়াবহ সমস্যা ঐটা নিয়ে ভাবছি। কি করা যায় তাই । ঐ সব ভাববার লােক আছে। তােমাকে মাথা ঘামাতে হবে না।‘ ‘এইতাে একটা ভুল কথা বললে মিনু। দেশের সমস্যা নিয়ে সবাইকে ভাবতে হবে। সবাই যদি ভাবে তাহলেই সমস্যার কোন একটা সমাধান বের করা যাবে। বেশতাে সকাল বেলা সমাধান বের করবে।… Continue reading বহুব্রীহি পর্ব (১০)- হুমায়ূন আহমেদ