আষাঢ়ে গল্প – মুহাম্মদ বরকত আলী

‘সে অনেক অনেক দিন আগের কথা।’ দাদু কথা শেষ না করতেই মাহিরা বলল,……‘তা কতদিন আগের কথা দাদু?’………‘সেটাতো বলতে পারবো না। তবে এটা জানি যে, সে অনেক অনেক দিন আগের কথা।’ দাদু বললেন। ‘এক দেশে এক বন ছিল আর ছিল একটা গ্রাম।’ মাহিরা বলল, ‘দাদু, দেশটার নাম কী?’……..‘একদেশ। এর চে বেশি জানি নে।’……….‘আচ্ছা ঠিক আছে। তাহলে বলো… Continue reading আষাঢ়ে গল্প – মুহাম্মদ বরকত আলী

হাস্যকর – তারাপদ রায়

ডাক্তারবাবু তাকে সিগারেট খেতে মানা করেছেন। বলেছেন, যদি চান, সন্ধের দিকে মদ একটু-আধটু খেতে পারেন, অল্প মদ শরীরের পক্ষে খারাপ নয়, বরং স্বাস্থ্যকর। কিন্তু সিগারেট নৈব। নৈব চ।….অর্ণব দত্ত বলেছিলেন, কিন্তু সিগারেট ঠোঁটে না থাকলে এক লাইন লিখতে পারি না। ডাক্তারবাবু, তিনি কোনও সামান্য ডাক্তার নন, একশো টাকা ভিজিট, ডাক্তারসাহেব বলাই উচিত, তিনি বললেন, অন্য… Continue reading হাস্যকর – তারাপদ রায়

অভিজ্ঞান – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

বাড়ির পিছনে লম্বা খোলা চাতালের উপর ইজি-চেয়ারে বসিয়াছিলাম। ঠিক নীচে দিয়া ভাদ্রের গঙ্গা অধীর উন্মাদনায় ছুটিয়া চলিয়াছিল।….কিছুদূরে আর একটি চেয়ারে যে বসিয়াছিল, তাহার নাম সুনন্দা। সুনন্দার বয়স আঠারো-উনিশ; তাহাকে দেখিলে সম্মুখে ঐ ভরা গঙ্গার কথা মনে হয়, তেমনই অধীর উদ্বেল। প্রবল চুম্বকের মতো তাহার যৌবনোচ্ছল দেহের একটা অনিবার্য আকর্ষণ আছে; বুদ্ধি ও সংযমকে অতি সহজে… Continue reading অভিজ্ঞান – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

উইচেস লোভস – ও. হেনরী

মার্থা মিচাম (Martha Meacham)-এর রুটির দোকানের ওপরের তলাতেই থাকে। চল্লিশ বছর বয়সেও বর জোটেনি তার। আচ্ছা, মার্থা তো আর পাঁচটা মেয়ের চেয়ে কুশ্রী নয়, তবু কে জানে বিয়েটা এখনও হয়ে ওঠে নি তার। তার খদ্দেরদের মধ্যে একজন দু’তিনদিন অন্তর অন্তরই বাসি রুটি কিনতে আসে। লোকটি মধ্যবয়সী, চশমা আর কটা রঙের দাড়িতে বেশ সম্ভ্রান্ত দেখায় তাকে।… Continue reading উইচেস লোভস – ও. হেনরী

বিশ বছর পরে – ও. হেনরী

পেশাগত গাম্ভীর্য নিয়ে পুলিশ অফিসারটি তাঁর টহল পথে পা ফেলে এগিয়ে চলেছে। মানুষকে দেখানোর জন্য নয়, এই গাম্ভীর্যটা তাঁর অভ্যেস, কেননা আশেপাশে দেখবার মতো তেমন কেউ ছিল না। সময় বেশি হয় নি, বড় জোর রাত দশটা, কিন্তু তীব্র আকস্মিক ঝড়ো হাওয়া আর হালকা বৃষ্টির জন্য রাস্তাটা জনশূণ্য হয়ে পড়েছে। পাশ দিয়ে যাওয়ার সময় এক একটা… Continue reading বিশ বছর পরে – ও. হেনরী

কালাকেষ্টার জীবন বেত্তান্ত – ইমদাদুল হক মিলন

ঘোড়াটা হেলেদুলে হাঁটছে। তার পিঠে ছালার গদির ওপর একদিকেই দুপা ঝুলিয়ে বসেছে কালাকেষ্টা। বসে আরামসে বিড়ি টানছে। আজ ম্যালা খাটনি গেছে। বিয়ান রাতে ওঠে ঘোড়া নিয়ে বেরিয়েছে। গেছে পাঁচ মাইল দূরে, দিঘলীর হাটে। এখন ধান মৌসুম। পৌষের মাঝামাঝি সময়। হাটে হাটে খেপ দিয়ে বেড়ায় কালাকেষ্টা। ঘোড়ার পিঠে মহাজনের ধান সকাল থেকে সন্ধ্যা অব্দি টেনে তবে… Continue reading কালাকেষ্টার জীবন বেত্তান্ত – ইমদাদুল হক মিলন

রাসু হাড়ি – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সেবার আষাঢ় মাসে আমাদের বাড়ি একজন লোক এসে জুটল। গরিব লোক, খেতে পায় না—তার নাম রাসু হাড়ি। আমরা তাকে সাত টাকা মাইনে মাসে ঠিক করে বাড়ির চাকর হিসেবে রেখে দিলাম। প্রধানত সে গোরু-বাছুর দেখাশোনা করত, ঘাস কেটে আনত নদীর চর থেকে, সানি মেখে দিত খোল জল দিয়ে। বাবা মারা গিয়েছিলেন আমাদের অল্পবয়সে। তিন ভাইয়ের মধ্যে… Continue reading রাসু হাড়ি – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

দ্যা জাজে’স হাউজ – ব্রাম স্টোকার

পরীক্ষা যতই কাছে আসতে লাগল, চিন্তা তত বাড়তে লাগল ম্যালকমসনের। বন্ধুবান্ধবের জ্বালায় লেখাপড়া শিকেয় উঠেছে একেবারে। পড়াশোনার জন্যে এমন একটা জায়গা তার দরকার, যেখানে কেউ বিরক্ত করবে না। এ ব্যাপারে অন্য কারো পরামর্শ নেয়ার ইচ্ছাও তার হলো না। জায়গাটা সে নিজেই খুঁজে বের করবে। খুব ছোট কোন শহর হলেই ভাল। একদিন দরকারি বইপত্রগুলো এবং কিছু… Continue reading দ্যা জাজে’স হাউজ – ব্রাম স্টোকার

ঘোস্ট নাইট – আহসান হাবীব

রাত ১০টায় হঠাত্ বড় মামা এসে হাজির। বাসার ছেলেপেলেরা…মানে বড় বোন শিউলি, যে এবার সদ্য ভার্সিটিতে ঢুকেছে। তার ছোটটা সজীব, কলেজে পড়ে। তার পরেরটা রবীন, এসএসসি দেবে। আর ঝুনু, রুনু গার্লস হাইস্কুলের জেএসসির স্টুডেন্ট। সবাই হাউ মাউ খাউ করে মামাকে ঘিরে ধরল! মামা, গল্প বলতে হবে কিন্তু।…..ভূতের গল্প।…না না, হাসির গল্প, ভূত আমার ভয় লাগে।… Continue reading ঘোস্ট নাইট – আহসান হাবীব

মরণ ভোমরা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

বড়দিনের ছুটি শেষ হইতে আর দেরি নাই। গত কয় দিন হইতে পছিয়াঁ বাতাস দিয়া দুর্জয় শীত পড়িয়াছে। সন্ধ্যার পর আমরা মাত্র তিনজন ক্লাবের সভ্য চারিদিকের দরজা-জানালা বন্ধ করিয়া দিয়া চিনির গগনে আগুনের সম্মুখে বসিয়াছিলাম। বাহিরের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ ও প্রবল বায়ু মিলিয়া একটা দুযোগ সৃষ্টির চেষ্টা করিতেছিল। অমূল্য বলিল, আজ আর কেউ আসছে না,… Continue reading মরণ ভোমরা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়