দুই ভূত – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

লালু আর ভুলুর কোনো কাজ নেই। তারা সারাদিন গল্প করে কাটায়। সবই নিজেদের জীবনের নানা সুখ-দুঃখের কথা। কথা বলতে-বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না তখন দুজনে খানিক কুস্তি লড়ে। তাদের কুস্তিও খুব একঘেয়ে–কেউ হারে না। কেউ জেতে না। কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না, ঘামও ঝরে না। তার কারণ লালু আর ভুলু দুজনেই… Continue reading দুই ভূত – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

তন্দ্রাহরণ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

পৌন্ড্রবর্ধনের রাজকুমারী তন্দ্রার মন একেবারে খিঁচড়াইয়া গিয়াছে। মধুমাসের সায়াহ্নে তিনি তাই প্রাসাদশিখরে উঠিয়া একাকিনী দ্রুত পায়চারি করিতেছেন এবং গণ্ড আরক্তিম করিয়া ভাবিতেছেন, কেন মরিতে রাজকন্যা হইয়া জন্মিলাম। অনেক দিন আগেকার কথা। ভারতীয় রমণীগণের মন তখন অতিশয় দুর্দমনীয় ছিল; মাত্র কয়েক বৎসর পূর্বে কনৌজে সংযুক্তার স্বয়ংবর হইয়া গিয়াছে।………..রাজকুমারী তন্দ্রার বয়স আঠারো বৎসর, ফুটন্ত রূপ, বিকশিত যৌবন।… Continue reading তন্দ্রাহরণ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

কাক ও কলসির গল্প

সেই বছর গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়েছিল। এমন এক দিনের দুপুরে এক কাক বহুদূর থেকে উড়তে উড়তে আসছিল। অনেকক্ষণ ধরে ওড়ার ফলে তার খুব জল পিপাসা পেল। সে আশেপাশে কোথাও জল আছে কিনা দেখতে লাগলো। কিন্তু সে কোথাও জল পেল না। হঠাৎ একটা কলসি তার চোখে পড়ল। সে তক্ষুনি জল পাওয়ার আশায় নিচে নামল এবং কলসির… Continue reading কাক ও কলসির গল্প

খরগোশ ও কচ্ছপের গল্প

এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত। দুইজনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল। কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি যে হতো না তা নয়।….খরগোশ খুব জোরে ছোটে। যেন বাতাসের আগেই ছুটে চলে। আর কচ্ছপ? সে চলে ধীরে ধীরে হেলেদুলে।…….কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশটি হেসে বলল, ‘তোমার হাঁটার যে ছিরি, দেখলেই হাসি পায়।’……ব্যঙ্গ করতে দেখে কচ্ছপটি গম্ভীর… Continue reading খরগোশ ও কচ্ছপের গল্প

টুনটুনি আর বিড়ালের কথা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুণ গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে।…….বাসার ভিতর তিনটি ছোট্ট-ছোট্ট ছানা হয়েছে। খুব ছোট্ট ছানা, তারা উড়তে পারে না, চোখও মেলতে পারে না। খালি হাঁ করে আর চীঁ-চীঁ করে। গৃহস্থের বিড়ালটা ভারি দুষ্টু। সে খালি ভাবে ‘টুনটুনির ছানা খাব।’ একদিন সে বেগুন গাছের… Continue reading টুনটুনি আর বিড়ালের কথা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

সুখী মানুষ-মমতাজ উদ্‌দীন আহমদ

মোড়লের অসুখ। বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। হাসু : রহমত, ও রহমত আলী।………………রহমত : শুনছি।………..হাসু : ভালো করে শোনো, ঐ কবিরাজ যতই নাড়ি দেখুক, তোমার মোড়লের নিস্তার নাই।……..রহমত : অমন ভয় দেখাবেন না। তাহলে আমি হাউমাউ করে… Continue reading সুখী মানুষ-মমতাজ উদ্‌দীন আহমদ

হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প

শহরটার নাম হামেল্ন৷ সবাই চেনে হ্যামিলন নামে৷ ছোট্ট, সাজানো, সুন্দর শহর হ্যমিলন৷ সেই শহরের মানুষের খুব দু:খ ৷ সেখানে যেন ইদুর বন্যা হয়েছে৷ বলছি ১২৮৪ সালের কথা৷ হাজারে হাজারে ইঁদুর৷ এখানে সেখানে৷ ঘরের মধ্যে যাও সেখানেও ইঁদুর৷ এই ধরো কোন বাচ্চা স্কুলে যাবে, ব্যাগ গোছাচ্ছে, দেখা গেল ঐ ব্যাগের মধ্যে গোটা পাঁচেক ইঁদুর ছানা৷ কিংবা… Continue reading হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প

পারিজাত ও ছোটকাকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

আপনি কি পুলিশের লোক?…….কেন বলুন তো! আমাকে কি পুলিশের লোক বলে মনে হয়?…..আজকাল কাউকে দেখে কি কিছু বোঝা যায়, বলুন! আমাদের নিমাইবাবুর কথাই ধরুন না কেন! দিব্যি মোটাসোটা, হাসিখুশি, দিলদরিয়া, নির্বিরোধী মানুষ। ভিখিরিকে ভিক্ষে দেন, কীর্তন শুনে কাঁদেন, পাড়ার বাচ্চাদের সঙ্গে ছুটির দিনে ব্যাটবল খেলেন, ঘরে ঠাকুর দেবতার ছবি আছে। অথচ একদিন সকালে তাঁর বাড়ি… Continue reading পারিজাত ও ছোটকাকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

অদৃশ্য বাঁশি – সুনীল গঙ্গোপাধ্যায়

আমি জীবনে তিনবার সেই বাঁশি শুনেছি।…সুন্দর, মিষ্টি সেই বাঁশির সুর শুনলেই আমার চোখে একটা ছবি ভেসে ওঠে। একটা চোদ্দো পনেরো বছরের রাখাল ছেলে একটা মোষের পিঠে চড়ে বাঁশি বাঁজাচ্ছে। ক্যালেন্ডারে কৃষ্ণের যেমন ছবি থাকে, তেমন নয় কিন্তু। সে কৃষ্ণ বাঁশি বাজায় গাছতলায় বসে। মোষের পিঠে চাপা কৃষ্ণর কোনও ছবি আমি দেখিনি। কিন্তু বিহারে বেশ কয়েকবার… Continue reading অদৃশ্য বাঁশি – সুনীল গঙ্গোপাধ্যায়

রূপকথার দেশে – গ্যাব্রিয়েল গোৎসমান

সন্ধে ঘনিয়ে এসেছে। বালকটি তবু দাড়িয়ে আছে স্টেশনের গেটে। বোঝাই যাচ্ছে কিসের যেন অপেক্ষা করছে। আমি তাকে ডাকলাম: “এই য়ে, শোনো, তুমি এখানে এতক্ষণ দাড়িয়ে আছ কেন?”…………………………“ট্রেনের জন্য অপেক্ষা করছি”, উত্তর দিল সে স্বপ্নাবিষ্টের মত। “কোথায় যেতে চাও?”!………….“রূপকথার দেশে। পিনোকিওর মত”।……………ছেলেবেলায় পড়া কাঠের পুতুলের রূপকথার গল্পটি (পিনোকিও) মনে পড়ল আমার।…………“সত্যিই নাকি? তা দেশটা কেমন?”………………..“জাদুর দেশ।… Continue reading রূপকথার দেশে – গ্যাব্রিয়েল গোৎসমান