দেশে বিদেশে – সৈয়দ মুজতবা আলী

একদিন সকালবেলা ঘুম ভাঙতে দেখি চোখের সামনে। দাঁড়িয়ে এক অপরূপ মূর্তি। চেনা চেনা মনে হল অথচ যেন অচেনা। তার হাতের ট্রের দিকে নজর যেতে দেখি সেটা সম্পূর্ণ চেনা। তার উপরকার রুটি, মাখন, মামলেটু, বাসি কাবাবও নিত্যিকার চেহারা নিয়ে উপস্থিত। ধূম দেখলে বহ্নির উপস্থিতি স্বীকার করতেই হয়; সকালবেলা আমার ঘরে এ রকমের ট্রে হাওয়ায় দুলতে পারে… Continue reading দেশে বিদেশে – সৈয়দ মুজতবা আলী

রাজবাড়ির চিত্ররহস্য (৩য় পর্ব) – সৈয়দ মুস্তাফা সিরাজ

আতস কাঁচের সাহায্যে টেবিল ল্যাম্পের আলোয় সিলটা পরীক্ষা করে দেখার পর কর্নেল বলেছিলেন,–প্রাচীন লিপি বিষয়ে আমার যতটুকু জ্ঞান, তাতে মনে হচ্ছে, এই লিপিগুলি ব্রাহ্মি। আর উলটো পিঠে যে মূর্তিটা দেখছ, সেটা বৌদ্ধ ধর্মের এক অপদেবতার। তার নাম ‘মার।রহস্যটা ক্রমেই এত জটিল হয়ে উঠল দেখে সে রাতে আমার ভালো ঘুমই হয়নি।সকালে বেড-টি খাওয়ার পর বাথরুমে গিয়েছিলুম,… Continue reading রাজবাড়ির চিত্ররহস্য (৩য় পর্ব) – সৈয়দ মুস্তাফা সিরাজ

শেঠ গঙ্গারামের ধনদৌলত – সত্যজিৎ রায়

আমার এখন যে চেহারা দেখছিস, বললেন তারিণীখুড়ো, তা থেকে আমার ইয়াং বয়সের চেহারা তোরা কল্পনাই করতে পারবি না।…..কীরকম চেহারা ছিল আপনার, খুড়ো? জিজ্ঞেস করল ন্যাপলা, ধর্মেন্দরের মতো? য্যা য্যাঃ! বললেন খুড়ো, ওরকম নাসপাতিমার্কা চেহারা নয়। টকটকে রং, ব্যায়াম করা পাকানো শরীর, জামা খুললে প্রত্যেকটি মা আঙুল দিয়ে দেখানো যায়–অ্যানাটমির চার্টের দরকার হয় না।–আর ফিল্ম স্টারের… Continue reading শেঠ গঙ্গারামের ধনদৌলত – সত্যজিৎ রায়

রাজবাড়ির চিত্ররহস্য (২য় পর্ব) – সৈয়দ মুস্তাফা সিরাজ

মধুরবাবু বললেন,–বারিনের পুরো নাম, বারীন্দ্রনাথ সিনহা। ওর সঙ্গে আমার প্রথম আলাপ যদুগড় রাজ হাইস্কুলে। ওর বাবা ছিলেন রেলের অফিসার। যদুগড়ে বদলি হয়ে আসার পর বারিনকে তিনি ক্লাস সিক্সে ভরতি করে দেন। বারিন ছিল খুব আলাপি ছেলে। আমার সঙ্গে ওর হৃদ্যতা ছিল সবচেয়ে বেশি। তখন আমার বাবা ছিলেন যদুগড় রাজপরিবারের ম্যানেজার। যাইহোক, আমরা দুজনে ওখান থেকে… Continue reading রাজবাড়ির চিত্ররহস্য (২য় পর্ব) – সৈয়দ মুস্তাফা সিরাজ

রাজবাড়ির চিত্ররহস্য – সৈয়দ মুস্তাফা সিরাজ

প্রাইভেট ডিকেটিভ কে. কে. হালদার–আমাদের প্রিয় হালদারমশাই খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ তিনি বলে উঠলেন,–খাইসে!জিগ্যেস করলুন,কী হল হালদারমশাই? হালদারমশাই একটিপ নস্যি নাকে খুঁজে নোংরা রুমালে নাক মুছলেন। তারপর বললেন, জয়ন্তবাবুরে একখান কথা জিগাই।-বলুন হালদারমশাই।গোয়েন্দাপ্রবর বাঁকা হেসে বললেন,–আপনাগো কাগজে আইজ দুইখান মার্ডারের খবর লিখসে।–তাতে কী হয়েছে? কোথাও মার্ডার হয়েছে, তাই খবর লেখা হয়েছে। গোয়েন্দাপ্রবর বললেন,–একখান মার্ডার তেমন… Continue reading রাজবাড়ির চিত্ররহস্য – সৈয়দ মুস্তাফা সিরাজ

গঞ্জের মানুষ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

রাজা ফকিরচাঁদের ঢিবির ওপর দিনটা শেষ হয়ে গেল। একটা একা শিরীষ গাছ সিকি মাইল লম্বা ছায়া ফেলেছিল। সেই ছায়াটাকে গিলে ফেলল আঁধার রাতের বিশাল পাখির ছায়া। ফকিরচাঁদের সাত ঘড়া মোহর আর বিস্তর সোনাদানা, হিরে-জহরত সব ওই ঢিবির ভিতরে পোঁতা আছে। আর আছে ফকিরচাঁদের আস্ত বসতবাড়িটা। ঢিবির ওপাশ দিয়ে রেললাইন, এপাশ দিয়ে রাস্তা। পাথরকুচি ছড়ানো, গাছগাছালির… Continue reading গঞ্জের মানুষ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

সুখের দিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মহারাজ, আমাদের সেইসব সুখের দিন কোথায় গেল?………..তখন আকাশে কাঠচাঁপা ফুলের মতো চাঁদ উঠত। জ্যোৎস্নারাতে ছিল আমাদের নদীর ধারে সাদা বালির ওপর চড়ুইভাতি। আকাশ তখন কত নিভৃতে নেমে আসত! ঝাড়বাতির মতো থোপা। থোপা হয়ে আলো দিত গ্রহ-নক্ষত্র। সে কি তুমি মহারাজ, যে রোজ আমাদের ঘুম ভাঙার আগে খুব ভোরে হরেকরকম রঙের। বালতি হাতে ঘুরে-ঘুরে রং করে… Continue reading সুখের দিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

প্রতিকৃতি – সত্যজিৎ রায়

রঞ্জন পুরকায়স্থ কলকাতার একজন নামকরা চিত্রকর। শুধু কলকাতা কেন, তাঁর খ্যাতি পশ্চিমবাংলার বাইরে সারা ভারতবর্ষেই ছড়িয়ে পড়েছে–বোম্বাই, মাদ্রাজ, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে তাঁর আঁকা ছবির প্রদর্শনী হয়ে গেছে। ছবি বিক্রি করেই পুরকায়স্থ মশাইয়ের রোজগার, এবং সে রোজগার রীতিমতো ভাল। গতমাসেই বোম্বাইতে তাঁর একখানা অয়েল পেন্টিং পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছে। পুরকায়স্থ মশাইয়ের আঁকার ঢং যাকে বলে… Continue reading প্রতিকৃতি – সত্যজিৎ রায়

প্রোফেসর শঙ্কু ও গোলক-রহস্য – সত্যজিৎ রায়

৭ই এপ্রিল…………….অবিনাশবাবু আজ সকালে এসেছিলেন। আমাকে বৈঠকখানায় খবরের কাগজ হাতে বসে থাকতে দেখে বললেন, ব্যাপার কী? শরীর খারাপ নাকি? সকালবেলা। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে দেখেছি বলে তো মনে পড়ে না। আমি বললুম, এর আগে কখনও এইভাবে বসে থাকিনি তাই দেখেননি।….কিন্তু কারণটা কী?…..একটা নতুন যন্ত্র নিয়ে প্রায় দেড় বছর একটানা কাজ করে কাল সকালে… Continue reading প্রোফেসর শঙ্কু ও গোলক-রহস্য – সত্যজিৎ রায়

নীলুর দুঃখ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

সক্কালবেলাতেই নীলুর বিশ চাক্কি ঝাঁক হয়ে গেল। মাসের একুশ তারিখ ধারে কাছে কোনো পেমেন্ট নেই। বাবা তিনদিনের জন্য মেয়ের বাড়িতে গেছে বারুইপুর–মহা টিকরমবাজ লোক–সাউথ শিয়ালদায় গাড়িতে তুলে দিয়ে নীলু যখন প্রণাম করল তখন হাসি-হাসি মুখে বুড়ো নতুন সিগারেটের প্যাকেটের সিলোফেন ছিড়ছে। তিনদিন মায়ের আওতার বাইরে থাকবে বলে বুঝি ওই প্রসন্নতা–ভেবেছিল নীলু। গাড়ি ছাড়বার পর হঠাৎ… Continue reading নীলুর দুঃখ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়