আমেরিকা, মার্কিন মুলুক- তার সেরা জায়গা হল নিউ হ্যাম্পশায়ার। অন্ততঃ ড্যানিয়েল ওয়েবস্টারের সেই মত। আর ড্যানিয়েল ওয়েবস্টারের মতের কোন দাম নেই, এ কথা বলবার মত বুকের পাটা আছে কার? ড্যানিয়েল তাকে আস্ত গিলে খাবেন না! উকিলের মত উকিল বটে ড্যানিয়েল ওয়েবস্টার। সাদাকে কালো বলে, দিনকে রাত বলে প্রমাণ করতে তাঁর জুড়ি কেউ কোনদিন কোন দেশে… Continue reading দ্য ডেভিল অ্যান্ড ডেনিয়েল ওয়েবস্টার – স্টিফেন বেনেট
Category: শিল্প-ও-সাহিত্য
বুদ্ধুর বাপ-উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
এক যে ছিল বুড়ো চাষী, তার নাম ছিল বুদ্ধুর বাপ।বুদ্ধুর বাপের ক্ষেতে ধান পেকেছে,আর দলে দলে বাবুই এসে সেই ধান খেয়ে ফেলছে। বুদ্ধুর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায়। কিন্ত ঠকঠকির শব্দ শুনেও বাবুই পালায় না। তখন সে রেগেমেগে বললে, ‘বেটারা! এবার যদি ধরতে পারি, তাহরে ইঁড়ি-মিড়ি-কিঁড়ি-বাঁধন দেখিয়ে দেব!’ইঁড়ি-মিড়ি-কিঁড়ি-বাঁধন বলে কোনা-একটা জিনিস নেই।… Continue reading বুদ্ধুর বাপ-উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
আয়না -জসীম উদ্দীন
এক চাষী খেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল। তখন এদেশে আয়নার চলন হয় নাই। কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই। এক কাবুলিওলার ঝুলি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়াছিল। আয়নাখানা পাইয়া চাষী হাতে লইল। হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে, আয়নার ভিতর মানুষ! আহা-হা, এ যে তাহার বাপজানের চেহারা! বহুদিন… Continue reading আয়না -জসীম উদ্দীন
হযবরল (৩য় পর্ব) – সুকুমার রায়
কুমির বলল, “তাহলে কোনটা, এইটা?- দই দম্বল, টেকো অম্বল, কাঁথা কম্বল করে সম্বল বোকা ভোম্বল- এটাও নয়? আচ্ছা তা হলে দাঁড়াও দেখছি- নিঝুম নিশুত রাতে, একা শুয়ে তেতালাতে, খালি খালি খিদে পায় কেন রে?- কি বললে?- ও-সব নয়? তোমার গিন্নীর নামে কবিতা?- তা সে কথা আগে বললেই হত। এই তো- রামভজনের গিন্নীটা, বাপ রে যেন… Continue reading হযবরল (৩য় পর্ব) – সুকুমার রায়
হযবরল (২য় পর্ব) – সুকুমার রায়
বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়াল, তার পর মাথা নেড়ে বলল, “বুধোটার যেমন বুদ্ধি! ত্রৈরাশিক দিতে বলব কেন? ভগ্নাংশটা খারাপ হল কিসে? না হে কাক্কেশ্বর, তুমি ভগ্নাংশই দাও।”কাক বলল, “তা হলে আড়াই সেরের গোটা সের দুটো বাদ গেলে রইল ভগ্নাংশ আধ সের, তোমার হিসেব হল আধ সের। আধ সের হিসেবের দাম পড়ে- খাঁটি হলে দুটাকা চোদ্দোআনা,… Continue reading হযবরল (২য় পর্ব) – সুকুমার রায়
হযবরল – সুকুমার রায়
বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল “ম্যাও!” কি আপদ! রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা-সোটা লাল টক্টকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট্ প্যাট্ করে আমার দিকে তাকিয়ে আছে!… Continue reading হযবরল – সুকুমার রায়
হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি-সুকুমার রায়
প্রফেসর হুঁশিয়ার আমাদের উপর ভারি রাগ করেছেন। আমরা সেকালের জীবজন্তু সম্বন্ধে নানাকথা ছাপিয়েছি; কিন্তু কোথাও তাঁর অদ্ভুত শিকার কাহিনীর কোনো উল্লেখ করি নি। সত্যি এ আমাদের ভারি অন্যায়। আমরা সে-সব কাহিনী কিছুই জানতাম না। কিন্তু প্রফেসর হুঁশিয়ার তাঁর শিকারের ডায়েরি থেকে কিছু কিছু উদ্ধার করে আমাদের পাঠিয়েছেন। আমরা তারই কিছু কিছু ছাপিয়ে দিলাম। এ-সব কথা… Continue reading হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি-সুকুমার রায়
হারকিউলিস- সুকুমার রায়
মহাভারতে যেমন ভীম, গ্রীস দেশের পুরাণে তেমনই হারকিউলিস। হারকিউলিস দেবরাজ জুপিটারের পুত্র কিন্তু তার মা এই পৃথিবীরই এক রাজকন্যা, সুতরাং তিনিও ভীমের মত এই পৃথিবীরই মানুষ, গদাযুদ্ধে আর মল্লযুদ্ধে তাঁর সমান কেহ নাই। মেজাজটি তাঁর ভীমের চাইতেও অনেকটা নরম, কিন্তু তাঁর এক একটি কীর্তি এমনি অদ্ভুত যে, পড়িতে পড়িতে ভীম, অর্জুন, কৃষ্ণ আর হনুমান এই… Continue reading হারকিউলিস- সুকুমার রায়
কনে দেখা – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটে ঘুরছিলাম।গত মাসে হাটে কতকগুলি গোলাপের কলম কিনেছিলাম, তার মধ্যে বেশিরভাগ পোকা লেগে নষ্ট হয়ে গেছে। নার্সারির লোক আমার জানাশুনা, তাদের বললাম,-কীরকম কলম দিয়েছিলে হে! সে যে টবে বসাতে দেরি সইল না! তা ছাড়া আবদুল কাদের বলে বিক্রি করলে, এখন সবাই বলছে আবদুল কাদের নয় ও, অত্যন্ত মামুলি জাতের টি রোজ। ব্যাপার… Continue reading কনে দেখা – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বোকা জোলা আর শিয়ালের কথা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
এক বোকা জোলা ছিল। সে একদিন কাস্তে নিয়ে ধান কাটতে গিয়ে খেতের মাঝখানেই ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আবার কাস্তে হাতে নিয়ে দেখল, সেটা বড্ড গরম হয়েছে।কাস্তেখানা রোদ লেগে গরম হয়েছিল, কিন্তু জোলা ভাবলে তার জ্বর হয়েছে। তখন সে ‘আমার কাস্তে তো মরে যাবে রে!’ বলে হাউ-মাউ করে কাঁদতে লাগল। পাশের ক্ষেতে এক চাষা কাজ… Continue reading বোকা জোলা আর শিয়ালের কথা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী