শের খাঁ যদি সাপও হয় সেই সাপ এখন গর্তে ঢুকছে । সাপ গর্তে ঢোকে সোজা হয়ে ঢোকে । বৈরাম খাঁ বললেন, সাপ যখন গর্ত থেকে বের হয় তখন কিন্তু আবার একেবেঁকেই চলে । এই সাপ সহজে গর্ত থেকে বের হবে না । বৈরাম খাঁ ক্লান্ত গলায় বললেন, শের খাঁ ছাড়াও চিন্তিত হওয়ার মতো ঘটনা ঘটেছে… Continue reading হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –১৪
Category: শিল্প-ও-সাহিত্য
হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –১৩
সাইফ খাঁ বললেন, সম্রাট তো একা না । তাঁর পরামর্শদাতারা আছেন । আমীররা আছেন, অতি বিচক্ষণ সেনাপতি বৈরাম খাঁ আছেন । এঁদের সবার চোখ আমরা কীভাবে এড়াব ? শের খাঁ অসহিষ্ণু গলায় বললেন, সম্রাট চোখ বুজলে তাঁর অনুসারীদেরও চোখ বুজতে হয় এটাই নিয়ম । সম্রাট এবং তাঁর অনুসারীদের বিভ্রান্ত করার জন্যে আমি কিছু কূটকৌশলের ব্যবস্থাও… Continue reading হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –১৩
হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –১২
শের খাঁ’র উজির বললেন, শক্র সম্পর্কে এমন প্রশংসাসূচক বাক্য দুর্বলতার নামান্তর । শের খাঁ বললেন, আমি অবশ্যই এই মানুষটির প্রতি দুর্বল । আমি সম্রাটের লেখা একটি কবিতা পাঠ করছি । পাঠ শেষ হওয়ামাত্র আপনারা বলবেন, মারহাবা । অশ্ব অশ্বারোহীর বন্ধু নয় । যেমন বন্ধু নয় বায়ু, মেঘমালার । বন্ধু হবে এমন যাদের সঙ্গে কখনো দেখা… Continue reading হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –১২
হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –১১
অম্বার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে । সে ক্ষীণস্বরে বলল, আমি মরতে চাই না । এরা আমাকে মেরে ফেলবে । সম্রাট ঘোড়া থেকে নামলেন । অম্বার কাছে এগিয়ে গেলেন । গলা নিচু করে বললেন, আমি নিজের হাতে তোমাকে পানি খেতে দেব । তুমি বিসমিল্লাহ্ বলে সেই পানি খাবে । মনে থাকবে ? অম্বা হ্যাঁ-সূচক… Continue reading হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –১১
হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –১০
হতভম্ব সম্রাট রুমী খাঁ-কে দুর্গ দখলের নির্দেশ দিলেন । রুমী খাঁ কামান দাগতে শুরু করলেন । এর উত্তরে কুতুব খাঁ’র দুর্গের ভেতর থেকে কামানের গোলা বৃষ্টির মতো পড়তে শুরু করল । কুতুব খাঁ’র কামানগুলি ছোট তবে তাদের নিশানা অব্যর্থ্ । রুমী খাঁ-কে পেছনে হটতে হলো । মোঘল সৈন্যরা দুর্গ অবরোধ করে পাঁচ মাস বসে রইল… Continue reading হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –১০
হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –৯
মীর হামজা বললেন, অশ্বারোহী বিশাল বাহিনী নিয়ে একান্তে কথা ? আমরা দুজন দূরে সরে যাব । একান্ত কথা সেখানেই হবে । আপনি আপনার বাহিনী নিয়ে এসেছেন কেন ? বৈরাম খাঁ হাসতে হাসতে বললেন, গাধার বেপারি সঙ্গে গাধা নিয়ে চলাফেরা করে। গাধাগুলি হচ্ছে তার শোভা । একজন সেনাপতির শোভা তার সৈন্যবাহিনী । আমি আপনার সঙ্গে একান্তে… Continue reading হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –৯
হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –৮
সভায় নিয়ম অনুযায়ী সবাই একসঙ্গে বলল, মারহাবা!মারহাবা! সম্রাট বললেন, আগ্রার বুলবুল আসহারি, তোমার কি আর কিছু বলার আছে ? আসহারি বলল, আছে সম্রাটের অভয় পেলেই বলতে পারি । বলো । আমি হেরেমবাসী । এতগুলি স্বর্ণমুদ্রা লুকিয়ে রাখা হেরেমে সম্ভব না । আমি আমার এই সম্পদ রাজকোষে জমা দিতে চাই । সম্রাট অনেক জনহিতকর কাজে রাজকোষের… Continue reading হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –৮
হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –৭
রোশন কাকু (আমীর) বললেন, আমি শের খাঁ’র পত্রে সন্তোষ বোধ করছি । বৈরাম খাঁ বললেন, দুষ্টলোকের ছলনায় ভোলার কোনো কারণ দেখি না । কাকু বললেন, শের খাঁ তার নামে খুৎবা পাঠ করে না, এটা তো সত্য । তার নামে মুদ্রা বের হয় নি, এটাও সত্য । বৈরাম খাঁ বললেন, খুৎবা পাঠ করছে না । শক্তি… Continue reading হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –৭
চাষির মুখে হাসি – তারাপদ রায়
সুবেশ চৌধুরী সাধারণ লেখক নন। তিনি একজন বুদ্ধিজীবী লেখক। সমাজের প্রতি তিনি দায়বদ্ধ, তার দায়িত্ববোধ আছে। তার প্রতিটি লেখাই আর্থ-সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে। হাসি মশকরার লেখা লিখে তিনি হাস্যাস্পদ হতে চান না। সুবেশবাবুর প্রতিটি রচনাই গুরুগম্ভীর। জীবনের সমস্ত তিক্ততা তাঁর রচনার পাতায় ফুটে ওঠে। দুষ্ট লোকেরা বলে সুক্তো বা তেতো রাঁধতে গেলে মহার্ঘ সজনে ডাঁটা,… Continue reading চাষির মুখে হাসি – তারাপদ রায়
হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –৬
হুমায়ূন আবার রক্তপোষাক পরলেন । বাহাদুর শাহ তাঁকে যে হাতিটি দিয়েছেন কুশ তিনি সেই হাতি আনতে বললেন । হাতি হাজির করা হলো । সম্রাট বললেন, আজ মাগরেবে যে সূরা পাঠ করা হয়েছে তার নাম ফিল অর্থাৎ হাতি । ইমাম, আপনার প্রিয় বাহাদুর শাহর দেওয়া সেই হাতির পায়ের চাপে পিষ্ট করে আমি আপনাকে হত্যার নির্দেশ দিলাম… Continue reading হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –৬