দেয়াল উপন্যাসে ভূমিকা – আনিসুজ্জামান হুমায়ূন আহমেদের অবর্তমানে তার উপন্যাস দেয়াল প্রকাশিত হতে যাচ্ছে। প্রকাশকের ইচ্ছায় আমি তার ভূমিকা লিখছি। বইটির যে কোনো ভূমিকার প্রয়োজন ছিল, আমার তা মনে হয় না। গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার আগেই দেয়াল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে। হাইকোর্টের পরামর্শ অনুযায়ী লেখক উপন্যাসটির প্রথম প্রকাশিত রূপের পরিবর্তন সাধন করেছেন।… Continue reading দেয়াল- হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
বাটি-চচ্চড়ি – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সংসারটা এমন কিছু বড়ো নয়। মাত্র দুটো মেয়েমানুষ এবং একজন পুরুষের সমবায়ে গঠিত। ডাক্তার, ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা, আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে বছর দশেকের ছোটো। সরকারি হাসপাতালের পুরোনো ডাক্তার। চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি। ছোট্ট সংসার—আরও ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত—বেশ ভালোভাবেই চলছিল সুখে, শান্তিতে, হাসিতে ও আনন্দে–উদয়াস্ত সুমহান কাল কেটে যাচ্ছিল মোহন… Continue reading বাটি-চচ্চড়ি – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বৃষ্টি বিলাস (শেষ-পর্ব)- হুমায়ূন আহমেদ
এশা কী করছে ? রান্না করছে। তােমার শরীর ঠিক আছে মা? হ্যা। শামা রান্নাঘরে চলে গেল। এশা বােনকে দেখে হাসল। যেন এ বাড়িতে কিছুই হয় নি। শামা বলল, কী রান্না করছিস ? মাংস। বাবা আজ বাংলাদেশের সবচে‘ প্রবীণ গরুর মাংস নিয়ে এসেছেন। এক ঘন্টার ওপর জ্বাল হয়ে গেছে। যতই জ্বাল হচ্ছে মাংস ততই শক্ত হচ্ছে। … Continue reading বৃষ্টি বিলাস (শেষ-পর্ব)- হুমায়ূন আহমেদ
স্লাইড রুল – হুমায়ূন আহমেদ
আজকালকার ছেলেমেয়েরা স্লাইড রুলের নাম শোনে নি। স্লাইড রুল হলো গুণভাগ করার স্কেল। একটা স্কেলের ভেতর ছোট্ট একটা স্কেল। ছোট স্কেলটা slide করতে পারে বলে স্লাইড রুল নাম। রুল এসেছে রুলার থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কাজ ছিল ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি ছাত্রছাত্রীদের স্লাইড রুলের ব্যবহার শেখানো। বড় বড় অংক কত সহজে রুলার নাড়াচাড়া করেই সমাধান করা… Continue reading স্লাইড রুল – হুমায়ূন আহমেদ
বৃষ্টি বিলাস (পর্ব-২২)- হুমায়ূন আহমেদ
হাঁটু বাকানাের যন্ত্রণা থেকে বাচবেন। তাের মনে মায়া দয়া বলে কিছু নেই। তুই আমার কষ্টটা বুঝতেই পারছিস। চাচা এইসব বলে লাভ নেই। ডাক্তার আপনাকে বলেছেন প্রতিদিন আধঘণ্টা হাঁটতেই হবে। আপনার যত কষ্টই হােক এই কাজটা আমি আপনাকে দিয়ে করাব। আপনি হাঁটতে হাঁটতে ইন্টারেস্টিং কোনাে কথাবার্তা বলুন। দেখবেন ব্যথা টের পাবেন না। মুত্তালিব সাহেব দীর্ঘ নিঃশ্বাস… Continue reading বৃষ্টি বিলাস (পর্ব-২২)- হুমায়ূন আহমেদ
বৃষ্টি বিলাস (পর্ব-২১)- হুমায়ূন আহমেদ
তুই এত রাগ করছিস কেন? জানি না কেন রাগ করছি। আমার ভাল লাগছে না। বাবা আমি উঠলাম। আবদুর রহমান সাহেব চাপা গলায় বললেন, ছেলে যােগাযােগ করার চেষ্টা করতে পারে। উল্টাপাল্টা বােঝানাের চেষ্টা করতে পারে। একেবারেই পাত্তা দিবি না। কী সর্বনাশ! আমার মেয়েটাকে আরেকটু হলে একটা পাগলের হাতে তুলে দিচ্ছিলাম! শামা বাবার সামনে থেকে উঠে চলে… Continue reading বৃষ্টি বিলাস (পর্ব-২১)- হুমায়ূন আহমেদ
বৃষ্টি বিলাস (পর্ব-২০)- হুমায়ূন আহমেদ
কী সমস্যা ? জানি না কী সমস্যা, বাবা বলেন নি। শামা আবারাে বিছানায় শুয়ে পড়ল। তার নিজের মেয়েটার কথা ভাবতে ভাল লাগছে। মনে হচ্ছে সত্যি সত্যি তার একটা মেয়ে আছে। এবং মেয়েটা এখন গুটিসুটি মেরে তার পাশে শুয়ে আছে। মেয়েটার গায়ের গন্ধ পর্যন্ত তার নাকে লাগছে। গাদাফুলের পাতা কচলালে যে গন্ধ আসে সেই গন্ধ। আচ্ছা… Continue reading বৃষ্টি বিলাস (পর্ব-২০)- হুমায়ূন আহমেদ
বৃষ্টি বিলাস (পর্ব-১৯)- হুমায়ূন আহমেদ
আজ দেখবে না তা করা যাবে । ফজরের আজান হতেই মা–বাবা দুজনই উঠে পড়বেন। তারা অজু করতে এসে দেখবেন তাদের বড় মেয়ে একা একা বারান্দায় বসে আছে। মনের কষ্টে মেয়ে সারা রাত ঘুমুতে পারে নি। তারা দুজনই খুবই দুঃখিত হবেন ।সেটা হতে দেয়া যায় না। শামা মনের কষ্টে ঘুমুতে পারছে না, এটা ঠিক না। তার… Continue reading বৃষ্টি বিলাস (পর্ব-১৯)- হুমায়ূন আহমেদ
বৃষ্টি বিলাস (পর্ব-১৮)- হুমায়ূন আহমেদ
ছেলের অপরাধটা ? আমি জানি না। তাের বাবা কিছু বলে নি। কাজটা ঠিক করলে না মা। হুট করে বিয়ে ঠিক করা, আবার হুট করে বাতিল। বিয়ে তাে Play and dust না। প্লে এন্ড ডাস্ট কী ? প্লে হচ্ছে খেলা আর ডাস্ট হচ্ছে ধুলা। প্লে এন্ড ডাস্ট হলাে– খেলাধুলা। মা এখন আমার ঘর থেকে যাও। তােমার… Continue reading বৃষ্টি বিলাস (পর্ব-১৮)- হুমায়ূন আহমেদ
বৃষ্টি বিলাস (পর্ব-১৭)- হুমায়ূন আহমেদ
তাের বাবাকে দেব। বাবা শুয়ে পড়েছে, কিছু খাবে না। আজ সারাদিন কিছু খায় নি। অফিসে শুধু একটা কলিজার সিঙ্গাড়া খেয়েছিল। টিফিন বক্স খুলেও দেখে নি। এই বয়সে বাবার কলিজার সিঙ্গাড়া খাওয়া একেবারেই ঠিক না। পচা বাসি কলিজা দিয়ে সিঙ্গাড়া বানায়।… সুলতানা মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুই কি বিয়ে বাড়ি থেকে খেয়ে এসেছিস ? শামা নাসূচক… Continue reading বৃষ্টি বিলাস (পর্ব-১৭)- হুমায়ূন আহমেদ