চার দেওয়াল এবং একটি খাট-সমরেশ মজুমদার

ভালোবাসা মরে গেলে ঘৃণা হয়ে যায়। কিংবা এমনও তো বলা যেতে পারে, যে কোনও ঘৃণার আগে সেই ভালোবাসার শব রয়ে যায়, ডিঙিয়ে কিংবা এড়িয়ে ঘৃণায় বিদ্ধ হতে হয়। কিছু ফিরে তাকিয়ে বুকে জমা মেঘগুলোকে স্পর্শ করতে চাইবার আগেই কখন যে তপ্ত হাওয়ায় মিলিয়ে যায়, হায়, একটা জলের দাগও রেখে যায় না। এখন সেই ভাঙা টুকরো… Continue reading চার দেওয়াল এবং একটি খাট-সমরেশ মজুমদার

মা-সুনীল গঙ্গোপাধ্যায়

জানলার পরদাটা সরিয়ে দিল দীপ। সকাল থেকেই ঝুরুঝুরু বরফ পড়ছে। বাড়ির সামনের রাস্তার ওপারেই পার্ক। ওয়াশিংটন স্কোয়ার। এর মধ্যেই পার্কটা প্রায় সাদা হয়ে এসেছে তুষারে। শুরু হল সুদীর্ঘ শীতকাল। কঠিন শীতকাল। সব সময়ে একগাদা পোশাকে জবরজং হয়ে থাকতে হবে। এই সোমবারটাও ছুটি ছিল। শুক্কুরবার বিকেল থেকে সোমবার রাত্তির পর্যন্ত টানা ছুটি, ভাবাই যায় না। লং… Continue reading মা-সুনীল গঙ্গোপাধ্যায়

মোমচোর-সুনীল গঙ্গোপাধ্যায়

মালবিকার একটুও ভয় নেই। বাজি পোড়ানোর নেশায় সে খুশিতে ঝলমলে হয়ে উঠেছে। কালি পটকাগুলো সে অনায়াসে হাতে ধরে ধরেই ফাটায়। পলতেয় আগুন লাগিয়ে পটকাটা ছুড়ে দেয়, হাতখানা যতদূর সম্ভব লম্বা করে রাখে, মুখখানা তার হাসি ও উত্তেজনায় অপরূপ হয়ে ওঠে, শেষ মুহূর্তে সেটা শূন্যে ছুড়ে দেয়, মাটিতে পড়ার আগেই দুম করে ফাটে। অভিজিৎ আর রণদেব… Continue reading মোমচোর-সুনীল গঙ্গোপাধ্যায়

ধাপ্পা-সত্যজিৎ রায়

চার্লস ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক আপনার ক ভল্যুম ছিল? সমরেশ ব্রহ্ম ইন্টারন্যাশনাল ম্যাজিক সার্কেলের চিঠির উত্তরে সইটা করে মুখ তুলে চাইল মহিমের দিকে। তার বন্ধু অধ্যাপক রণেন সেনগুপ্তর ছেলে মহিম। সবে লাইব্রেরিয়ানশিপ পাশ করেছে। সে নিজেই আগ্রহ করে তার সমরেশকাকার আড়াই হাজার অগোছালো বইগুলোকে বিষয় অনুযায়ী ভাগ করে গুছিয়ে শেলফে রেখে তাদের একটা তালিকা করে… Continue reading ধাপ্পা-সত্যজিৎ রায়

শিশু সাহিত্যিক -সত্যজিৎ রায়

ছোটদের মাসিক পত্রিকা বহুরূপী এক বছর হল বেরোচ্ছে। সম্পাদক সুপ্রকাশ সেনগুপ্ত আপ্রাণ চেষ্টা করেন কাগজটাকে ভাল করতে। টাকার জোর নেই, তাই কাজটা সহজ নয়। গ্রাহক সংখ্যা দেড় হাজারের মতো; বিজ্ঞাপন যা আসে তার থেকেই টেনেটুনে চলে যায়। লাভ থাকে না মোটেই। তবে সুপ্রকাশ আদর্শবাদী, তাঁর বিশ্বাস, কাগজটা দাঁড়িয়ে যাবে, এবং তার জন্য চেষ্টার কোনও ত্রুটি… Continue reading শিশু সাহিত্যিক -সত্যজিৎ রায়

ফুটবল ও আমরা – হুমায়ূন আহমেদ

চার বছর আগে কথা। অয়োময় ধারাবাহিক নাটকের চিত্রায়ন হচ্ছে ময়মনসিংহের রাজবাড়িতে। ক্যামেরা নিয়ে সবাই বসে আছি। শিল্পীরা তৈরি। পরিচালক নওয়াজিশ আলী খান এ্যাকশান বললেই অভিনয় পর্ব শুরু হবে। এমন সময় ঝামেলা শুরু হল। মিছিলের প্রচণ্ড শ্লোগানে চারদিক কাঁপতে লাগল। আমাদের দেশটা মিটিং-মিছিলের দেশ। শ্লোগান কোন নতুন ব্যাপার না। কিন্তু সেদিনের মিছিলের শ্লোগান অতি বিচিত্র। সাধু… Continue reading ফুটবল ও আমরা – হুমায়ূন আহমেদ

চর্মন্তুদ অথবা জুতো ও পটললাল-তারাপদ রায়

০১. গল্পটায় সবে হাত দিয়েছি। মূর্তিমান গঙ্গারাম এসে হাজির। নাম দেখেই সে চটে গেল। আমার উপরে রাগারাগি করতে লাগল, এই জন্য আপনার কিছু হল না। কোনওদিন একটা প্রাইজ পর্যন্ত পেলেন না। আমি গঙ্গারামকে বোঝাতে গেলাম, প্রাইজ পাইনি সে কথা ঠিক নয়, দু-একটা ছোটখাটো প্রাইজ অবশ্যই পেয়েছি, আর বড় প্রাইজগুলো নোবেল, পুলিতজার, জ্ঞানপীঠ…. আমাকে কথা শেষ… Continue reading চর্মন্তুদ অথবা জুতো ও পটললাল-তারাপদ রায়

বিবি এগারো বারো-তারাপদ রায়

বি বি ওয়ান ওয়ান ওয়ান টু সাদাত কলেজ করটিয়ার প্রিন্সিপ্যাল ইব্রাহিম খান সাহেব খুব কড়া অধ্যক্ষ ছিলেন। তাঁরই আমলে সাদাত কলেজ ফাস্ট গ্রেড কলেজে উন্নীত হয়। ফার্স্ট গ্রেড কলেজ মানে বি. এ ক্লাস পর্যন্ত। তার আগে সাদাত কলেজে আই. এ. পর্যন্ত পড়ানো হত। তখন কলকাতা ছাড়া সারা বঙ্গপ্রদেশে বি. এ. পর্যন্ত পড়ার কলেজ সামান্য সংখ্যক… Continue reading বিবি এগারো বারো-তারাপদ রায়

অবিচ্ছিন্ন-তারাপদ রায়

সেই কবেকার ডোডোতোতাই। তারা এখন আর সেই ছয়-সাত বছরে আটকিয়ে নেই, ঢের বড় হয়েছে। তাতাইবাবু এখন বিদেশবাসী। সেখানে পড়াশুনো শেষ করে এখন নিজেই পড়াচ্ছেন। আর ডোডোবাবু পুরোদস্তুর এঞ্জিনিয়ার, তাকেও কাজেকর্মে প্রায়ই বিদেশে যেতে হয়। প্রায় আড়াই বছর পরে এবার তাতাইবাবু কলকাতায় এসেছিলেন। সঙ্গে মেমবউ, বিশাল বড়সড় মেমসাহেব। তাতাইয়ের কাকা বউ দেখে বলেন, এই একটা বউ… Continue reading অবিচ্ছিন্ন-তারাপদ রায়

জয়াবতী ও জয়গোপালের কাহিনি-তারাপদ রায়

০১. এই সামান্য কাহিনির নায়ক-নায়িকা শ্রীযুক্ত জয়গোপাল দাশগুপ্ত এবং শ্রীমতী জয়াবতী বসু পরস্পর নিতান্তই অপরিচিত। এই কাহিনির বাইরে বা ভিতরে তাদের দুজনের মধ্যে কোনও সংশ্রব, আলাপ-পরিচয় পর্যন্ত নেই। শ্রীমতী জয়াবতী বসু আবহাওয়া অফিসের করণিক, বয়স চব্বিশ, চেহারা তেমন নয় বটে তবে জয়াবতী সুকেশী। শ্ৰীযুক্ত জয়গোপাল দাশগুপ্ত মধ্য কলকাতার একটা বয়স্ক শিক্ষণ নৈশ বিদ্যালয়ে প্রকৃতি বিজ্ঞানের… Continue reading জয়াবতী ও জয়গোপালের কাহিনি-তারাপদ রায়