অন্য রকম উৎসব – হুমায়ূন আহমেদ

ছোটবেলায় আমি একবার মেহমানী উৎসবে গিয়েছিলাম। আজকালকার পাঠক-পাঠিকারা মেহমানী শব্দটার সঙ্গে পরিচিত কি না জানি না, কাজেই একটু ব্যাখ্যা করে নেই। আগেকার আমলে বিত্তবান লোকদের একটা প্রবণতা ছিল তাদের বিত্তের বিষয় অন্যদের জানানো। মেহমানী উৎসবের শুরুটা বোধহয় সেই বিত্ত প্রদর্শনীতে। এই উৎসবে কোন একটা উপলক্ষ ধরে তিন গ্রাম, পাঁচ গ্রাম কিংবা সাত গ্রামের মানুষকে দাওয়াত… Continue reading অন্য রকম উৎসব – হুমায়ূন আহমেদ

ঝুটো পাথর -সুনীল গঙ্গোপাধ্যায়

একটু বিপজ্জনকভাবেই রাস্তা পার হয়ে গেল জুয়েল। তার স্বভাবই এইরকম, কখন লাল বাতি জ্বলছে, কখন সব গাড়ি থেমে যাবে, সে পর্যন্ত তার ধৈর্য থাকে না। এদেশে গাড়িতে কেউ হর্ন বাজায় না, তবু ফোর্ড গাড়িটা জুয়েলের একেবারে গা ঘেঁষে এসে খুব জোরে একটা হর্ন বাজাল। গাড়িটা চালাচ্ছেন একজন মাঝবয়সি কালো মহিলা। রাগে তার মুখখানা গনগনে হয়ে… Continue reading ঝুটো পাথর -সুনীল গঙ্গোপাধ্যায়

মাছ-তারাপদ রায়

ভগবানের প্রথম অবতার হল মাছ। মাছ হল আমাদের দেবতা। আবার প্রেমের দেবতা, কামের দেবতা মদনের নাম হল মীনকেতন, মীনধ্বজ। মদনের পতাকার প্রতীক মাছ। বাঙ্গালি হিন্দুর সব মঙ্গলকার্যে মাছ অপরিহার্য। বিয়েতে, অন্নপ্রাশনে তো বটেই, শুভ বিজয়াদশমীতে, শ্রীপঞ্চমীতে জোড়া মাছ লাগবে। জোড়া ইলিশ যদি নেহাতই না জোটে, আঁশওয়ালা একজোড়া মাছের কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে বরণ করতে হবে।… Continue reading মাছ-তারাপদ রায়

বনমালীর বিষয়-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

এইখানে বনমালী বাগান করেছে। বাগানের মাঝখানটিতে তার লাল ইটের বাড়ি। বলতে কী, যৌবনকালটা তো সুখে কাটায়নি বনমালী। বড় কষ্ট গেছে। সে সময়ে সে ঘর ছেড়ে কাপড়ের গাঁট নিয়ে রাস্তায় বেরিয়েছিল। মহাজন ধারে কাপড় দিত, নইলে সে ব্যাবসাও শুরু করতে পারত না। ক্রমে ফিরি করতে-করতেই তার শ্যামবাজারের পাঁচমাথার মোড়ের কাছে দোকানটা হয়ে গেল। সারাটা জীবন সে… Continue reading বনমালীর বিষয়-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

তবু জীবন অগাধ-সমরেশ মজুমদার

তুমি ভুল বুঝলেই নিশ্বাস ভারী হয়। বারোতলা বাড়ির এগারোতলার ফ্ল্যাটে বসে ঠিক দুপুরবেলায় এই লাইনটা লিখে ফেলল কল্পন। তার টেবিলের সামনে একটা বড় জানলা। চিলগুলো পাক খাচ্ছে জানলার বাইরে। মেঘগুলো বড় কাছে কিন্তু কাছাকাছি নয়। হলে ভালো লাগত না, যে মেঘের শরীর জলে ভেজা নয় তাদের সাহারায় চলে যাওয়া উচিত। এখন দুপুর। ফ্ল্যাটে কেউ নেই।… Continue reading তবু জীবন অগাধ-সমরেশ মজুমদার

শঙ্খনদী – হুমায়ূন আহমেদ

পঞ্চগড় থেকে বাবা বদলি হলেন রাঙ্গামাটিতে। দেশের এক মাথা থেকে আরেক মাথা। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশ। ভাগ্য ভালো হলে দেখা যাবে রাঙ্গামাটি খুব জলি জায়গা– স্কুল নেই। বাবাকে জিজ্ঞেস করলাম, স্কুল আছে নাকি? তিনি বললেন, অবশ্যই আছে। স্কুল থাকবে না কেন? রাঙ্গামাটি বেশ বড় শহর। খুব সুন্দর শহর! স্কুল আছে শুনে একটু মনমরা… Continue reading শঙ্খনদী – হুমায়ূন আহমেদ

নব-বৃন্দাবন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

কর্ণপুর সংসার ছাড়িয়া বৃন্দাবনে যাইতেছিলেন। সংসারে তাঁহার কেহই ছিল না। স্ত্রী পাঁচ-ছয় বছর মারা গিয়াছে, একটি দশ বৎসরের পুত্র ছিল, সেও গত শরৎকালে শারদীয় পূজার অষ্টমীর দিনে হঠাৎ বিসূচিকা রোগে দেহত্যাগ করিয়াছে। সংসারের অন্য বন্ধন কিছুই নাই। বিষয়সম্পত্তি যাহা ছিল, সেগুলি সব জ্ঞাতিভ্রাতাদের দিয়া অত্যন্ত পুরাতন তালপত্রে কয়েকখানি ভক্তিগ্রন্থ জীর্ণ তসরের পুটুলিতে বাঁধিয়া লইয়া পদব্রজে… Continue reading নব-বৃন্দাবন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ভাগলপুরের পাঞ্জাবি-তারাপদ রায়

রেলগাড়ির কামরার জানলা দিয়ে অনেক দামদর করে স্টেশনের প্ল্যাটফর্মের হকারের কাছ থেকে একটা চাদর কিনেছিলাম। মধ্য রাত, বোধহয় ভাগলপুর স্টেশন ছিল সেটা, বেশ কয়েক বছর আগেকার কথা। ফিকে হলুদ রঙের। বেশ শক্ত বুনোট, লম্বায় চওড়ায় বেশ প্রমাণ সাইজের চাদর সেটা। বেশ একটা মুগা মুগা ভাব আছে, লোকাল জিনিস, দামও তেমন বেশি ছিল না। অল্প শীতে… Continue reading ভাগলপুরের পাঞ্জাবি-তারাপদ রায়

নামঞ্জুর গল্প-রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের আসর জমেছিল পোলিটিক্যাল লঙ্কাকাণ্ডের পালায়। হাল আমলের উত্তরকাণ্ডে আমরা সম্পূর্ণ ছুটি পাই নি বটে, কিন্তু গলা ভেঙেছে; তা ছাড়া সেই অগ্নিদাহের খেলা বন্ধ। বঙ্গভঙ্গের রঙ্গভূমিতে বিদ্রোহীর অভিনয় শুরু হল। সবাই জানেন, এই নাট্যের পঞ্চম অঙ্কের দৃশ্য আলিপুর পেরিয়ে পৌঁছল আণ্ডামানের সমুদ্রকূলে। পারানির পাথেয় আমার যথেষ্ট ছিল, তবু গ্রহের গুণে এপারের হাজতেই আমার ভোগসমাপ্তি। সহযোগীদের… Continue reading নামঞ্জুর গল্প-রবীন্দ্রনাথ ঠাকুর

ঘাটের কথা-রবীন্দ্রনাথ ঠাকুর

পাষাণে ঘটনা যদি অঙ্কিত হইত তবে কতদিনকার কত কথা সোপানে সোপানে পাঠ করিতে পারিতে। পুরাতন কথা যদি শুনিতে চাও তবে আমার এই ধাপে বইস ; মনোযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাকো, বহুদিনকার কত বিস্মৃত কথা শুনিতে পাইবে। আমার আর-এক দিনের কথা মনে পড়িতেছে। সেও ঠিক এইরূপ দিন। আশ্বিন মাস পড়িতে আর দুই-চারি দিন বাকি আছে।… Continue reading ঘাটের কথা-রবীন্দ্রনাথ ঠাকুর