নবেন্দুশেখরের সহিত অরুণলেখার যখন বিবাহ হইল তখন হোমধূমের অন্তরাল হইতে ভগবান প্রজাপতি ঈষৎ একটু হাস্য করিলেন। হায়, প্রজাপতির পক্ষে যাহা খেলা আমাদের পক্ষে তাহা সকল সময়ে কৌতুকের নহে। নবেন্দুশেখরের পিতা পূর্ণেন্দুশেখর ইংরাজরাজ-সরকারে বিখ্যাত। তিনি এই ভবসমুদ্রে কেবলমাত্র দ্রুতবেগে সেলাম-চালনা দ্বারা রায়বাহাদুর পদবীর উত্তুঙ্গ মরুকূলে উত্তীর্ণ হইয়াছিলেন; আরো দুর্গমতর সম্মানপথের পাথেয় তাঁহার ছিল, কিন্তু পঞ্চান্ন বৎসর… Continue reading রাজটিকা-রবীন্দ্রনাথ ঠাকুর
Category: শিল্প-ও-সাহিত্য
জীবনযাপন-তারাপদ রায়
শনিবারের সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। কিংবা সঠিকভাবে বলা উচিত শনিবারের সকালে স্বেচ্ছায় দেরি করে ওঠেন জগদানন্দবাবু। জগদানন্দ রাহাচৌধুরী। জগদানন্দবাবু কথাটার আমাদের অনেকের কাছেই কোনও মানে নেই, কিন্তু যদি সরাসরি বলি মিস্টার জে এন আর চৌধুরী সবাই চিনতে পারবেন। খবরের কাগজে তাঁর নাম ভদ্রবাড়ির বাইরের ঘরে পর্দা বা পাপোশের মতো থাকবেই। তাঁর… Continue reading জীবনযাপন-তারাপদ রায়
রূপকথার রাজারানি-সুনীল গঙ্গোপাধ্যায়
এক দেশে এক রাজা ছিল, তার একটা চোখ পাথরের। সেই রাজার তিন রানি, একজন জাদুবিদ্যা জানে, একজন সারাদিন ঘুমোয় আর সারারাত জাগে, সবচেয়ে ছোট রানির একটাও দাঁত নেই। জন্ম থেকেই তার দাঁত ওঠেনি, তাই সে চোখ দিয়ে হাসে। যে রানি জাদু জানে, তার নাম আশ্চর্যময়ী। আর নিশাচরী রানির নাম চাঁদনি। ছোটরানির নাম ফুটফুটি, এটাই তার… Continue reading রূপকথার রাজারানি-সুনীল গঙ্গোপাধ্যায়
রূপকথা নয়-সুনীল গঙ্গোপাধ্যায়
নিউ জলপাইগুড়ি স্টেশনে বসে আছি দার্জিলিং মেল ধরব বলে। ট্রেনটা প্রায় দু-ঘণ্টা লেট, তার ওপর আবার শোনা যাচ্ছে যে কোথায় যেন লাইনের গণ্ডগোল হয়েছে, আজ আর ট্রেন যাবে কি না সন্দেহ। সেজন্য মেজাজটা খিচড়ে আছে। দার্জিলিং মেল না গেলে আজ রাতে আর কলকাতায় ফেরার কোনও উপায় নেই। একজন ফেরিওয়ালা অনেকক্ষণ থেকেই বিরক্ত করছিল আমাকে। তার… Continue reading রূপকথা নয়-সুনীল গঙ্গোপাধ্যায়
সাপ্লিমেন্ট- ঋভু চট্টোপাধ্যায়
-গুড ইভিনিং স্যার। আমি অভিষেক রাওয়াত, আপনাকে গত কাল ফোন করেছিলাম। কথাগুলো শুনে জবাব দেওয়ার আগে তন্ময় ঘড়িটার দিকে একবার তাকিয়ে উত্তর দিল,‘এখন আর ইভিনিং আছে?’ -স্যার আপনি যতক্ষণ না শুতে যাচ্ছেন ততক্ষণ রাত্রি নয়। এইসময় জেগে আছেন মানেই সন্ধ্যা। -বেশ ভালো বললেন তো। -থ্যাঁঙ্ক ইউ স্যার। -আপনি কাল বিকেলের দিকে ফোন করেছিলেন তো? -ইয়েস… Continue reading সাপ্লিমেন্ট- ঋভু চট্টোপাধ্যায়
নিম্মগামী-সুনীল গঙ্গোপাধ্যায়
স্নেহের বাবাজীবন অমিয়, আমায় তুমি চিনিবা না। তোমার পিতাঠাকুর অকালে স্বর্গগত হইয়াছেন জানিয়া মর্মাহত হইলাম। এতদিন তোমাদের কোনও সন্ধানাদি জানিতাম না। সংবাদপত্রে তোমার পিতা শ্রীমান। ভক্তিপদর মৃত্যুসংবাদ দেখিয়া তোমাদের ঠিকানা জানিলাম। তোমাদের আদি নিবাস ফরিদপুর জেলার পুব মাইজপাড়া গ্রামে, এমনই আমি মনে করিতেছি, আশা করি ইহাতে কোনও ভুল নাই। ভক্তিপদ ও শক্তিপদকে আমি অতি বাল্যকাল… Continue reading নিম্মগামী-সুনীল গঙ্গোপাধ্যায়
কচ্ছপের গল্প – হুমায়ূন আহমেদ
ঔপন্যাসিক আসিফ নজরুল সেদিন আমার বাসায় এসেছে। গম্ভীর চেহারার একজন ছেলে। নিজের ওপর তার আস্থা সীমাহীন। কাটা কাটা কথা বলে আশপাশের মানুষদের চমকে দেয়ার সূক্ষ্ম চেষ্টা আছে। মানুষকে চমকে দিয়ে কথাশিল্পী মাত্রই আনন্দ পান। আসিফ তার ব্যতিক্রম হবে এটা মনে করার কোন কারণ নেই। ব্যতিক্রম কিছুটা আছে। তার কথায় অন্যকে আহত করার চেষ্টা আছে। যাই… Continue reading কচ্ছপের গল্প – হুমায়ূন আহমেদ
এখনই-তারাপদ রায়
সংবাদসমীক্ষা অধ্যাপক সুদর্শন সেন বাইরের ঘরে বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিলেন। তিনি নিজের পয়সা দিয়ে একটা ইংরেজি, একটা বাংলা, দুটো খবরের কাগজ রাখেন। এ ছাড়া আর একটি বাংলা কাগজে তিনি কখনও-সখনও প্রবন্ধাদি লিখে থাকেন বলে, পত্রিকা কর্তৃপক্ষ সেই কাগজটা তাঁকে বিনামূল্যে দেয়। এখন সকাল সাতটা। এখন থেকে সকাল নটা সাড়ে নটা পর্যন্ত তিনটে… Continue reading এখনই-তারাপদ রায়
টোটকা-রজত বন্দ্যোপাধ্যায়
টোটকা রজত বন্দ্যোপাধ্যায়, ০৫/০৬/২০২১ আজ থেকে বছর তেত্রিশ চৌত্রিশ আগে রাঁচিতে তখনো একটু সবুজ বাকি ছিল, ইলেকট্রিসিটি আর লোডশেডিংএর মধ্যে সারাদিন যে কোন একের টিকে থাকার প্রতিযোগিতা ছিল, আলাদা ঝাড়খণ্ড রাজ্যের দাবিতে রাজনৈতিক আবহাওয়া গরম ছিল। যেটা একেবারেই ছিল না সেটা হচ্ছে সার্বিক আইন-শৃঙ্খলা; এককথায় সবাই ছিল সবার রাজা। আর রাজারা তো যখন… Continue reading টোটকা-রজত বন্দ্যোপাধ্যায়
ভাল-খারাপ -তারাপদ রায়
হিব্রু ভাষায় একটা প্রবাদ আছে, হঠাৎ প্রভাকরবাবু বললেন। নানা কারণে আমাদের সন্ধ্যাসমিতির সভ্যেরা প্রায় কেউই প্রভাকরবাবুকে পছন্দ করেন না। প্রভাকরবাবু আমাদের এ পাড়ায় এসেছেন প্রায় পনেরো বছর কিন্তু আগাগোড়া আমাদের এড়িয়ে গেছেন। পুজো-পার্বণে চাঁদা-টাঁদা দিয়েছেন; কিন্তু সন্ধ্যাসমিতির ক্লাবঘরে, যেখানে প্রায় প্রতি সন্ধ্যায় আমাদের জমাট আড্ডা বসে, তাস খেলা হয়, সেখানে তিনি ভুলেও কোনও সন্ধ্যায় পা… Continue reading ভাল-খারাপ -তারাপদ রায়