তার হাত চেয়ারের হাতলের সঙ্গে বাধা, চেয়ারের পায়ের সঙ্গে দুটা পা বাধা। পায়ের বাঁধন এত শক্ত যে দড়ি চামড়া কেটে মাংসে ঢুকে পড়েছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে, পায়ে কোনো ব্যথা বোধ নেই। আবু তাহেরের মুখ দিয়ে লালা পড়ছে। লালা পড়া শুরু হয়েছে কিছুক্ষণ আগে। তার সামনে মিলিটারি গোয়েন্দা বিভাগের দুজন বসে আছে। দুজনের চেহারাটা তার কাছে… Continue reading জোছনা ও জননীর গল্প পর্ব – ৩৯ হুমায়ূন আহমেদ
জোছনা ও জননীর গল্প পর্ব – ৩৮ হুমায়ূন আহমেদ
তিনি অতি দ্রুত ভদকার গ্লাসে চুমুক দিচ্ছেন। এত দ্রুত খাওয়া ঠিক না। কিন্তু তার অসুবিধা হচ্ছে না। বরং মনে হচ্ছে তার চিন্তা পরিষ্কার হচ্ছে। মাথা থেকে কুয়াশা সরে যাচ্ছে। তিনি ঠিক করলেন একটি আত্মজীবনীও লিখবেন। যেখানে পূর্বপাকিস্তানকে পোষ মানানোর গল্প সুন্দরভাবে লেখা থাকবে। বইটি লেখার সময় তিনি বিনয়ী থাকবেন। বীরপুরুষরা বিনয়ী হয়। বিনয়ও বীরত্বের লক্ষণ।… Continue reading জোছনা ও জননীর গল্প পর্ব – ৩৮ হুমায়ূন আহমেদ
জোছনা ও জননীর গল্প পর্ব – ৩৭ হুমায়ূন আহমেদ
শাহেদ বন্ধুর প্রশ্নের জবাব দেয় নি। যেভাবে তাকিয়েছিল সেভাবেই তাকিয়ে রইল। তার দৃষ্টিতে বিস্ময় আনন্দ কিছুই নেই।নাইমুল ঘরে ঢুকতে ঢুকতে বলল, দাড়ি গোফ টোফ গজিয়ে তুই তো হানড্রেড পারসেন্ট মাওলানা হয়ে গেছিস। তোকে দেখে মনে হচ্ছে দেওবন্ধ থেকে পাস করা মাওলানা। মাথায় টুপিও আছে। সবসময় টুপি পরে থাকিস? শোবার ঘর থেকে আগরবাতির গন্ধ আসছে। মেঝেতে… Continue reading জোছনা ও জননীর গল্প পর্ব – ৩৭ হুমায়ূন আহমেদ
জোছনা ও জননীর গল্প পর্ব – ৩৬ হুমায়ূন আহমেদ
এখন একটি দুঃসংবাদ দিতেছি, শুভপুরের গফুর ভাই এবং মিশাকান্দির এনায়েত (এনায়েতকে আপনি চিনিবেন না। অতি সাহসী মুক্তিযোদ্ধা। পরহেজগার আদমি। যুদ্ধের সময়ও উনি কোনো নামাজ কাযা করেন নাই।) মিলিটারির হাতে ধরা পড়িয়াছেন। তাঁহাদের ভাগ্যে কী ঘটিয়াছে আমরা জানি না। এখনো কোনো খবর নাই। আমি যখন আহত হইয়া বিরামপুরের মাঠে পড়িয়া ছিলাম, তখন গফুর ভাই আমাকে পিঠে… Continue reading জোছনা ও জননীর গল্প পর্ব – ৩৬ হুমায়ূন আহমেদ
জোছনা ও জননীর গল্প পর্ব – ৩৫ হুমায়ূন আহমেদ
শেষবার বড় অংকের টাকা নেয়া হয় মিলিটারিকে ঘুস দিয়ে রিলিজ করে নিয়ে আসার জন্যে। তবে আগেই বলা হয় সম্ভাবনা মাত্র ত্ৰিশ পারসেন্ট। ভাগ্য ভালো থাকলে রিলিজ হয়ে যাবে। ভাগ্য খারাপ হলে পুরো টাকা নষ্ট হবে। এখন আপনি দেখেন চান্স নিবেন কি না। আমাকে যদি জিজ্ঞেস করেন। আমি বলব, চান্স না নিতে। এরা আজকাল রিলিজ করে… Continue reading জোছনা ও জননীর গল্প পর্ব – ৩৫ হুমায়ূন আহমেদ
জোছনা ও জননীর গল্প পর্ব – ৩৪ হুমায়ূন আহমেদ
তাদের এই প্ৰতিহিংসার লালসা থেকে রেহাই পান নি কর্নেল জিয়ার ভায়রা শিল্পোন্নয়ন সংস্থার সিনিয়র কো-অর্ডিনেশন অফিসার জনাব মোজাম্মেল হক।চট্টগ্রাম শহর শক্ৰ কবলিত হবার পর বেগম খালেদা জিয়া যখন বোরখার আবরণে আত্মগোপন করে চট্টগ্রাম থেকে স্টিমারে পালিয়ে নারায়ণগঞ্জে এসে পৌঁছেন, তখন জনাব মোজাম্মেল হকই তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসেন। সেদিন ছিল ১৬ই মে। ঢাকা শহরে… Continue reading জোছনা ও জননীর গল্প পর্ব – ৩৪ হুমায়ূন আহমেদ
জোছনা ও জননীর গল্প পর্ব – ৩৩ হুমায়ূন আহমেদ
আমগাছের সাথে নিয়া যখন বানছে, তখন পেসাব পায়খানা কইরা ছেড়াবেড়া। এমন কান্দন শুরু করল যে কইলজার মধ্যে ধরে। আমি মুক্তি হইলে দিতাম। ছাইড়। বলতাম, তোর শাস্তি নিজের গু নিজে চাটা দিয়া খাবি। জানে মারনের চেয়ে এই শাস্তি ভালো, কী কন কমান্ডার সাব? গু খাওয়া সহজ ব্যাপার না। নিজের গু হইলেও না। নাইমুল জবাব দিল না।… Continue reading জোছনা ও জননীর গল্প পর্ব – ৩৩ হুমায়ূন আহমেদ
জোছনা ও জননীর গল্প পর্ব – ৩২ হুমায়ূন আহমেদ
নীলগঞ্জ হাই স্কুলে হেডমাস্টার মনসুর সাহেব মাথা নিচু করে তাঁর শোবার ঘরের খাটে বসে আছেন। তার সামনেই ঘোমটা দিয়ে বসে আছেন তার স্ত্রী আসিয়া। বিস্ময়কর ঘটনা ঘটেছে আসিয়া এখন সম্পূর্ণ সুস্থ। তাঁর মাথায় কোনো সমস্যা নেই।মধ্যদুপুর। প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে কাল রাত থেকে। এত প্রবল বর্ষণ নীলগঞ্জে এর আগে কখনো হয়েছে বলে মনসুর… Continue reading জোছনা ও জননীর গল্প পর্ব – ৩২ হুমায়ূন আহমেদ
জোছনা ও জননীর গল্প পর্ব – ৩১ হুমায়ূন আহমেদ
২৭শে তারিখ সকালে বাচ্চা দুটো সাথে নিয়ে তিনি আবার পালালেন। পুরো দেড় মাস এ বাসা ও বাসা করেন। শেষে মগবাজারের এক বাসা থেকে পাক বাহিনী তাকে আঠারো নং রোডের এই বাসায় নিয়ে আসে।১৮নং রোডে আসবার পূর্বকার মুহুর্তটি স্মরণ করে গভীর হয়ে গেলেন বেগম মুজিব। বললেন–আমি তখন মগবাজারে একটা বাসায় থাকি। আমার বড় মেয়ে হাসিনা তখন… Continue reading জোছনা ও জননীর গল্প পর্ব – ৩১ হুমায়ূন আহমেদ
জোছনা ও জননীর গল্প পর্ব – ৩০ হুমায়ূন আহমেদ
মেলা শেষ করে আমি কংকনের সঙ্গে তার অ্যাপার্টমেন্টে গেলাম। নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টগুলি যেমন হয় সেরকম। ছোট কিন্তু খুব গোছানো। এক কথায় বললে বলতে হবে, ছবির মতো সাজানো সংসার। কংকন বিয়ে করেছে এক আমেরিকানকে। সে কনস্ট্রাকশান ফার্মে চাকরি করে। তাদের একটা ছেলেও আছে। ছেলের নাম রবিন। তবে তাকে ডাকা হয় রবি নামে। ছেলে তার বাবার সঙ্গে… Continue reading জোছনা ও জননীর গল্প পর্ব – ৩০ হুমায়ূন আহমেদ