লিলির ঘুম ভাঙলো সকাল দশটায়।তার সারা গায়ে রোদ। সে কোথায় ঘুমুচ্ছে? ছাদে? লিলি ধড়মড় করে উঠে বসল। টেনশনের সময় তার সব এলোমেলো হয়ে যায়। তার আজ এসএসসি পরীক্ষা না? জেনারেল ব্যাংক। কী সর্বনাশ, কেউ তাকে ডেকে দেয় নি কেন? প্রায় লাফিয়ে বিছানা থেকে নামতে গিয়ে মনে হলো–এসএসসি পরীক্ষার ঝামেলা অনেক আগে শেষ হয়েছে। এবং সে… Continue reading সে ও নর্তকী পর্ব – ৮ হুমায়ূন আহমেদ
সে ও নর্তকী পর্ব – ৭ হুমায়ূন আহমেদ
আমি তো দেশের বাইরে চলে যাব। আর ফিরর না। যাবার আগে আমি আমার সব বান্ধবীর বাসায় এক রাত করে থাকব বলে ঠিক করেছি। অনেকের সঙ্গে থেকেছি, সারা রাত গল্প করেছি। লিলি শুধু বাদ। ও কিছুতেই রাতে আমাকে থাকতে দেবে না।সারারাত জেগে গল্প করার দরকার কি? শরীর নষ্ট। দিনে গল্প করলেই হয়। না চাচা, রাতের গল্পের… Continue reading সে ও নর্তকী পর্ব – ৭ হুমায়ূন আহমেদ
সে ও নর্তকী পর্ব – ৬ হুমায়ূন আহমেদ
স্বাতী বসার ঘরে দরজা ধরে দাঁড়িয়ে আছে তাকে কেমন ক্লান্ত এবং হতাশ লাগছে। লিলির মনে হলো এখন সে যদি একবার বলে–মন থেকে এসব ঝামেলা দূর করে চল তো আমার সঙ্গে। মানুষটা খারাপ না। বিয়ে করে তুই সুখী হবি। তাহলে স্বাতী বলবে–আচ্ছা একটু দাঁড়া আমি কাপড় বদলে আসি। লিলি দেখল স্বাতীর চোখে পানি এসে গেছে। স্বাতীর… Continue reading সে ও নর্তকী পর্ব – ৬ হুমায়ূন আহমেদ
সে ও নর্তকী পর্ব – ৫ হুমায়ূন আহমেদ
স্বাতীর ঘরের দরজা জানালা বন্ধ। পর্দা টানানো। ঘর অন্ধকার, যে সন্ধ্যার পর বাতি জ্বালায় নি। নাজমুল সাহেব ব্যাপারটা লক্ষ করলেন। তিনি স্বাতীর ঘরের বান্দারার সামনে দিয়ে কয়েকবার হাঁটাহাঁটি করলেন। একবার ডাকলেন, স্বাতী কী করছিস মা? স্বাতী জবাব দিল না। নাজমুল সাহেব জবাবে জবাবের জন্য কান পেতে ছিলেন। তিনি শুনলেন ভেতরে মিউজিক হচ্ছে। ট্রাম্পেট। স্বাতীর প্রিয়… Continue reading সে ও নর্তকী পর্ব – ৫ হুমায়ূন আহমেদ
সে ও নর্তকী পর্ব – ৪ হুমায়ূন আহমেদ
খুব ইন্টারেস্টিংভাবে পরিচয় হয়েছে। আমি ব্রিটিশ কাউন্সিল থেকে একটা বই এনেছিলাম। আমার কাছে থেকে সেই বই নিয়ে গেল যূথী। আর তো বই ফেরত দেয় না, শুধু ফাইন হচ্ছে। শেষে একদিন করলাম কি অফিস থেকে যূথীর ঠিকানা নিলাম। বাসা খুঁজে বের করব। যূথী থাকে ভূতের গলিতে–কলাবাগান হয়ে যেতে হয়। আমি একে-ওকে জিজ্ঞেস করে করে যাচ্ছি–এভাবে ভদ্রলোকের… Continue reading সে ও নর্তকী পর্ব – ৪ হুমায়ূন আহমেদ
সে ও নর্তকী পর্ব – ৩ হুমায়ূন আহমেদ
বড় চাচা সম্পর্কে দাদিজানের এই কথাগুলো লিলির সত্যি মনে হয়। বড় চাচার কারণে লিলিরা দ্রুত পথে বসতে বসেছে। এই সত্য স্বীকার করা ছাড়া এখন আর পথ নেই। বিষয়-সম্পত্তি সব দেখার দায়িত্ব তার। তাকেই পাওয়ার অব এ্যাটর্নি করে সেই ক্ষমতা দেয়া হয়েছে। তিনি একে-একে সব বিক্রি করছেন। অন্য দুই ভাই এসব নিয়ে মাথা ঘামায় না। সংসার… Continue reading সে ও নর্তকী পর্ব – ৩ হুমায়ূন আহমেদ
সে ও নর্তকী পর্ব – ২ হুমায়ূন আহমেদ
লিলি অনেকক্ষণ সময় নিয়ে দাঁত মাজল। আয়নায় নিজেকে দেখতে-দেখতে পতি ব্রাশ করার আলাদা আনন্দ। তবে আজ আয়নায় নিজেকে দেখতে ভালো লাগছে না। ঘুম না হওয়ায় চোখ লাল হয়ে আছে। চেহারাটাও কেমন শুকনা শুকনা লাগছে।বাথরুম থেকে বের হয়ে লিলি ইতস্তত করতে লাগল। সে কি একতলায় যাবে? শতা দেয়া হয়েছে কি-না দেখবে? না নিজের ঘরে দরজা বন্ধ… Continue reading সে ও নর্তকী পর্ব – ২ হুমায়ূন আহমেদ
সে ও নর্তকী পর্ব – ১ হুমায়ূন আহমেদ
স্বাতীর দরজায় টুক টুক করে দুবার টোকা পড়ল।স্বাতী চাদরে মুখ ঢেকে ছিল, চাদরের ভেতর থেকেই বলল–কে? নাজমুল সাহেব দরজার বাইরে থেকে বললেন, শুভ জন্মদিন মা। স্বাতী বলল, থ্যাংক য়্যু। সে চাদরের ভেতর থেকে বের হলো না, দরজা খুলল না। নাজমুল সাহেব চলে গেলেন না। দরকার পাশে দাঁড়িয়ে রইলেন। তিনি ফুল নিয়ে এসেছিলেন। মেয়ের একুশ বছরে… Continue reading সে ও নর্তকী পর্ব – ১ হুমায়ূন আহমেদ
জোছনা ও জননীর গল্প শেষ – পর্ব হুমায়ূন আহমেদ
মাসুমা এতক্ষণে তৃপ্তির নিঃশ্বাস ফেলল। মানুষটা যখন বলল, কিছুক্ষণ একা একা চোখ বন্ধ করে শুয়ে থাকি–তখন তার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল মানুষটা তার সঙ্গ পছন্দ করছে না। এখন দেখা যাচ্ছে ঘটনা সে রকম না। মানুষটা মনে মনে কবিতা নিয়ে ভাবছিল বলেই এরকম বলেছে। এইসব ছোটখাটো কারণে কবি টাইপ মানুষদের স্ত্রীরা ভুল… Continue reading জোছনা ও জননীর গল্প শেষ – পর্ব হুমায়ূন আহমেদ
জোছনা ও জননীর গল্প পর্ব – ৪০ হুমায়ূন আহমেদ
কাদের সিদ্দিকী ব্রিগেডিয়ার কাদির খানের প্রতি কোনো অসৌজন্যমূলক আচরণ করেন নি। তিনি বন্দিকে ইন্ডিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দেন।ডিসেম্বরের ছয় তারিখ। ভারত স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। মুক্তিবাহিনী-ভারতীয় বাহিনী এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে। ঢাকার বাইরের পাকিস্তানি ঘাঁটিগুলি একে একে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে; বাংলাদেশের আকাশে ভারতীয় বিমানবাহিনীর একচ্ছত্র আধিপত্য। শরণার্থী শিবিরেব মানুষরা অস্থির… Continue reading জোছনা ও জননীর গল্প পর্ব – ৪০ হুমায়ূন আহমেদ