হিঙের কচুরি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

আমাদের বাসা ছিল হরিবাবুর খোলার বাড়ির একটা ঘরে। অনেকগুলো পরিবার একসঙ্গে বাড়িটাতে বাস করত। এক ঘরে একজন চুড়িওয়ালা ও তার স্ত্রী বাস করত। চুড়িওয়ালার নাম ছিল কেশব। আমি তাকে ‘কেশবকাকা’ বলে ডাকতাম। সকালে যখন কলে জল আসত, তখন সবাই মিলে ঘড়া কলসি টিন বালতি নিয়ে গিয়ে হাজির হত কলতলায় এবং ভাড়াটেদের মধ্যে ঝগড়া বকুনি শুরু… Continue reading হিঙের কচুরি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

খাতা-রবীন্দ্রনাথ ঠাকুর

লিখিতে শিখিয়া অবধি উমা বিষম উপদ্রব আরম্ভ করিয়াছে। বাড়ির প্রত্যেক ঘরের দেয়ালে কয়লা দিয়া বাঁকা লাইন কাটিয়া বড়ো বড়ো কাঁচা অরে কেবলই লিখিতেছে – জল পড়ে, পাতা নড়ে। তাহার বউঠাকুরানীর বালিশের নীচে ‘হরিদাসের গুপ্তকথা’ ছিল, সেটা সন্ধান করিয়া বাহির করিয়া তাহার পাতায় পাতায় পেন্সিল দিয়া লিখিয়াছে – কালো জল, লাল ফুল। বাড়ির সর্বদাব্যবহার্য নূতন পঞ্জিকা… Continue reading খাতা-রবীন্দ্রনাথ ঠাকুর

চোখ গেল-বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)

সাধারণের চোখে হয়ত সে সুশ্রী ছিল না। আমিও তাহাকে যে খুব সুন্দরী মনে করিতাম তাহা নহে–কিন্তু তাহাকে ভালবাসিতাম। তাহার চোখ দুটিতে যে কি ছিল তাহা জানি না। তেমন স্বপ্নময় সুন্দর চোখ জীবনে কখনও দেখি নাই। দুষ্টু বলিয়াও তাহার অখ্যাতি ছিল। সেই কুরূপা এবং চঞ্চলা মিনি আমার চিত্ত-হরণ করিয়াছিল! তাহার চোখ দেখিয়া আমি মুগ্ধ হইয়াছিলাম। মনে… Continue reading চোখ গেল-বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)

রিক্তের বেদন-কাজী নজরুল ইসলাম

দুরন্ত পথিক সে চলিতেছিল দুর্গম কাঁটা-ভরা পথ দিয়ে। পথ চলিতে চলিতে সে একবার পিছন ফিরিয়া দেখিল, লক্ষ আঁখি অনিমিষে তাহার দিকে চাহিয়া আছে। সে-দৃষ্টিতে আশা-উন্মাদনার ভাস্বর জ্যোতি ঠিকরাইয়া পড়িতেছিল। তাহাই দুরন্ত পথিকের বক্ষ এক মাদকতা-ভরা গৌরবে ভরপুর করিয়া দিল। সে প্রাণ-ভরা তৃপ্তির হাসি হাসিয়া বলিল, ‘হাঁ ভাই! তোমাদের এমন শক্তি-ভরা দৃষ্টি পেলে কোথায়?’ অযুত আঁখির… Continue reading রিক্তের বেদন-কাজী নজরুল ইসলাম

রেলবাজার স্টেশন-তারাপদ রায়

ঘটনাটা ঘটেছিল মফসলের রেললাইনের একেবারে শেষ স্টেশনে। শেষ স্টেশন মানে এর পরে আর রেললাইন নেই। এই পর্যন্ত রেলগাড়ি এসে তার যাত্রা শেষ হয়ে যায়, তারপর আবার ফিরে যায় বড় শহরে। রেল পরিভাষায় যাকে বলে আপ ট্রেন। এই লাইনে সেই আপ ট্রেনের এটাই শেষ স্টেশন। আপাতত রচনার সুবিধের জন্যে ধরে নেওয়া যাক, আমাদের এই শেষ স্টেশনের… Continue reading রেলবাজার স্টেশন-তারাপদ রায়

রেটটা একটু কমান-তারাপদ রায়

শ্ৰীযুক্ত হরিমোহন চক্রবর্তী একজন ছাপোষা মানুষ। কলকাতায় একটি সরকারি চাকরি করে কোনওরকমে কষ্টেসৃষ্টে সংসার চালান। হরিমোহনবাবু নিজেকে খুব বুদ্ধিমান লোক বলে কখনওই মনে করেন না। এবং সত্যিই তিনি হয়তো বাজার-চালু চৌকশ লোক যেমন সচরাচর দেখা যায় তার মধ্যে পড়েন না। মোটামুটি ধুতি পাঞ্জাবি পরা উত্তর কলকাতার দুঘরের ফ্ল্যাট বাড়িতে বসবাস করা নিজের হাতে প্রতিদিন শাক… Continue reading রেটটা একটু কমান-তারাপদ রায়

রাত্তিরবেলা একা একা-সুনীল গঙ্গোপাধ্যায়

বাড়িটা ভাঙাচোরা হলেও দোতলার একখানা ঘর মোটামুটি বাসযোগ্য আছে। একটা জানলায় কিছুই নেই, অন্য জানলাটায় লোহার শিক দেওয়া। দেওয়ালে চুনবালি খসে গেছে অনেক জায়গায়। মেঝেটা বেশ নোংরা আর কোণে-কোণে মাকড়সার জাল বুনেছিল, সেগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি, বিশ্বমামা তবু লম্বা নাকটা কুঁচকে বললেন, আরশোলার নাদির গন্ধ বেরুচ্ছে। এই গন্ধে আমার ঘুম আসবে না। বিশ্বমামা তার… Continue reading রাত্তিরবেলা একা একা-সুনীল গঙ্গোপাধ্যায়

স্বপ্নের ভিতরে মৃত্যু-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

“This Is The Way The World Ends Not With A Bang, But A Whimper.” একদিন, জুন মাসের এক বিকেলে মাখনলালের মন ভালো ছিল না। সেদিন অফিসে অনেকক্ষণ ধরে একটানা একটা জরুরি কাজ করতে হয়েছে। যখন অবশেষে হাই তুলে আড়মোড়া ভেঙে সে ঘড়ি দেখল তখন ছ’টা বেজে সতেরো মিনিট। তার মেরুদণ্ড ব্যথা করছিল, মাথার ভিতরে কোথায়… Continue reading স্বপ্নের ভিতরে মৃত্যু-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

শিউলিমালা -কাজী নজরুল ইসলাম

বীররামপুর গ্রামের আলি নসিব মিয়াঁর সকল দিক দিয়েই আলি নসিব। বাড়ি, গাড়ি ও দাড়ির সমান প্রাচুর্য! ত্রিশাল থানার সমস্ত পাটের পাটোয়ারি তিনি। বয়স পঞ্চাশের কাছাকাছি। কাঁঠাল-কোয়ার মত টকটকে রং। আমস্তক কপালে যেন টাকা ও টাকের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র। তাঁকে একমাত্র দুঃখ দিয়াছে – নিমকহারাম দাঁত ও চুল। প্রথমটা গেছে পড়ে, দ্বিতীয়টার কতক গেছে উঠে, আর কতক… Continue reading শিউলিমালা -কাজী নজরুল ইসলাম

জনপ্রিয় পেজের পরিচালকদের পরিচয় যাচাই ফেসবুক।

ভুয়া খবর ও অপপ্রচার রোধে ফেসবুকের জনপ্রিয় পেজের পরিচালকদের পরিচয় যাচাই করবে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এজন্য পেজ পরিচালকদের পরিচয় নিশ্চিত করতে বলেছে ফেসবুক। খবর বিবিসির। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেন, ফেসবুকের বেশি ফলোয়ারের পেজের পরিচালকদের তথ্য যাচাই করা হবে। যারা তাদের তথ্য নিশ্চিত করবেন না সেসব পেজের পোস্ট বন্ধ করা হবে। নিজের পরিচয়… Continue reading জনপ্রিয় পেজের পরিচালকদের পরিচয় যাচাই ফেসবুক।