আসমানীরা তিন বােন পর্ব:০১ হুমায়ূন আহমেদ

আসমানীরা তিন বােন পর্ব:০১

বড় বােনের নাম আসমানীআসমানীর সঙ্গে মিল রেখে তার পরের জনের নামজামদানী তৃতীয়জনের জন্যে মিলের নাম খুঁজে পাওয়া গেল নাতার নাম পয়সা। 

এত নাম থাকতে পয়সানাম কেনতার ইতিহাস আছে। জমির আলী তার তৃতীয় কন্যার জন্মের সময় খুবই অর্থকষ্টে পড়েছিলসে বসে ছিল নদীর ঘাটলায় খেয়া পারানি দেখতে দেখতে তার মনে অতি উচ্চশ্রেণীর চিন্তাভাবনা হচ্ছিলযেমনএমন কোনাে ব্যবস্থা যদি থাকত যে, সন্তান জন্মের পরপর তাকে ওজন করা হবে

সরকারের কাছ থেকে ওজনের সমান সােনা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়া হবে। মােটাসােটা বাচ্চা যাদের হবে তারা লাভবান, সােনা বেশি পাবেচিকনাচাকনাগুলি পাবে কমমায়ের কোলে যেসব সন্তান মারা যাবে তাদের জন্যে আফসােস লাশ দাফনের খরচ ছাড়া কিছুই পাবে না। 

জমির আলী মাটি কাটার কাজ করতবর্তমানে ভিক্ষা করে ভিক্ষা করার জন্যে সুন্দর সুন্দর জায়গা খুঁজে বের করেখেয়াঘাট জায়গা হিসেবে ভালােভিক্ষা তেমন পাওয়া যায় না, তবে নৌকায় লােক পারাপার করে, দেখতে ভালাে লাগে। কত কিসিমের মানুষ নামেকেউ উদাস কেউ কুদাসকুদাসশব্দটা জমির আলীর আবিষ্কার

আসমানীরা তিন বােন পর্ব:০১

কুদাস হলাে উদাসের উল্টাউদাস মানুষ দেখতে ভালাে লাগেকুদাস দেখতে ভালাে লাগে নাজমির আলীর ধারণাসে একজন উদাস মানুষ এবং ভাবের মানুষসে ভাবনাচিন্তা ছাড়া থাকতেই পারে নাভাবনাচিন্তার জন্যে ভিক্ষা পেশাকে তার আদর্শ পেশা বলে মনে হয়

সামনে একটা অ্যালুমিনিয়ামের থালা রেখে ভাবনাচিন্তা কর কোনাে সমস্যা নাইমাঝে মধ্যে চলমান পাবলিকের দিকে তাকিয়ে বলা একটা পয়সা দিয়া যানএকটা পয়সা হারায়ে গেলে আপনের কোনাে ক্ষতি হবে না, কিন্তু একজনের জীবন রক্ষা হবেকথা না বলে চুপচাপ বসে থাকলেও হয়যার দেবর সে চাইলেও দিবে, না চাইলেও দিবেযে দিবে না তার সামনে দাঁড়িয়ে হাতপা নেড়ে এক ঘণ্টার বক্তৃতা দিলেও কিছু হবে নাখামাখা পরিশ্রম। 

জমির আলী পরিশ্রম পছন্দ করে নাতার ধারণা আল্লাহপাক পরিশ্রম করার জন্যে মানুষকে তৈরি করেন নাইপরিশ্রম করার জন্যে তিনি তৈরি করেছেনগাধা এবং মহিষকেফাজলামি করার জন্যে তৈরি করেছেন বানরকে | ময়লা ঘটার জন্যে তৈরি করেছেন শূকর এবং কাককেএকেক কিসিমের জন্তু একেক উদ্দেশ্যে তৈরি করামানুষও জন্তুতাকেও একটা উদ্দেশ্যে তৈরি করা হয়েছেউদ্দেশ্যটা কী, মাঝে-মধ্যে জমির আলী সেই নিয়েও চিন্তাভাবনা করেএখনাে তেমন কিছু বের করতে পারে নি। 

তার তৃতীয় সন্তানের জন্মের খবর যখন সে পায় তখন সে উদাস গলায় বলছিলভদ্রলােকের সন্তানরা, একটা পয়সা পঙ্গু মানুষটাকে দিয়া যান(কথাটা সত্য নাসে পঙ্গু না মাটি কাটার কাজ সে ইচ্ছা করলে এখনাে করতে পারে, তবে ইচ্ছা করে না ) কন্যার জন্মের সময় পয়সা নামটা মুখে ছিল বলে কন্যার নাম রাখা হলাে পয়সা সে তৎক্ষণাৎ মেয়ের মুখ দেখার জন্যে বাড়িতে রওনা হলাে নামেয়ের ভাগ্য কেমন দেখার জন্যে ঘণ্টা দুই খেয়াপাড়ে বসে রইল

আসমানীরা তিন বােন পর্ব:০১

মেয়ে ভাগ্যবতী হলে ভালাে ভিক্ষা পাওয়া যাবেদেখা গেল মেয়ের ভাগ্য খারাপ নাদুই ঘণ্টায় এগারাে টাকা উঠে গেল । মেয়ের পয়সা নামকরণের পর তার মাথায় প্রথম যে চিন্তাটা এলাে তা হচ্ছেপয়সা জিনিসটা দেশ থেকে উঠে গেছেভিক্ষা করার সময় সে অবশ্যি চায় পয়সামানুষ দেয় টাকাজিনিস উঠে গেছে কিন্তু নাম থেকে গেছেপয়সা বলে কিছু নাই, কিন্তু পয়সা নামটা আছে! এরকম জিনিস আর কী আছে যে জিনিস নাই কিন্তু নাম আছে ?

জমির আলী গভীর চিন্তায় ডুবে গেল একই সঙ্গে জগতে চিন্তার বিষয় অনেক আছে এটা ভেবে সে নিশ্চিন্ত বােধ করেচিন্তার বিষয় শেষ হয়ে গেলে তার জন্যে সমস্যা হতােচিন্তাভাবনা ছাড়া অ্যালুমিনিয়ামের থালা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকা কষ্টের ব্যাপারহতােমাটি কাটার চেয়েও কষ্টের হতাে

আছরের নামাজের সময় জমির আলী তার কন্যাকে দেখতে গেলদুটাকার একটা চকচকে নােট আলাদা করামুখ দেখে মেয়ের হাতের মুঠোয়ধরিয়ে দেবেসে রাজাবাদশা হলে মােহর দিয়ে মেয়ের মুখ দেখতমেয়েরহাতে এক মােহরমেয়ের মায়ের হাতে এক মােহর আল্লাহ তাকে ফকির বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কাজেই দুটা গিনি সােনার মােহরের বদলে দুটাকার চকচকে নােট। 

মেয়ের মুখ দেখে জমির আলী আনন্দিত গলায় বলল, শুকুর আলহামদুলিল্লাহ, মেয়ে তােমার মতােই সুন্দরী হয়েছেমাশাল্লাহমেয়ের মা আছিয়া তীব্র গলায় বলল, ঢং কইরেন না কইলাম ঢং এর কী দেখলা? দেখি আবুরে কোলে দাও, তার জন্যে পুরস্কার আছেদূরে থাকেনদূরে থাকেন কইলাম আপনের পুরস্কারে আমি ঝাড় মারি

আসমানীরা তিন বােন পর্ব:০১

জমির আলী আহত গলায় বলল, নিজের সন্তানরে কোলে নিব না ? আমি জন্মদাতা পিতা। 

আছিয়া তীব্র গলায় বলল, দূরে থাকেন কইলাম। 

জমির আলী নিজেকে সংযত করে সহজ গলায় বলল, ঠিক আছেমা বিনা অন্য কারাের কাঁচা আৰু কোলে নেওন ঠিক নাগর্দানে ব্যথা পাইতে পারেকাঁচা আবুর গর্দান পাটখড়ির মতাে নরম। 

খামাখা বকর বকর কইরেন নানাই কাজের উজিরআসল পরিচয় পথের ফকিরছিঃ ছিঃ। 

জমির আলী অপমান গায়ে মাখল নাযারা ফকিরি ব্যবসায় নামে তাদের অপমান গায়ে মাখতে হয় নাতাদের হতে হয় হাঁসের মতােপানির মধ্যে বাস কিন্তু শরীর শুকনাজমির আলী কিছুই হয় নি এমন ভঙ্গিতে বললনয়া আবুরে মধু খাওয়াইছ ? মধু না খাওয়াইলে জবান মিষ্ট হবে নাজবান হবে কাকপক্ষীর মতাে কর্কশ। 

আছিয়া বলল, আমারে কি আপনে মধুর চাকের উপরে বসাইয়া রাখছেন ? চাক ভাইঙ্গা আবুর মুখে মধু দিব

জমির আলী চিন্তিত মুখে বলল, মুখে মধু দেয়া প্রয়ােজন ছিলমেয়ে মানুষের আসল পরিচয় জবানেযার যত মিষ্ট জবান সে তত পেয়ারা। সামনে থাইক্যা যান কইলাম। 

দুবলা শইল্যে চিল্লাফাল্লা করবা নাপেটের নাড়িতে টান পড়বপুয়াতি মেয়েছেলের নাড়িতে টান পড়লে বিরাট সমস্যা। 

আরেব্বাসরে, আমরার কবিরাজ আইছেসামনে থাইক্যা না গেলে আফনের খবর আছে। 

জমির আলী ঘর থেকে বের হলােসন্তানের মুখ দেখে সে খুবই আনন্দিতগায়ের রঙ মাশাল্লা ভালাে হয়েছেচৈত্র মাসের সকালের রােদের মতাে রঙআসমানী এবং জামদানী দুই জনের গায়ের রঙ একটু ময়লার দিকেএই মেয়ে রঙের দিকে উড়াল দিয়েছেজমির আলী পেছনের উঠানে গিয়ে মধুর গলায় 

ডাকলআমার দুই মেয়ে কই ? কই আমার আসি, কই আমার জামি ?

আসমানীরা তিন বােন পর্ব:০১

দুই মেয়ে তৎক্ষণাৎ ছুটে এলােদুই মেয়েই বাবাঅন্তঃপ্রাণমাধমক খেয়ে তারা বাড়ির উত্তরে বাঁশঝাড়ে চুপচাপ বসে ছিল দুজনেরই খুব ইচ্ছা নয়া বােনকে কোলে নেয়কোলে নেয়া দূরের কথা, ভালােমতাে দেখতেই পারে নিআছিয়া ধমকে তাদের বাড়িছাড়া করেছে। 

জমির আলী মেয়ে দুজনের দিকে তাকিয়ে বলল, তােমরার সবচেছােট ভইনটার নাম আমি দিলাম পয়সাকী, নাম কেমুন হয়েছে

আসমানী বলল, পয়সা আবার কেমুন নাম

খুবই সৌন্দর্য নামডাক নাম পয়সা, ভালাে নাম মােসাম্মত পয়সা কুমারী এখন বলাে, নাম ভালাে হইছে না

হুঁ। 

এখন যাও চুলা ধরাওখিচুড়ি রান্ধা হইবইসপিসাল খিচুড়িঘরে চাউল ডাউলের অবস্থা কী দেখনা থাকলে দোকানে যাইবা । 

দুই বােনের চোখ আনন্দে চকচক করতে লাগলতারা তাদের বাবার হাতের খিচুড়ির ভক্তখিচুড়ি রান্নার প্রক্রিয়ারও ভক্তহাঁড়িতে জ্বাল উঠতে থাকেহাঁড়ি ঘিরে সবাই বসে আছেজমির আলী হাসিমুখে বলেআরেকটা কিছু দিলে ভালাে হইতঘরে আর কিছু আছে ? না থাকলে দুই ভইন দুইটা যাও দৌড়াইতে থাকবা, চোখের সামনে সবজি বা সবজি কিসিমের যা পাইবা নিয়া আসবাখালি কাঁঠাল পাতা আর ঘাস আনবা নাএই গুলান গরুছাগলের খাদ্য। 

দুই মেয়ে ঊর্ধ্বশ্বাসে বের হয়ে যায়তাদের বড়ই মজা লাগে। 

জমির আলী খিচুড়ি রাঁধতে বসেছেআজকের খিচুড়ি ইসপিসাল, খিচুড়িতে দুটা ডিম ছেড়ে দেয়া হয়েছেআসমানী এবং জামদানী চোখ বড় বড় করে বাবার দুপাশে বসেছেমাঝে মাঝে হাঁড়ির ঢাকনা খােলা হয়খিচুড়ির সুঘ্রাণ নাকে এসে লাগেতাদের শরীর ঝিমঝিম করেএরা দুজনই সকাল থেকে কিছু খায় নিআছিয়া প্রসববেদনায় কাতর হয়ে ছটফট করছিলদুটি ক্ষুধার্ত শিশুর কথা তার একবারও মনে হয় নিমনে হলেও কিছু করা যেত নাঘরে কোনাে খাবার ছিল না

আসমানীরা তিন বােন পর্ব:০১

জমির আলী বলল, বলাে দেখি জগতের সবচেভালাে খাদ্যের নাম কী ? আসমানী এবং জামদানী এক সঙ্গে উত্তর দিল, খিচুড়ি। 

জমির আলী আনন্দিত স্বরে বলল, হয়েছেদুইজনেই পাসফাস ডিভিসনে পাসএখন বলাে দেখি খিচুড়ি কী জন্যে সবচেভালাে খাদ্য

জানি নাচিন্তাভাবনা কইরা বলাে। 

তুমি বলাে। 

জমির আলী আগ্রহ নিয়ে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে খিচুড়িমাহাত্ম্য ব্যাখ্যা করেতার দুই কন্যা মুগ্ধ চোখে তাকিয়ে থাকেতারা তাদের বাবার জ্ঞান ও প্রতিভায় বিস্মিত বােধ করে। 

খিচুড়ি জগতের সবচে ভালাে খাদ্য, কারণ আল্লাহপাক খিচুড়ি পছন্দ করেন। জগৎসংসারের দিকে চাইয়া দেখযেদিকে চোখ যায় সেদিকে খিচুড়িকালা মানুষ, ধলা মানুষ, শ্যামলা মানুষ মানুষের খিচুড়িগাছ পালার কথা বিবেচনা করআম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তেঁতুল গাছগাছের খিচুড়িঠিক কিনা

জগাই বিরাট এক খিচুড়িআল্লাহপাক কী করেছে শােনবিরাট এক হাঁড়ি জ্বালে বসাইছেসেই হাঁড়ির মধ্যে মানুষ, গরু, ছাগল, গাছপালা সব দিয়া খালি ঘুটতাছেজামদানী বলল, কী জন্যে ? উনার মনের কথা আমি কেমনে বলব ? আমি ফকির মানুষ আমার কি জ্ঞান বুদ্ধি আছে

আসমানী বলল, বাপজান, তােমার বেজায় জ্ঞান বুদ্ধিজমির আলী মেয়ের কথায় আনন্দিত বােধ করেসংসার তার কাছে মধুর বােধ হয়নতুন শিশুর আগমনে অভাবের সংসার যে আরাে জটিল হচ্ছে তা নিয়ে মাথা ঘামায় নানয়া আবুর খানা খাদ্যের পিছনে বাড়তি খরচ নাইনয়া আবুর খানা খাদ্যের ব্যবস্থা আল্লাহপাক নিজে করেনমায়ের বুকে দুধ দিয়ে দেনআল্লাহপাকের নাম রহমান রহিম তাে খামাখা হয় নাইআল্লাহপাক খামাখার মধ্যে নাই

আসমানীরা তিন বােন পর্ব:০১

জমির আলীর ক্ষীণ সন্দেহ ছিল রাগ করে আছিয়া খিচুড়ি খাবে নাকিন্তু জমির আলীকে অবাক করে দিয়ে সে খিচুড়ি খুবই আগ্রহ করে খেলজমির আলী বলল, ‘টেসভালাে হইছে না

আছিয়া জবাব দিল নাজমির আলী বলল, চাউলের বদলে গম দিয়াও খিচুড়ি হয়গমের খিচুড়ির টেসআরাে বেশি, তয় গমের খিচুড়ির মধ্যে মাংস দেয়া লাগেদেখি তােমরারে একদিন গমের খিচুড়ি খাওয়াবইনশাল্লাহ‘ 

আছিয়া থালার খিচুড়ি শেষ করে ফেলেছেতাকে দেখে মনে হচ্ছে তার ক্ষুধা এখনাে আছেজমির আলী বলল, আরেক হাত খিচুড়ি দেই

আছিয়া ঠাণ্ডা গলায় বলল, থাকলে দেনআরেকটা কথা মন দিয়া শুনেনআমি আপনের সংসারে থাকব নাজমির আলী বলল, কই যাইবা

যেখানে ইচ্ছা যাব সেইটা দিয়া আপনের দরকার নাইসেইটা আমার বিবেচনা। নয়া আৰুরে নিয়া ঘুরাঘুরি করা ঠিক নানয়া আবুরে সাথে নিব আপনেরে কে বলেছে? জমির আলী অবাক হয়ে বলল, তারে কই থুইয়া যাইবা? আছিয়া বলল, আফনেরে দিয়া যাবতারে সাথে নিয়া ভিক্ষা করবেনযাইবা কবে ? 

শইল্যে যেদিন বল পাইব সেইদিন চইল্যা যাবআপনের গুষ্ঠী আপনে সামলাইবেনভাত-কাপড় দিবেনমেয়েরা বড় হইলে বিবাহ দিবেনআমি ঝামেলার মধ্যে নাইজমির আলী চিন্তিত বােধ করছে। তার চিন্তার প্রধান কারণ হলো আছিয়া সহজ মেয়ে না জটিল মেয়েমুখে যা বলে তাই করেজমির আলী চিন্তিত মুখে বলল, সংসারে ঝামেলা আছে কথা সত্য, তবে বউ, সংসারে মজাও আছে

আসমানীরা তিন বােন পর্ব:০১

আছিয়া বলল, মজা থাকলে তাে ভালােই, আপনে চাইট্যা চাইট্যা মজা খনিআমি মজা খাইতে পারব নাঅনেক খাইছিআমার পেট ভরাফকির সাব শুনেন চোখের সামনে দুই মাইয়া না খাইয়া ঘুরেপেটের ক্ষিধায় বাঁশঝাড়ে বইস্যা কান্দেঅনেক কান্দন গুনছি, আর শুনব নাতুমি যাইবা কই

সেটা আমার বিবেচনাপান খাওয়াইতে পারবেন খিচুড়ি আরাম কইরা খাইছি— একটা পান খাইতে পারলে ভালাে হইতপনি নিয়া আসতেছিএইটা কোনাে বিষয়ই নাজর্দা খয়ের দিয়া বানানি পানকাঁচা সুপারি দিয়া আনব ? 

যা ইচ্ছা দিয়া আনেনকাঁচা সুপারি দিয়া আনেন, পাকনা সুপারি দিয়া আনেন। আমার পান খাওয়া দিয়া কথা। ঘরে পানসুপারি ছিল নাদোকান থেকে দুই খিলি পান কিনে এনে জমির আলী দেখল আছিয়া হাঁটা চলা করছেসামান্য খিচুড়ি খেয়েই তার শরীরে মনে হয় বল ফিরে এসেছেনয় আবু হাতপা ছুঁড়ে কাঁদছে, আছিয়া সে দিকে ফিরেও তাকাচ্ছে নাআসমানী এবং জামদানী বােনের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না

তারা ভীত চোখে একবার মাকে দেখছে, একবার কথায় মোড় নতুন শিশুটির দিকে তাকাচ্ছে। জমির আলীর হাত থেকে পান নিতে নিতে আছিয়া বললআপনের পুটল কানতাছেপুটলা সামলান। জমির আলী বলল, মনে হয় ক্ষিধা লাগছে। বুকের দুধের জন্যে কানতেছেআছিয়া পানের পিক ফেলতে ফেলতে বলল, বুকে দুধ  অখনাে নামে নাইআর নামলেও লাভ নাইআমি আর এর মধ্যে নাই। কীসের মধ্যে নাই

 

Read more

আসমানীরা তিন বােন পর্ব:০২ হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *