মায়ের মুখে চাঁদের হাসি – মহিউদ্দিন জুলহাস চাঁদের মতো মুখটা মায়েরচাঁদের মতো মুখটা,মায়ের মুখে চাঁদের হাসিদেখলে ভরে বুকটা।আকাশ সমান দিলটা মায়েরআকাশ সমান দিলটা,আমার কাছে ভালো লাগেমায়ের মিঠা কিলটা!তারার মতো চক্ষু মায়েরতারার মতো চোখ,মাকে যারা দেয়না সম্মাননয়তো ভালো লোক।