মৃন্ময়ী-পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ

মৃন্ময়ী

তােমার সঙ্গে যে তােমার বাসা পর্যন্ত যাবই তা নিশ্চিত করে বলতে পারছিপথে নেমে যেতে ইচ্ছা করলে নেমে যাব।………আমি কথা বাড়ালাম নাচুপ করে রইলাম উনার যদি নেমে যেতে ইচ্ছা করে উনি নেমে যাবেনএই কথা বারবার শােনানাের কিছু নেইতবে একটি তরুণী মেয়ের সঙ্গে তার বাসায় যাবার জন্যে গাড়িতে ওঠা এবং মাঝপথে হঠাৎ নেমে যাওয়া তরুণী মেয়েটির জন্যে অপমানসূচক

মেয়েটি অপমানিত বােধ করবেইআমি করব নাকারণ যেকোনাে ঘটনা আমি যুক্তি দিয়ে বােঝার চেষ্টা করিযে সবকিছু যুক্তি দিয়ে দেখার চেষ্টা করে সে সহজে অপমানিত বােধ করে না, রাগ করে নাযুক্তিবিদ্যা মানুষকে যন্ত্রের কাছাকাছি নিতে সাহায্য করেমানুষ বদলাচ্ছেনতুন শতকের মানুষ যন্ত্রের কাছাকাছি যাবে এটাই স্বাভাবিক। 

মৃন্ময়ী! জ্বি। ………..আমি যখন বললাম, তুমি কোন দিকে যাচ্ছ তখন তুমি উত্তর দিলে দিক জানি নাউত্তরটা কি ঠিক হয়েছে ? ………হ্যা ঠিক হয়েছে কারণ আমি দিক জানি না। 

স্থাপত্য বিদ্যার কোনাে ছাত্রী বলবে দিক জানি নাএটা হতেই পারে নাসূর্য কোন দিকে উঠছে, কোন দিকে অস্ত যাচ্ছে এটা তাকে সব সময় জানতে হবেশীতের সময় সূর্য যে জায়গা থেকে উঠে গরমের সময় ঠিক সে জায়গা থেকে উঠে নাসামান্য সরে যায়বলতে পারবে কতটুক সরে যায়

মৃন্ময়ী-পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ

স্যার, আমরা তাে এখন ক্লাসে বসে নেইক্লাসের বাইরে আছিগাড়ির ভেতর বসেও যদি ভাইভা পরীক্ষা দেই তাহলে কীভাবে হবে? ……..স্যার হেসে ফেললেনআমি বললামআপনি সব সময় ক্লাসে বলেন, আমি তােমাদের শিক্ষক নাআমি নিজেও একজন ছাত্রকিন্তু আপনি কখনাে ভুলতে পারেন না যে আপনি একজন শিক্ষকআমি লক্ষ করেছি ক্লাসের বাইরেও আপনি সারাক্ষণই কোনাে না কোনাে প্রশ্ন করছেন। 

আর করব নাএখন ঠিক করে বলুনতাে আপনি কি সত্যি আমার সঙ্গে চা খেতে যাচ্ছেন, পথে নেমে যাবেন ? বুঝতে পারছি না। ………..আচ্ছা মনে করুন আমাদের ক্লাসেরই অন্য কোনাে একটা ছেলে কিংবা মেয়ে গাড়িতে উঠতে যাচ্ছে তখনাে কি তাকে এসে বলতেনপথে আমাকে নামিয়ে দিতে পারবে ? আমার মােটর সাইকেলের চাকা পাংচার হয়েছে

কেন ? গাড়িতে যাওয়া আমার জন্যে জরুরি কিছু নাকার সঙ্গে যাচ্ছি সেটা জরুরিতােমাকে তাে আমি প্রথম দিনই বলেছি তােমাকে আমার পছন্দতােমার মতাে মেয়েরা আমান্তে হিসেবে খুব ভালাে হয়। 

আমান্তে কী ? ……….আমান্তে শব্দটা স্প্যানিশএর অর্থ হলাে সেন্টিমেন্টাল ফ্রেন্ডতুমি না চাইলেও তােমাকে আমি দেখছি একজন আমান্তে হিসেবে। ……….আমান্তেকে নিয়ে কি আপনি সাইকোলজির খেলা খেলেন ? মাঝে মাঝে খেলিতবে সাইকোলজির খেলা নাম্যাজিকের খেলাতার মানে

মৃন্ময়ী-পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ

প্রথম দিন যা করেছি সেটা হলাে খুব সহজ একটা ম্যাজিক দেখিয়েছিআমি চারটা কাগজে চার রকম লেখা লিখেছিএকটাতে লিখেছিমৃন্ময়ী মােটর সাইকেলে চড়তে রাজি হবে নাসেই কাগজটা রেখেছি এক জায়গায়আরেকটাতে লিখেছিমােটর সাইকেলে চড়তে সে খুশি মনে রাজি হবেসেটা রেখেছি অন্য জায়গায়তুমি যাই করতে আমি সেই কাগজটা বের করে তােমাকে দেখিয়ে বলতামতুমি কী করবে তা আমি আগে থেকেই জানি। 

এতে আপনার লাভ কী হয়েছে ? তােমাকে চমকে দিতে পেরেছিএটাই লাভআপনি কি সবাইকে চমক দিয়ে বেড়ান ? ….সবাইকে চমকাতে ইচ্ছা করে নাকাউকে কাউকে করেআমান্তেকে করে। ………..আপনি যে ভঙ্গিতে আমাকে বলেছেন তার থেকে অামার মনে হয়েছে ধরনের কথা আপনি অবলীলায় বলতে পারেন এবং আমার আগে আরাে অনেককে আমান্তে বলেছেনবলেন নি

হ্যা বলেছিতুমি বলাে নি? মুখে বলার কথা বলছি নাবাঙালি মেয়ে ধরনের কথা অবলীলায় বলতে পারে নাআমি মনে মনে বলার কথা বলছি। ………..আমি মুখে বা মনে মনে কখনাে বলি নিবলতে ইচ্ছা করে নি

আমার ইচ্ছাও করে নি। ………….তুমি এমন কঠিন গলায় কথা বলছ কেন ? তােমার গলার স্বর শুনে মনে হচ্ছে খুবই অপ্রিয় কোনাে প্রসঙ্গে তুমি কথা বলছ। 

মৃন্ময়ী-পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ

প্রসঙ্গটা আমার অপ্রিয়কোনাে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হবেআমান্তে টাইপ পরিচয়রাত বারটার পর নিচু গলায় তার সঙ্গে টেলিফোনে কথা বলবছুটি ছাটার দিন ফুচকা খেতে যাব এবং কিছুক্ষণ পর পর চমকে চমকে রাস্তার দিকে তাকাব কেউ দেখে ফেলল কিনাএটা আমার খুবই অপছন্দস্পেনে কী হয় আমি জানি নাদেশে কখনাে যাই নি তবে আমাদের দেশে প্রেমের ব্যাপারে কিছু সেট রুলস আছেজানতে চান

হ্যা জানতে চাইপ্রেমে পড়লে ছেলেমেয়ের ফুচকা খেতে হবেকারণটা কী ? ………….ফুচকা বিক্রি হয় পার্কেএবং মেয়েরা খেতে পছন্দ করেদামে সস্তা বলে ছেলেদের জন্যে খুব সুবিধা হয়। 

স্যার হাসতে হাসতে বললেন তােমার কথা শুনে মজা পাচ্ছিএবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার ফুচকা খেতে ইচ্ছা করছেকোনাে একটা পার্কে আমাকে নিয়ে চলাে তােফুচকা খাবআজ আর তােমাদের বাসায় যাব নাফুচকা খেয়ে বিদায়। 

আপনি সত্যি ফুচকা খাবেন? ………….হা খাবপ্রেমে পড়ার যে সব সেট রুলস দেশে আছে তার প্রতিটি আমি মানতে চাইটেলিফোন কখন করতে হয় বললেরাত বারটার পর

স্যার ঠাট্টা করবেন না। ……….আমি ঠাট্টা করছি নাআমি সিরিয়াসআমরা কি ফুচকার দোকানের দিকে যাচ্ছি? ………হ্যা যাচ্ছিফুচকা খেতে খেতে তােমাকে একটা ইন্টারেস্টিং কথা বলবএখনই বলুন। 

সব কথা সব জায়গায় বলা যায় নাজনসভায় যে কথা বলা যায়, শশাবার ঘরে সে কথা বলা যায় নাচলন্ত গাড়িতে যে কথা বলা যায় সে কথা বটগাছের নিচে বসে বলা যায় না। কথা হলাে পেইন্টিংএর মতাে।………………….জয়নাল আবেদিনের দুর্ভিক্ষের ছবি তুমি তােমার ডাইনিং রুমে টানাতে পারাে নাআমি বােধহয় আবার টিচার হয়ে যাচ্ছি। 

মৃন্ময়ী-পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ

হ্যা যাচ্ছেনসরিচুপ করলামফুচকা মুখে না দেয়া পর্যন্ত আর কথা বলব না। ………..আমরা ফুচকা খেতে এসেছি শেরে বাংলা নগরেকৃষ্ণচূড়া গাছের নিচে সারি সারি ফুচকার দোকানস্যার মুগ্ধ গলায় বললেন– বাহ! মৃন্ময়ী তাকিয়ে দেখ এক সারি কৃষ্ণচূড়া গাছ জায়গাটাকে কেমন বদলে দিয়েছেকৃষ্ণচূড়া গাছের বদলে যদি জারুল গাছ হতাে তাহলে কী হতাে!

 

Read more

মৃন্ময়ী-পর্ব-(২০)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *