আসমানীরা তিন বােন পর্ব:০৬ হুমায়ূন আহমেদ

আসমানীরা তিন বােন পর্ব:০৬

পাখির খেলা শুরু হয়েছেখাঁচায় টা টিয়া পাখি নিয়ে পাখিওয়ালা ঢুকেছেপাখিওয়ালার নাম খসরুতার চেয়ে রােগা মানুষ বাংলাদেশে দ্বিতীয় কেউ আছে কিনা সন্দেহযখন স্টেজে দাঁড়ায় তখন মনে হয় আরবি অক্ষর আলীফ দাঁড়িয়ে আছেখসরু পাতিলের তলার মতাে কালােমাথার সমস্ত চুল পেকে যাওয়ায় মেন্দি লাগিয়ে সে চুল রঙ করেছেএখন তার মাথা ভর্তি লাল চুললাল এবং কালাের কিস্তুত চেহারাএটা একদিক দিয়ে ভালাে, সার্কাসের লােকজনের চেহারা যত কিম্ভুত হবে তত ভালাে। 

হারুন ভুরু কুঁচকে তাকিয়ে আছেতার প্রথমেই মনে হলো খসরুর পােশাকটা ঠিক হয় নাইসাধারণ শার্ট প্যান্ট পরে ঢুকেছে। প্যান্টটা ময়লাপায়ে স্পঞ্জের স্যান্ডেলপাখিওয়ালাকে পােশাক কিনে দিতে হবেসে টিয়াপাখির খেলা দেখায়, তার পােশাক হবে টিয়া পাখির মতােসবুজ প্যান্ট, সবুজ শার্টমাথায় হলুদ টুপিদূর থেকে দেখে তাকে যেন মনে হয় লম্বা একটা টিয়া পাখি । 

দর্শকমণ্ডলী! নারীপুরুষ, শিশুবৃদ্ধ, কিশােরকিশােরী, যুবকযুবতীআমি পাখিওয়ালাআমার নাম খসরুটিয়া খসরুআমি ছয়টা টিয়া পাখি নিয়ে এসেছিখাঁচার ভিতরে আছে বলে দূর থেকে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছেদিলাম খাচা খুলে। 

খাঁচা খােলা হলােছয়টা পাখি নিমিষের মধ্যে খাঁচা থেকে বের হয়ে চোখের আড়াল হয়ে গেলটিয়া খসরু শূন্য খাচা হাতে দাঁড়িয়ে আছেব্যান্ড বাদকের দল কিছুক্ষণ তুমুল বাজনা বাজালবাজনা থামার পর খসরু বললখাচা খুলে দিলে খাঁচার পাখি উড়ে যায়আর ফিরে আসে নাদেখি এদের কী অবস্থা! আয় আয়সবুজ পক্ষী ঘরে আয়। 

আসমানীরা তিন বােন পর্ব:০৬

খসরুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে পাখি উড়ে উড়ে এসে খাঁচায় ঢুকতে লাগল খসরু পাখি গুনছেএকদুইতিনচার... 

দর্শকদের তালি পড়তে শুরু করেছেতালিরও একটা ব্যাপার আছেদর্শকদের মধ্যে সার্কাসের নিজস্ব কিছু লােক আছেবাবুর্চি আছে, বাবুর্চির হেল্পাররা আছেতাদের কাজ হলাে প্রতিটা আইটেমের শেষে তালি শুরু করা একজন শুরু করলে দশজন শুরু করেসার্কাস জমে যায়দৈ জমার জন্যে দৈ এর বীজ দিতে হয়সার্কাস জমার জন্যে দিতে হয় হাততালির বীজ। 

টিয়া খসরু আবার কথা বলা শুরু করেছেতার গলার আওয়াজ ভালােএত দূর থেকেও পরিষ্কার শােনা যাচ্ছে। দর্শকমণ্ডলী! নারী-পুরুষ, শিশুবৃদ্ধ, কিশােরকিশােরী, যুবকযুবতী, স্বামী স্ত্রী, লাইলীমজনু অর্থাৎ প্রেমিকপ্রেমিকা... আপনারা খাওয়াখাদ্য নিয়া মারামারি দেখেছেনখাওয়াখাদ্য নিয়া মানুষ মারামারি করে, জন্তুজানােয়ার মারামারি করেএক হাড়ি নিয়া দুই কুত্তার টানাটানি দেখেন নাই ? অবশ্যই দেখেছেনঅখন দেখবেন দুই পাখির খাদ্য নিয়া টানাটানির খেলা। 

দুটা টিয়া পাখি পাতলা একটা টোস্ট বিসকিটের দুপ্রান্ত ধরে উড়ছেস্থির হয়ে উড়ছে, আবার চক্রাকারে ঘুরে ঘুরে উড়ছেদেখার মতাে দৃশ্যহাততালি শুরু হয়েছেহাততালির সঙ্গে শিস দেয়ার শব্দ আসছেএকজন মহিলা মাথার ঘােমটা ফেলে দিয়ে পাশের আরেক মহিলার গায়ে ধাক্কা দিয়ে বলল, বুবু দেখছ, কী আচানক

পাশের মহিলা বলল, এইগুলা কিছু নাট্রেনিংট্রেনিং দিয়া বানাইছেট্রেনিং দিলে পশুপক্ষী পারে না এমন কাম নাই। হারুন আগ্রহ নিয়ে মহিলাদের কথা শুনছেকত ধরনের মানুষ কত ধরনের কথা বলেকেউ কেউ জ্ঞানী, তাদের কাছে কোনাে খেলাই ভালাে লাগে নাআবার কিছু কিছু লােক আছে যা দেখে তাতেই মুগ্ধ হয়এরা মুগ্ধ হবার জন্যেই আসেএরাই প্রকৃত দর্শকএদের খেলা দেখিয়ে আরাম আছেএদের জন্যেই সার্কাস

আসমানীরা তিন বােন পর্ব:০৬

বুবু দেখ দেখকারবার দেখ! পক্ষী খাওয়াখাদ্য নিয়া ঝাপ্টা ঝাল্টি করে, এইগুলান কত দেখছি। হারুন মনে মনে বলল, দূর হারামজাদী, এই জিনিস তুই তাের জন্মে দেখস নাইতাের ভাগ্য ভালাে তুই স্বাধীন বাংলা সার্কাসে ঢুকছস। টিয়া খসরু এখন শেষ খেলা দেখাচ্ছে

সে হাত সােজা করে রেখেছেটা পাখি তার হাতে বসাএমনভাবে বসে আছে যেন এরা জীবন্ত পাখি না, এরা পুতুলখসরু পাখিদের দিকে তাকিয়ে বলল, তােমাদের খেলা দেখে দর্শকরা খুবই মজা পেয়েছেনইনাদের সালাম দাওডানা তুলে সালাম দাও। 

পাখিগুলির প্রত্যেকটি তাদের বাম দিকের ডানা খানিকটা তুললএকটা ডান দিকেরটা তুলে ফেলেছিল, অন্যদের দেখে ভুল সংশােধন করলদর্শকরা আনন্দে চেঁচিয়ে উঠল। খসরু বলল, এখন তােমরা ইস্কুলের ছাত্রপড়া পার নাইহােমওয়ার্ক কর নাইমাস্টার শাস্তির হুকুম দিয়েছেনএক ঠ্যাংদাঁড়ানাের শাস্তিদেখি এক ঠ্যাংদাঁড়াও। পাখি টাই এক ঠ্যাংদাঁড়ালতুমুল তালি পড়ছেশিস বাজছেসার্কাস জমে গেছে। 

পাখির আইটেম মােটামুটি দুর্বল আইটেমএই আইটেমেই যখন পার পেয়ে গেছে অন্যগুলাে উড়াল দিয়ে যাবেখসরু ভালাে দেখিয়েছেতাকে সবুজ একটা পােশাক বানিয়ে দিতেই হবেপপলিনের সবুজ কাপড় পাওয়া গেলে কালই দরজির দোকানে বানাতে দেয়া হবেহারুন তাঁবু থেকে বের হলােঅজু করে দুরাকাত শােকরানা নামাজ পড়তে হবে

রাতের খাওয়ার ব্যবস্থা কী তার খোঁজ নেয়া দরকারভালো কাজকর্মের পরে ভালাে খাওয়া দাওয়া দরকাররাতে খিচুড়ি করতে বলা হয়েছিলচালডাল আর শজির খিচুড়িএখন মনে হচ্ছে সঙ্গে মাংস থাকা দরকারখিচুড়ির সঙ্গে ঝাল গরুর মাংস। হাতির খোঁজও নেয়া দরকারহাতি খাওয়াদাওয়া কি শুরু করেছে ?

আসমানীরা তিন বােন পর্ব:০৬

গােপনে হাত জোড় করে হাতিকে বলতে হবে, ভুলত্রুটি কিছু হলে ক্ষমা করে দাওখাওয়াদাওয়া করতুমি মারা পড়লে, আমি গরিব মানুষ, আমি জানে মারা পড়ব আমার পুরা দল মারা পড়বেহারুন মােটামুটি নিশ্চিত হাতি মানুষের কথা বােঝেএবং সমস্ত পশুপাখির মধ্যে হাতির অন্তরেই মায়া বেশি। হারুন নামাজে দাঁড়াবার আগে হাতির ঘরে যাওয়া ঠিক করল। 

পর্দা ঘেরা জায়গায় হাতিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছেহাতি শুয়ে আছেহাতির পাশে জামদানী বসে আছেসে হাতির গুঁড়ে হাত বুলিয়ে দিচ্ছেদৃশ্যটা হারুনের ভালাে লাগলজামদানী নামের এই মেয়েটার অন্তরেও মহব্বত আছেমহব্বত ছাড়া কিছু হয় নাসার্কাসের মতাে বড় একটা দল এক সঙ্গে রাখতে হলে সবার জন্যে সবার মহব্বত থাকতে হবেমানুষ মায়া করবে পশুর জন্যে, পশু মায়া করবে মানুষের জন্যেসবাই বাধা থাকবে মায়ার শিকলে । 

হারুন রাগি গলায় বলল, (নকল রাগআসমানী, জামদানী, পয়সাএই তিন মেয়ের উপর সে কখনাে রাগ করে নাকিন্তু ভাব দেখায় সারাক্ষণ রেগে  আছে) তুমি এইখানে কী কর ? শাে টাইমে সবসময় তৈরি থাকতে হয়তুমি তাে খেলার ড্রেসও এখনাে পর নাই। 

জামদানী কিছু বলল নাচুপ করে রইল। শাে টাইমে নিজের ঘরে চুপচাপ বসে থাকবেমনে মনে ইয়া মুকাদ্দিমু, ইয়া মুকাদ্দিমু এইটা জপবেইয়া মুকাদ্দিমুঅর্থ হলােহে অগ্রসরকারীতােমাদের খেলাটা রিস্কের খেলাএই খেলায় মন স্থির রাখার জন্যে আল্লা খােদার নাম নিতে হয়হাতির কাছে কী করতেছিলা ?

আসমানীরা তিন বােন পর্ব:০৬

কিছু না। মেয়েছেলের হাতির ঘরে যাওয়া ঠিক নাতিনটা জায়গা আছে মেয়েছেলের জন্যে নিষিদ্ধপানের বরজ, হাতিশালা, আরেকটা জায়গার নাম মনে আসতেছে মনে আসলে বলবনিষিদ্ধ কী জন্যে

আরে কী যন্ত্রণা! নিষিদ্ধ কী জন্যে আমি জানি নাকি ? আমি তাে নিষিদ্ধ করি নাইকথা বাড়াবা নাযাও, ঘরে যাওদুই মিনিটের মধ্যে খেলার ড্রেসে তােমাকে দেখতে চাই। জামদানী ক্ষীণ গলায় বলল, হাতিটার কী হয়েছে আমি জানি। হারুন বিরক্ত গলায় বলল, ফাইজলামি কথা আমার সঙ্গে বলবা না

আমি ফাইজলামি কথা একেবারেই পছন্দ করি নাতুমি হাতির ডাক্তার না তুমি দড়ি খেলার খেলােয়াড়তােমার কাজ দড়ির উপরেহাতির শুড় হাতানী তােমার কাজ নাএই জগতে সব মানুষের আলাদা আলাদা কাজ দেয়া আছেপ্রত্যেকে প্রত্যেকের কাজ ঠিকমতাে করবেতাতে সংসার ঠিকমতাে চলবে বুঝেছ জি। ঠিকমতাে বুঝেছ ? না এক কান দিয়ে ঢুকায়ে অন্য কান দিয়ে বার করে দিয়েছ ?

আসমানীরা তিন বােন পর্ব:০৬

ঠিকমতাে বুঝেছি। ঠিকমতাে বুঝলে ভালােআবার বেশি বুঝে ফেলবা নাবেশি বুঝে ফেললে খারাপতােমার বড় বােন আসমানী, সে সময় সময় বেশি বুঝে আমি খবর পেয়েছি সে বাবুর্চিকে গিয়ে বলেছে সে তার তিন বােনের জন্যে আলাদা রান্না করবেতিনজনের জিনিসপত্র তারে যেন আলাদা করে দিয়ে দেয়া হয়এইসব কী ফাইজলামি ? সার্কাসের দল হলাে একটা সংসারসংসারে দুইতিন জায়গায় পাক হয় নাএক জায়গায় পাক হয়বুঝেছ

জি। ঠিকমতাে বুঝেছ ? জি। যাও, ঘরে যাওদুই মিনিটের মধ্যে তৈরি হয়ে থাকদোয়াটা যেবলেছিলাম মনে আছে ?

জি মনে আছেবলাে দেখিজামদানী ভীত গলায় বলল, মনে নাইদোয়াটা হলাে ইয়া মুকাদ্দিমুযাও, জপতে জপতে যাও। জামদানী চলে গেল হারুন হাতির সামনে বসলহাতি তাকিয়ে আছে তার দিকেএত বড় একটা জানােয়ার অথচ কী পুতি পুতি চোখ অথচ পেঁচার মতাে ছােট পাখির কী বিরাট দুই চোখ ? হারুন বলল, কীরে ব্যাটা, খাওয়া বন্ধ কী জন্যে ? রাগ করেছ ?

আসমানীরা তিন বােন পর্ব:০৬

বলেই মনে হলাে ভুল হয়েছেব্যাটা হবে নাএটা মাদী হাতিসার্কাসে কখনাে মর্দ হাতি রাখা হয় নাসব সময় মাদী হাতি রাখা হয়মর্দ হাতি সময় সময় মাথা গরম করে, তখন তাদের সামলানাে কঠিনমাদী হাতি কখনাে মাথা গরম করে না। হারুন বসে বসেই এক পা এগুলােনরম গলায় বলল, তােকে ব্যাটা বলেছি বলে মনে কষ্ট পাস নাই তাে? আদর করে ব্যাটা বলেছিখাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিস কী জন্যে ?

তাের কী হয়েছে বল দেখিকেউ কিছু বলেছে ? তাের যদি স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে তাহলে বলব্যবস্থা করিতেঁতুল খাবি ? এক কেজি তেঁতুল এনে দেইহারুন ভয়ে ভয়ে হাত বাড়ালসে সার্কাস দলের মালিকজন্তুজানােয়ার নিয়েই তার কাজতারপরেও সে খুবই ভীতু ধরনের মানুষহাতির দিকে হাত বাড়াতে তার ভয় ভয় লাগছে। হাতির গায়ে হাত লাগার আগেই হাতি শব্দ করে নড়ে উঠলহারুন লাফ দিয়ে সরে গেলসাহস দেখানাের কোনাে দরকার নেই

হারুন শােকরানা নামাজ অতি দ্রুত শেষ করলতিন মেয়ের দড়ির খেলার সময় সে উপস্থিত থাকবেআজ পর্যন্ত এমন কোনাে দিন যায় নি যে তিন মেয়ে দড়ির খেলা দেখাচ্ছে আর সে সেখানে উপস্থিত নেইমেয়ে তিনটাকে সে নিজে খেলা শিখিয়েছেপ্রথম যখন তিনবােন এলাে তখন ছােটটার বয়স তিন বছরতিনজনের একজনকে রাগ করে ধমক দিলে তিনজন মিলে একসঙ্গে কান্নাকাটি শুরু করে দিতদেখে রাগও লাগত, আবার মায়াও লাগত

আসমানীরা তিন বােন পর্ব:০৬

একজনের জ্বর হয়েছে কিছু খাবে না, বাকি দুজনও খাবে নাএকজনকে নতুন কাপড় কিনে দিলে সে পরবে নাতিনজনকেই কাপড় কিনে দিতে হবেমেয়েগুলিকে নিয়ে হারুনকে খুব কষ্ট করতে হয়েছেকষ্ট বৃথা যায় নাইমানুষের কোনাে কষ্টই বৃথা যায় না। সার্কাসের দল টিকিয়ে রাখতে হবে মেয়ে তিনটার জন্যেদল ভেঙে দিলে মেয়ে তিনটা যাবে কোথায় ?

এই তিন কন্যার যাবার জায়গা নেই। রাত এগারােটাহারুন সরকারের ঘরের দরজা বন্ধ। ঘরের ভেতর সে আছে আর আছে বাবুর্চির এসিসট্যান্ট কালুহারুন সরকার পা ছড়িয়ে বসেছেকালু পা টিপে দিচ্ছেখুব আয়ােজন করে পা টিপা হচ্ছেএকটা বাটিতে সরিষার তেল নেয়া হয়েছেআরেকটা বাটিতে পানিপ্রথমে সরিষার তেল দিয়ে ডলা দেয়া হচ্ছেসেখানেই পানি দিয়ে আবারাে ডলা হচ্ছে। 

হারুন সরকারের পায়ে সমস্যা আছে। মাঝে মাঝে হাড়ির ভেতর যন্ত্রণা হয়ভােতা ধরনের ব্যথাকোনাে কোনাে দিন ভােতা ব্যথাটা শেষপর্যন্ত ভােতাই থাকেকিন্তু মাঝে মধ্যে ব্যথা অসহনীয় হয়ে উঠেআজ ব্যথা এখনাে সহনীয় পর্যায়ে আছে, তবে তা তীব্র ব্যথায় মােড় নিতে পারেহারুন সরকার ভীত ভঙ্গিতে বসে আছেব্যথার গতি বােঝার চেষ্টা করছে

আসমানীরা তিন বােন পর্ব:০৬

কালুর হাতের কাছে দড়ি আছেব্যথা তীব্র হয়ে গেলে দড়ি দিয়ে শক্ত করে পা পেঁচিয়ে বাঁধতে হবেহারুনের হাতে কালার গ্লাসগ্লাসে কেরু কোম্পানির জিনকাসার গ্লাসে কেরু কোম্পানির জিন খাওয়া হারুন শিখেছে তার ওস্তাদ মনু মিয়ার কাছেমনু মিয়া জিনের সঙ্গে এক দুই বিচি তেঁতুল দিয়ে দিতজিনিসটা হতাে ভয়ঙ্করআজ তেঁতুল পাওয়া যায় নিতেঁতুল ছাড়া জিন খেতে পানশা পানশা লাগছেনেশা হবে বলে মনে হচ্ছে নানেশা না হলে সমস্যা আছেপায়ের ব্যথা সহ্য করা যাবে না। 

কালু। জি। আজকের শাে কেমন হয়েছে ? ফাটাফাটি হইছেযারা দেখছে মরনের আগের দিনও তারার মনে থাকবআইটেম ভালাে হয়েছে কোনটা ?

সব আইটেম মারাত্মক হইছেবলে আমারে দেখ, সে বলে আমারে দেখ তারপরেও তাে উনিশবিশ আছেকালু গম্ভীর গলায় বলল, সবই বিশউনিশের কারবার আমরা করি না। হারুনের মন এমনিতেই ভালাে ছিল, কালুর কথায় মন আরাে ভালাে হলােহারুনের কেন জানি মনে হচ্ছে ব্যথাটা আজ খারাপের দিকে যাবে নাপায়ে দড়ি বাঁধার প্রয়ােজন পড়বে না। 

খেলা খুব জমেছিল

কালু গম্ভীর গলায় বলল, মারাত্মকবিলাতি সাহেবের চউক উঠে গেছিল মাথার চান্দিতে। 

হারুন আগ্রহ নিয়ে বলল, বিলাতি সাহেব ছিল না কি

ছিল, দুইটা ছিলব্রিজ বানাইতেছে তার ইনজিনিয়ারএর মধ্যে একজন বাংলা কথা পরিষ্কার বলতে পারেসে আইসা হামকি ধামকি। 

হামাকি ধামকি কী জন্যে ? 

বলে কী, দড়ির ডেনজারাস খেলা দেখাও ? প্রটেকশন নাইনিচে কেউ নাইএকসিডেন্ট হবেমানুষ মারা যাবেআমি মনে মনে বলিযা ব্যাটা লালমুখামানুষ মারা গেলে আমরার যাবে তাের বাপের কী ?

আসমানীরা তিন বােন পর্ব:০৬

আমি তাে কিছু জানি নাএই ঘটনা কখন ঘটল

শাে শেষ হওনের পরেম্যানেজার সাহেবের সাথে কথা বলেছেতােমরা শাে করতে পারবে নাস্টপএইসব হাবিজাবি বলতে ছিল। 

কই আমাকে তাে ম্যানেজার কিছু বলল না। 

সব কথা আপনের কানে তােলা হয় নাম্যানেজার পেটের মধ্যে রেখে দেয়পেট থেকে বাইর কইরা দুএকটা কথা বলে, বাকিগুলা ভাততরকারির সাথে হজম কইরা ফেলে। 

তাই নাকি

অবশ্যইআমরার ম্যানেজারের পেট শক্তপেটে যেই জিনিস যায় সেইটাই হজমআলীশান একটা খবর ম্যানেজারের কাছে আছেম্যানেজার আপনেরে দেয় নাইদিব কি দিব না, তার নাই ঠিক। 

কী খবর

কালু চুপ করে গভীর মনােনিবেশে পা টিপছেআলীশান খবর হুট করে বলে ফেললে খবরের মান থাকে নাহারুন বিরক্ত হয়ে বলল, খবরটা কী

বগা চাচার ইন্তেকাল হয়েছে

বগা চাচাটা কে

জহির উদ্দিন সাবেরে সবেই ডাকে বগা চাচাপাতলা পুতলা শইল, এই কারণেজহির উদ্দিনটা কে ? ঠিক মতাে জবাব দেকথা পেঁচাইস নাকথা পেঁচাইলে লাথ দিয়া বিছনা থাইক্যা ফালায়ে দিব। 

 

Read more

আসমানীরা তিন বােন পর্ব:০৭ হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *