আমার অস্থিরতা কমছে না। একটা সময় ছিল— অস্থির লাগলে ছাদে যেতাম। অস্থিরতা কমতাে। এখন তা হয় না। ছাদে গেলে উল্টোটা হয়— অস্থিরতা বেড়ে যায়। মনে হয় ছাদ থেকে একটা লাফ দিলে কেমন হয় ? নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির হাতে–নাতে প্রমাণ নিয়ে পৃথিবী থেকে বিদায়। জীবনের শেষ সময়ে একটি বৈজ্ঞানিক পরীক্ষা। পৃথিবী তার মহা শক্তি দিয়ে আমাকে আকর্ষণ করবে, আমিও আমার যেটুকু শক্তি আছে তা দিয়ে পৃথিবীকে আকর্ষণ করব।
রাতে খাবার টেবিলে বাবা বললেন, তাের কী হয়েছে রে ? ………..আমি বললাম, কিছু হয় নি তাে। তােকে কেমন যেন অন্যরকম লাগছে। ………..অন্যরকমটা কী? ….দেখে মনে হচ্ছে মুখের শেপে কোনাে কিছু হয়েছে। চুল কাটার পর ছেলেদের চেহারা যেমন হঠাৎ খানিকটা বদলে যায় সেরকম। চুলে কি কিছু করেছিস?
না, চুলে কিছু করি নি। আমার খুব বেশি মন খারাপ। মন খারাপ হলে হয়তাে মানুষের চেহারা বদলায়। …মন খারাপের কারণ কী ? তেমন কোনাে কারণ নেই। আমাকে বলা যাবে না? বলার মতাে কিছু হয় নি।
আমাকে বলতে না চাইলে তাের মাকে বল। Open up, মন খারাপের ব্যাপারটা হলাে একটা খারাপ গ্যাসের মতাে। দরজা জানালা বন্ধ ঘরে এই গ্যাসটা আটকে থাকে। কাউকে মন খারাপের কথা বললে বন্ধ ঘরের জানালা। খুলে যায়। তখন গ্যাসটা বের হতে পারে। জানালা খুলে দে।
মৃন্ময়ী-পর্ব-(১৪)
বাবাকে খুব আনন্দিত মনে হচ্ছে। জ্ঞানের কথা বলতে পারার আনন্দ। শিক্ষক হবার এই সমস্যা জ্ঞানের কথা বলতে ইচ্ছা করে। উদাহরণ দিয়ে কোনাে জ্ঞানের কথা বলতে পারলে ভালাে লাগে। বাবা তার চেহারায় ভালাে লাগা ভাব নিয়ে বললেন, মৃন্ময়ী ইদানীং টগর কী করছে না-করছে সে সম্পর্কে কিছু জানিস ? আমি বললাম, না।
কম্পিউটারের কোন স্কুলে ভর্তি হয়েছিল, সেটা তাে যতদূর জানি সে করছে । …….ভাইয়ার চোখে সমস্যা। সে কম্পিউটারের স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না। ………চোখে সমস্যা এইসব ভুয়া কথা। কোনাে কিছু করার প্রতি তার কোনাে আগ্রহ নেই। সে ধরেই নিয়েছে বাবার মৃত্যুর পর বিরাট বিষয়সম্পত্তির মালিক হয়ে পায়ের ওপর পা দিয়ে খাবে। তার চিন্তাটা ঠিক না।
যে অপদার্থ তাকে আমি কিছু দিয়ে যাব না। তাকে পথে পথে ঘুরতে হবে। এই কথাটা তাকে বুঝিয়ে বলিস তাে। | তুমি বুঝিয়ে বলাে। তুমি শিক্ষক মানুষ। উদাহরণ দিয়ে সব কিছু ব্যাখ্যা করতে পারাে। আমি পারি না। এই তাে একটু আগে গ্যাস নিয়ে কথা বললে । জানালা খুললে গ্যাস বের হয়ে যাবে— এইসব উদাহরণ তাে আমি জানি না।
বাবা আহত চোখে তাকিয়ে আছেন। মনে হচ্ছে তিনি মন খারাপ করেছেন। যে মানুষটার মন খারাপ সে তার মন খারাপটা ছড়িয়ে দিতে চায় অন্যদের ভেতর। যার মন উস্ফুল্ল সে চায় তার ফুল্ল ভাব ছড়িয়ে দিতে। আমি ঠিক এই কাজটাই করছি। জেনে শুনে করছি— তা না। নিজের অজান্তেই করছি। যে মস্তিষ্ক আমাদের পরিচালনা করছে সে করিয়ে নিচ্ছে। আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে । মানুষ স্বাধীন না, সে তার মস্তিষ্কের অধীনে বাস করে।
মৃন্ময়ী-পর্ব-(১৪)-হুমায়ূন আহমেদ
রাতে ঘুমােত যাবার আগে ভাইয়ার ঘরে উঁকি দিলাম। জানালা দিয়ে উঁকি। এটা আমার নিয়মিত রুটিনে পড়ে না। কাজটা কেন করলাম ? ঘুমােবার আগে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করার জন্যে। তা তাে না। ভাইয়া গল্প করতে পারে না। কিছু বললে ঠোট চেপে হাসে। মাঝে মধ্যে মাথা দোলায়। তা হলে কি আমার অবচেতন মন এই ঘরে কিছু খুঁজছে ? ভাইয়ার বন্ধুকে আমি খুঁজছি ।
ভাইয়ার ঘরের দরজা ভেজানাে। ভেতরটা যথারীতি অন্ধকার। ঘরের ভেতর ভাইয়া ছাড়া দ্বিতীয় কেউ আছে বলে মনে হচ্ছে না। কথাবার্তা শােনা যাচ্ছে না। ভাইয়া বড় বড় করে শ্বাস ফেলছে এটা শােনা যাচ্ছে। ঘুমন্ত মানুষ বড় বড় নিঃশ্বাস ফেলে। ভাইয়া হয়তাে ঘুমুচ্ছে।
মৃ! জানালা দিয়ে উঁকি দিচ্ছিস কেন? …………আমি ভাইয়ার কথা শুনে জানালা থেকে সরে এসে দরজা ঠেলে ঘরে ঢুকতে ঢুকতে বললাম, তােমার ঘরে কেউ লুকিয়ে আছে কি–না দেখতে এসেছি। ……….বাবা পাঠিয়েছেন ? কেউ পাঠায় নি, আমি নিজেই এসেছি। অন্ধকার ঘরে দেখবি কী ? বাতি জ্বালিয়ে দেখ। খাটের নিচে উঁকি দে। তােমার ঐ বন্ধু আর আসে নি ? কোন বন্ধু?
মৃন্ময়ী-পর্ব-(১৪)
নাম তাে আমি জানি না। মাথায় কোঁকড়া চুল । মাঝে মাঝে আমাদের বাড়ির ছাদে ঘুমায়। যাকে পুলিশ খুঁজছে।….ও আচ্ছা! তার নাম কী ? ভাইয়া হাসল। নাম বলতে তার বােধহয় কোনাে সমস্যা আছে। ………..আমি তাে ভাইয়া পুলিশের কোনাে ইনফরমার না। নাম বলতে তােমার সমস্যা কী ?
কোনাে সমস্যা নেই। বােস, দাঁড়িয়ে আছিস কেন? তাের ডান দিকেই চেয়ার দেখতে পাচ্ছিস নাকি বাতি জ্বালতে হবে ? ……….দেখতে পাচ্ছি। ভাইয়া, তােমার ঐ কোঁকড়া চুলের বন্ধু ও কি খুবই ভয়ঙ্কর ? ….হ্যা ভয়ঙ্কর। ও করে কী ?
এমনিতে কিছু করে না। দিন রাত মন খারাপ করে থাকে। কেউ মজার কোনাে কথা বললে খুব মজা পায়। আবার সঙ্গে সঙ্গে মন খারাপ করে ফেলে। …….পড়াশােনায় খুব ভালাে ছিল। এসএসসি–তে ঢাকা বাের্ডে ফিফথ প্লেস পেয়েছিল। কলেজে ওঠার পর আর পড়াশােনা হয় নি।
এটা তাে তার কোনাে পরিচয় হলাে না ভাইয়া । আমি জানতে চাচ্ছি ও করে কী ? কেন ভয়ঙ্কর ? …..ও ভাড়া খাটে। ভাড়া খাটে মানে ? ………..যে কেউ তাকে ভাড়া করতে পারে। মনে কর, কেউ খারাপ কিছু কাজ করতে চায়, নিজে করতে পারছে না— ওকে ভাড়া করে নিয়ে গেল। ……খারাপ কাজটা কী রকম? মানুষ খুন ?
মৃন্ময়ী-পর্ব-(১৪)
টাকা দিলেই সে মানুষ খুন করবে ? হ্যা করবে। মানুষ খুন করতে সে কত টাকা নেয় ? ……..জানি না। আমি জিজ্ঞেস করি নি। ……….তােমার এত প্রিয় বন্ধু, রাতে তােমার সঙ্গে থাকতে আসে আর তুমি কিছু জিজ্ঞেস করাে নি ? ……….ভাইয়া হাসল। মজার কোনাে কথা শুনলে মানুষ যেভাবে হাসে ঠিক সেরকম হাসি। আমি বললাম, ভাইয়া আমি যদি তােমার ঐ বন্ধুকে বলি— এই নিন টাকা, আমি অমুক লােকটাকে খুন করতে চাই। সে করবে ?
Read more
