মধ্যাহ্ন-পর্ব-(২৫)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন

আপনার স্ত্রীর নাম কী ? বলতে না চাইলে বলতে হবে নাবলতে ইচ্ছা করলে বলেন। তার নাম বলব নামেয়ে দুটার নাম কী ? বলতে না চাইলে বলতে হবে নাবলতে ইচ্ছা করলে বলেন। বড় মেয়ের নাম শরিফাছােট মেয়ের নাম তুলাতুলা নাম রেখেছেন কেন? জন্মের সময় খুব হালকা ছিল

হুসাত মাসে হয়েছেবাঁচার আশা ছিল নাহালিমা তাকে শিমুল তুলার বস্তায় ভরে বাচায়ে রেখেছিলএখন তুলার স্বাস্থ্য খুবই ভালােসারাদিন মারামারি করেকামড় দেয়া শিখেছেকামড় দিয়ে রক্ত বের করে দেয়। 

আপনার স্ত্রীর নাম হালিমা ? ….হুঁ। …….নাম বলে ফেলেছেন, এখন কি আপনার খারাপ লাগছে ? …….লােকটা চুপ করে রইলপ্রসঙ্গ পাল্টে জুলেখা বলল, আপনার মেয়ে তুলা আপনাকে কামড়ায় ? ………অনেকবারআমার সারা গায়ে তার কামড়ের দাগসে শুধু তার মারে কামড়ায় না। 

চান বিবি বলল, আপনার মেয়েটাকে দেখতে ইচ্ছা করছেলােকটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল কয়েকবার ঢোক গিলে পাঞ্জাবির পকেট থেকে কালাে কাপড়ের ছােট্ট থলি বের করে পাশে রাখতে রাখতে বলল, এখানে দশটা রুপার টাকা আছেটাকার পরিমাণ কি ঠিক আছে

মধ্যাহ্ন-পর্ব-(২৫)-হুমায়ূন আহমেদ

চান বিবি হাসূচক মাথা নাড়ললােকটা উঠে দাড়ালচান বিবি বলল, চলে যাবেন ? …..বিশ্রাম করেনরাতটা থাকেন, সকালে যান। ………তাহলে আরেকদিন আসেনসেদিন টাকা ছাড়াই আসেনআমি আর আসব নাআমার উপর কোনাে কারণে কি আপনি নারাজ হয়েছেন

তুমি ভালাে মেয়েআপনার স্ত্রীর চেয়েও কি ভালাে? ………লােকটার চেহারা সামান্যক্ষণের জন্যে কঠিন হয়ে গেলচান বিবি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কঠিন মুখভঙ্গি সহজ হলােলােকটা ছােট্ট নিঃশ্বাস ফেলে বলল, না। 

রুপার টাকার থলেটা চান বিবি সরজুবালার কাছে পাঠিয়ে দিলএটাই নিয়মসরজুবালা সেখান থেকে নিজের অংশ রেখে ফেরত পাঠাবেনচান বিবির পুরাে টাকাই সরজুবালা ফেরত পাঠালেনপ্রথম রােজগারে ভাগ বসালেন নাচান বিবি প্রথম রােজগারের টাকায় তার ছেলে জহিরের জন্যে জামা, জুতা কিনলবান্ধবপুর জুম্মা মসজিদের ইমাম সাহেবের জন্যে একটা তুর্কি ফেজ টুপি কিনলশশী মাস্টারের জন্যে কিনল নকশি করা সিলেটের শীতলপাটিজিনিসগুলি হাতে নিয়ে সে কিছুক্ষণ কাঁদল। 

ভদ্রঘরের একটি মেয়ের স্থান হয়েছে রঙিলা বাড়িতে এই ঘটনা বান্ধবপুরে কোনাে আলােড়ন তুলল নাঅনেক দিন এই বিষয়টা কেউ জানলও নাসুলেমান সবাইকে বলল, স্ত্রীকে সে তালাক দিয়েছেস্ত্রী চলে গেছে তার বাপ 

মধ্যাহ্ন-পর্ব-(২৫)-হুমায়ূন আহমেদ

ভাইয়ের কাছেমুসলমান সমাজে স্ত্রীকে তালাক দেয়া এবং স্ত্রীর বাপভাইয়ের কাছে চলে যাওয়া অতি স্বাভাবিক ঘটনাএক স্ত্রী চলে যাবে অন্য স্ত্রী আসবেস্ত্রী একা আসবে না, সঙ্গে দাসী নিয়ে আসবেস্ত্রীর গর্ভে যেমন সন্তান হবে, দাসীর গর্ভেও হবেস্ত্রীর গর্ভের সন্তানরা সম্পত্তির ভাগ পাবেবান্দির গর্ভের সন্তানরা পাবে নাতারা কামলা খাটবেতাদের বিয়েশাদি হবে তাদের মতােই বান্দি বংশের লােকজনদের সঙ্গেসহজ হিসাব। 

তখনকার ব্যবস্থায় রঙিলা বাড়ি এমন কিছু খারাপ জায়গা নাপুরুষ মানুষদের আমােদফুর্তির অধিকার আছেতারা খাটাখাটনি করে অর্থ উপার্জন করেসেই অর্থের খানিকটা যদি নিজের আনন্দের জন্যে ব্যয় করে, তাতে ক্ষতি কী ? পুরুষ মানুষ দিনরাত স্ত্রীর আঁচলে বাধা থাকলে ধরতে হবে সে পুরুষ মানুষই নাতার কোনাে সমস্যা আছেক্ষমতাবান পুরুষদের হতে হবে শৌখিনদারতারা বন্দুক দিয়ে পাখি শিকার করবেরঙিলা বাড়িতে যাবেকিছুদিনের জন্যে বাড়িতে ঘাটুগানের ছেলে নিয়ে আসবেঘাটুগানের এইসব ছেলে নৃত্যবিদ্যা এবং সঙ্গীতে পারদর্শীশৌখিনদার পুরুষের নানান আবদার (!) এরা মিটাবে

মধ্যাহ্ন-পর্ব-(২৫)-হুমায়ূন আহমেদ

এইসব কর্মকাণ্ডে স্ত্রীদের মাথায় আকাশ ভেঙে পড়ার কিছু নাইঘাটুছেলেরা তাদের সতিন নাএরা কিছুদিনের জন্যে এসেছেসতিনের মতাে চিরস্থায়ী সত্ত্ব নিয়ে আসে নি| বান্ধবপুর সেই সময় অতি বর্ধিষ্ণু অঞ্চল রমরমা পাটের ব্যবসালবণের ব্যবসামাছের ব্যবসানতুন লঞ্চঘাট হয়েছেদিনরাত লঞ্চের ভো শােনা যায়বরফকল বসেছেপ্যাটরায় বরফ ভর্তি হয়ে দৈত্যকৃতির মাছ চলে যায় নারায়ণগঞ্জ, কোলকাতায়জলমহাল নিয়ে মারামারি খুনাখুনি হয়সাহেব পুলিশ অফিসার হাতিতে করে তদন্তে আসেনতদন্ত শেষে পাখি শিকার করেনসন্ধ্যার পর তাঁবুতে রঙিলা উৎসব হয়নর্তকীরা নাচগান করেঘাটছেলেরা বুকে নারিকেলের মালা বেঁধে ঠোটে রঙ দিয়ে অশ্লীল ভঙ্গিমায় অতি নােংরা গান ধরেসাহেবরা ঘনঘন মাথা নেড়ে বলেন, Not bad, Not bad at all

এই বিপুল কর্মকাণ্ডে আমাদের জুলেখা অতি নগণ্য একজনআপাতত তার কথা থাকুকআমরা চলে যাই হরিচরণের স্কুলেস্কুলের ছাত্র সংখ্যা নয়নয়জনের মধ্যে একজন মাত্র মুসলমানতার নাম জহিরএই ছেলেটা পড়াশােনায় ভালােশুধু ভালাে বললে কম বলা হবেঅতিরিক্ত ভালাে স্মরণশক্তি অসাধারণ

 

 

মধ্যাহ্ন-(শেষ পর্ব)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *