মৃন্ময়ী-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

মৃন্ময়ী

ফরিদা বলল, আমি ছাড়া সবাই এনেছেতুমি আনাে নি কেন? আমি কখনােই সময় মতাে কোনাে প্রজেক্ট জমা দিতে পারি নাকোনাে সমস্যা নেইতােমার যখন প্রজেক্ট জমা দিতে ইচ্ছা করবে জমা দেবেএতে নাম্বার কাটা যাবে নাআমার ক্লাসে নাম্বার কাটা যাবার কোনাে সিস্টেম নেইআর আমার ক্লাসে দাঁড়িয়ে প্রশ্নের জবাব দেবার কিছু নেইপ্রজেক্ট জমা নেওয়া শুরু করার আগে কিছুক্ষণ গল্প করলে কেমন হয়

ফরিদা বলল, ভালাে হয় স্যার। ………কাওসার বলল, একটু আগেই বলেছি আমাকে স্যারডাকা যাবে নাআমি প্রশ্নটা আবার করছিপ্রজেক্ট জমা নেওয়া শুরু করার আগে কিছুক্ষণ গল্প করলে কেমন হয় ? ……………….ফরিদা বলল, ভালাে হয় ভাইয়া। 

আমরা সবাই হেসে উঠলামআমার মনে হচ্ছে এই ভদ্রলােক নিজেকে ইন্টারেস্টিং করার প্রাণপণ চেষ্টা করছেনএক্ষুণি হয়তাে পকেট থেকে কয়েন বের করে কয়েন ভ্যানিসের একটা ম্যাজিক দেখাবেনক্লাসের ফাঁকে ফাঁকে জোক বলে সবাইকে হাসাবেনকিছু জোক থাকবে মােটামুটি অশ্লীলএবং তিনি যে মহাজ্ঞানী এই ব্যাপারটা বােঝানাের জন্যে কঠিন কঠিন সব তত্ত্ব কথা বলবেন

মৃন্ময়ী-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

সদ্য আমেরিকা ফেরত শিক্ষকরা আমেরিকান শিক্ষকদের কাছ থেকে অনেক ফাজলামি শিখে আসেসেই জিনিস যে বাংলাদেশে চলে তা বুঝতে পারে নাকিছুদিন আমেরিকান ফাজলামি করে ঠাণ্ডা হয়ে যায়আমি নিশ্চিত এই ভদ্রলােক দুতিন মাসের মধ্যেই বদলাবেন এবং সময়মতাে প্রজেক্ট জমা না দেয়ার জন্যে নাম্বার কাটা শুরু করবেন। 

আচ্ছা বলাে, সুন্দর ব্যাপারটা কী? কিছু কিছু বস্তু দেখে আমরা বলি সুন্দরকেন বলি ? এই ছেলে নারিকেলের মালা দিয়ে একটা টেবিল ল্যাম্প বানিয়েছেআমরা বললামসুন্দর হয়েছেকেন বললাম! ………কেউ জবাব দিল নাদ্রলােক বললেন, সুন্দর অসুন্দরের প্রভেদটা আমরা কীভাবে করি

এবারও সবাই চুপ করে রইলভদ্রলােক তিনটা ফুলস্কেপ কাগজ দিয়ে দলা পাকিয়ে তিনটা বলের মতাে বানালেনতিনটা তিন ধরনের বলতারপর বললেন, টেবিলের ওপর তিনটা বল দেখতে পাচ্ছতিনটা বলের মধ্যে একটা অনেক সুন্দর লাগছেবলাে দেখি কোনটা

বেশ কয়েকজন ছাত্র এক সঙ্গে বলল, মাঝেরটা। ………..ভদ্রলােক বললেন, এখন দেখ কী করি বলগুলাের ওপর আমি আলাে ফেলবআলাে এমনভাবে ফেলা হবে যে মাঝের বলটা আর সুন্দর লাগবে না। 

মৃন্ময়ী-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

আমি অবাক হয়েই দেখলাম দ্রলােকের কথা ভুল নামাঝখানের বলটা এখন আর সুন্দর লাগছে না, বরং প্রথম বলটা সুন্দর লাগছে। …………ভদ্রলােক মাথার চুল আঁকিয়ে বললেন, এখন বলাে দেখি সুন্দর কী ? Define beauty. মৃন্ময়ী তুমি বলাে সুন্দর কী

আমি চুপ করে আছিসুন্দর অসুন্দরের কচকচানিতে যেতে চাচ্ছি নাতাছাড়া আমার মােবাইল বাজতে শুরু করেছেমা টেলিফোন করেছেনহয়তাে শাড়ি বিষয়ক কিছু বলবেনসিল্ক এগজিবিশনে মা যাবেন না তা হবে । আমি মােবাইল অফ করে দিলাম। 

মৃন্ময়ী চুপ করে আছ কেন? বলাে সুন্দর কী ? উঠে দাঁড়াতে হবে নাবসে বসে বললমােবাইলে মনে হয় কেউ একজন তােমাকে ফোন করেছেনাম্বারটা দেখে রাখআমার প্রশ্নের জবাব দিয়ে কল ব্যাক করাে। 

আমি বললাম, যা দেখতে ভালাে লাগে তাই সুন্দরতুমি বলতে চাচ্ছ যা দেখে চোখ আরাম পায় তাই সুন্দর ? ……………জ্বি। …………..তার মানে হলাে চোখ সব সময় আরাম পায় না। সব সময় একটা কষ্টের মধ্যে থাকেমাঝে মাঝে সে আরাম পায়যা দেখে সে আরাম পায় তাকে বলি সুন্দরএই তাে

আমি বুঝতে পারছি নাএকটু কনফিউজড বােধ করছি। ……কনফিউজড বােধ করলে লজ্জা পাবার কিছু নেই। সৌন্দর্যের ব্যাখ্যার ব্যাপারে অনেক বিখ্যাত মানুষই কনফিউজড বােধ করেছেননােবেল পুরস্কার পাবার পর রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন আইনস্টাইনের সঙ্গে দেখা করার জন্যেআইনস্টাইন হঠাৎ করে তাঁকে প্রশ্ন করলেন, সৌন্দর্যের ব্যাখ্যা কী ? রবীন্দ্রনাথকে থমকে যেতে হয়েছিলযাই হােক, মৃন্ময়ী সৌন্দর্যের ব্যাখ্যা দিতে পারছে না। 

মৃন্ময়ী-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

ভদ্রলােক হাসি হাসি মুখে একেকজনের দিকে তাকাচ্ছেনতার দৃষ্টি হঠাৎ থমকে গেলতিনি বললেনYoung man আসগার না তােমার নাম ? …..আসগার খুবই হকচকিয়ে গেলউঠে দাঁড়িয়ে বলল, ইয়েস স্যারতােমার নাম যে আসগার এটা কী করে জানলাম বলাে তাে? বলতে পারছি না স্যার। 

আমি রােল কল করার সময় সবার নাম দেখে নিয়েছি সতেরােটা নাম মনে রাখা এমন কোনাে কঠিন ব্যাপার নানাম মনে রাখারও পদ্ধতি আছেতােমরা চাইলে তােমাদের শিখিয়ে দেবএখন তুমি বলােসৌন্দর্য কী

জানি না স্যার। ……….মনে করাে তুমি গুলশান এলাকায় হেঁটে যাচ্ছ। চারপাশে দালানতুমি কোনােটাকে বলছ সুন্দর, কোনােটাকে বলছ অসুন্দরকেন বলছ ? বিচার বিবেচনাটা কীভাবে করছ ? | আসগার বলল, আমি কোনাে বিবেচনা করি না স্যারআমি হেঁটে চলে যাইহাঁটার সময় মাটির দিকে তাকিয়ে হাঁটি। 

মৃন্ময়ী-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

ক্লাসের সবাই হেসে উঠলসবচে বেশি হাসলেন কাওসার সাহেব। হাসি থামিয়ে বললেন, ভালাে আর্কিটেক্ট হবার সম্ভাবনা তােমার সবচেবেশিযারা সারাক্ষণ সুন্দর সুন্দর নিয়ে চিন্তাভাবনা করে তারা আসল কাজ পারে নাযেমন ধরাে আমিআমি যে কটা ডিজাইন করেছি তার সবকটাই অতি নিম্নমানেরযাই হােক, এসাে মূল বক্তব্যে ফিরে যাইসৌন্দর্য সম্পর্কে আমার নিজের ব্যাখ্যাটা বলিখাতা খুলবে নাআমি যা বলব শুধু শুনে যাবে, খাতায় 

নােট করবে না। ……….আমার নিজের ধারণা জীবন্ত কিছু মানেই সুন্দরজড় বস্তুকে তখনি সুন্দর মনে হবে যখন মনে হবে এর ভেতর প্রাণ আছেপ্রাণটা স্পষ্ট না, অস্পষ্টতবে আছেযখন মনে হবে আছে তখনি সেটা আমাদের কাছে সুন্দর লাগেএক গাদা রট আয়রন তুমি ফেলে রাখলেএর প্রাণ নেই কাজেই অসুন্দর

ওয়েল্ডিং মেশিন এনে জোড়া লাগিয়ে লাগিয়ে তুমি একটা খাট তৈরি করলেখাটের মধ্যে প্রাণ তৈরি হলাে। খাটটাকে দেখে মনে হচ্ছে কেউ যখন খাটে ঘুমুতে আসে তখন সে আনন্দিত হয়কাজেই খাটে সৌন্দর্য তৈরি হলাে। এই প্রাণ যে যত বেশি তৈরি করতে পারবে সে তত বড় শিল্পীআমার বক্তৃতা কি কঠিন মনে হচ্ছে

 

Read more

মৃন্ময়ী-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *