সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১০)

চারদিন পর সফিকের কাছে টয়লা ক্লিনের এক চিঠি এসে হাজিরপ্রতি ঘণ্টায় মিনিমামওয়েজ তিন ডলার পঞ্চাশ সেন্ট করে তােমাকে লাইব্রেরিতে একটি কাজ দেয়া হলএখন পড়াশােনার ভাল সুযােগ পাবে। 

সবাই গেছে বনেলাভ কিছু হলাে নাফাইন্যালে দেখা গেল চারটাই ডি | টয়লা ক্লিন ভ্ৰ কুঁচকে বললাে, এখন কী করবে

গভীর সমুদ্র ম্যাডামবিষ খাওয়া ছাড়া উপায় নাই কিছু। 

আরেকটা কোয়ার্টারের সুযোেগ যাতে দেয় এই চেষ্টা করব ? প্রথম দিকে কিছু সহজ কোর্স নিলে কেমন হয়

সফিককে দ্বিতীয় কোয়ার্টারের সুযােগ দেয়া হলডীনের অফিস থেকে পার্মিশনের জন্যে টয়লা ক্লিনকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হলােদ্বিতীয় কোয়ার্টারে হলাে দুটি ডি এবং একটি সি একটি এফটয়লা ক্লিন গম্ভীর হয়ে বললাে, এই ইউনিভার্সিটিতে তুমি আর পড়তে পারছ না সফিককী করবে এখন ? দেশে ফিরে যাবে

নাইল্লিগেল এ্যালিয়েন হিসাবে থাকবে ? হা। 

টয়লা ক্লিন শান্ত স্বরে বললাে, গুড লাকআমেরিকা হচ্ছে ল্যান্ড অব অপরচুনিটিকিছু একটা হয়েও যেতে পারে তােমার। 

সফিক গ্রেভার ইনের কাছে একটা ঘর ভাড়া করে নিক্স প্লেসের কাজে লেগে গেল। 

নিক্স প্লেস যে মহিলাটি চালায় তার নাম জোসেফাইন নিক্সলম্বায় চার ফুট তিন ইঞ্চিদৈর্ঘ্যের স্বল্পতা সে অবশ্যি পুষিয়ে নিয়েছে ওজন দিয়েবর্তমান ওজন ২৩০ পাউন্ডসে ওজনও প্রতি সপ্তাহে বাড়ছেগায়ের রঙ ঘন কুষ্ণ বর্ণগত ছয় পুরুষ ধরে আমেরিকায় 

বাস করেও আফ্রিকার আদিম বর্ণের কিছুমাত্র পরিবর্তন হয় নিসফিককে চাকরি দেবার সময় সে ঘড়ঘড়ে গলায় বললাে, তােমাকে চাকরি দিচ্ছি একটি মাত্র কারণে তােমার গায়ের রং কালােসাদা মানুষগুলিকে ঈশ্বর বিষ্টা দিয়ে তৈরি করেছেনসাদা মানুষের রক্তের মধ্যে একটা জিনিসই আছে সেটা কী জান

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ

বিষআসল হেমলক বিষপৃথিবীতে যত অন্যায় অবিচার হয়েছে সব করেছে সাদা মানুষ। 

তাই কি

একদম খাঁটি কথাঅমাির এখানে সাদা মানুষ ঢুকলে পাছায় লাথি দিয়ে বের করে দিতে ইচ্ছা করেকিন্তু তা দেয়া যায় নাকারণ ফেডারেল আইনে সাদা এবং কালাের মধ্যে 

কোনাে ভেদাভেদ নাইকী কুৎসিত আইনসাদা কখনাে কালাের সমান হয়

জোসেফাইনের এখানে একটি সাদা ছেলেও কাজ করেকিন্তু তাতে জোসেফাইনের কিছুই যায় আসে নাচক্ষু লজ্জাটজ্জা বলে তার কাছে কিছু নেই। 

সাদা মানুষদের মুণ্ডুপাত না করে সে তার দিন শুরু করে না । 

হ্যারি (জোসেফাইনের স্বামী) যে আজ জেলে খাবি খাচ্ছে সে কীসের জন্যে ?কী কারণে? একটি মাত্র কারণ জজ সাহেব ছিল সাদাজুরিরা ছিল সাদাযে পুলিশ ধরেছে সেও ছিল সাদাএই অবস্থায় হ্যারির বিশ বছরের জেল হবে না তাে কার হবে ? ইলেকট্রিক চেয়ারে নিয়ে যে বসায় নি সে আমার উপর মাদার মেরীর অসীম করুণা আছে বলেই। 

হ্যারির অভাবে জোসেফাইন যে খুব কাতর সে রকম মনে করারও কোনাে কারণ নেইদিনের মধ্যে দুএকবার সে বলবেই যীশু খ্রিস্টের দয়া হ্যারি এখন জেলেবাইরে থাকলে নিক্স প্রেসের অর্ধেক বিয়ার সেখেয়ে ফেলতােএখন ভাল হয়েছে জেলে বসে আঙ্গুল চুষছে। 

কাস্টমারদের সঙ্গে নিত্যদিন খিটিমিটি লেগে আছেকেউ হয়তাে বললাে, ব্লাডি মেরীতে জল মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে জোসেফাইন বেশি হলে খেয়ে না তােমাকে পায়ে ধরে সাধছি ? পয়সা দিচ্ছি ঠিক জিনিস খাবােপানি মেশানাে ব্লাডি মেরী খাব কেন ? আলবত খাবেতুমি একা নও তােমার চৌদ্দগুষ্টি খাবে। 

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ

টাকা পয়সা নিয়েও সফিকের সঙ্গে তার খিটমিটি লেগেই আছেঘণ্টায় দুডলারেবেশি কিছুতেই দেবে নাপােষালে কাজ কর না পােষালে করবে নাদশ ঘণ্টা কাজ করলে সে হিসাব করে বের করে সাত ঘণ্টা কাজ হয়েছেতার বড় মেয়ে এ্যালেনকে নিয়েও তার আদিখ্যাতার অন্ত নেইসুযােগ পেলেই গলা নিচু করে বলবে, | খবরদার কোনাে রকম ফষ্টিনিষ্টির চেষ্টা করবে না। আমার মেয়েটা খারাপএকটু ইশারা করলেই সর্বনাশআমি যদি দেখি এইসব কিছু হচ্ছে তাহলে খুন করে ফেলব হুই। 

এ্যালন নিজেও তাঁর মায়ের মত তিনমণি বস্তা তাকে নিয়ে ফষ্টিনষ্টি করার ইচ্ছা হবার কোনাে কারণ নেইকিন্তু মেয়ের মা তা বােঝে না মেয়েটির স্বভাব চরিত্র অবশ্যি সত্যি সত্যি ভাল নাআড়ালে পেলেই সফিকের সঙ্গে কুৎসিত সব অঙ্গভঙ্গি করেএকদিন বেশ ভাল মানুষের মত সফিককে মুভি দেখাতে নিয়ে 

গেল মুভি দেখাবার এত সাধ্য সাধনার কারণ জানা গেল মুভি শুরু হবার পরহার্ড কোর পর্ণো মুভি একটিমেয়েটি মেঘ স্বরে বললাে, সব কায়দা কানুন যাতে শিখতে পার সে জন্যেই নিয়ে এলামঅনেক কিছু জানার আছে। 

 

Read more

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১১)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *