আমার দেশ-মহিউদ্দিন জুলহাস

বাংলা আমার মা বাংলা আমার দেশ মায়ের চোখে পানি কেন আউলা কেন কেশ? আমার মায়ের শত্রু যারা করব তাদের শেষ। রক্ত দামে দেশটা কেনা শোধতে হবে শহিদ দেনা।

স্বদেশ-মহিউদ্দিন জুলহাস

আবার যদি শত্রু আসে লড়তে যাবো আমি, আমার কাছে আমার স্বদেশ প্রাণের চেয়ে দামি। করতে পারি দেশের জন্য নিজের জীবন তুচ্ছ, আমার কাছে আমার স্বদেশ সবার চাইতে উচ্চ। চলবে নাকো এদেশ নিয়ে কারো কোনো ঢং, আমার কাছে আমার স্বদেশ লাল সবুজের রং। স্বাধীন দেশে চাইনা আমি মায়ের চোখে কান্না, আমার কাছে আমার স্বদেশ হিরে মোতি… Continue reading স্বদেশ-মহিউদ্দিন জুলহাস

নদীর সাথে গল্প -মহিউদ্দিন জুলহাস

নদীর কাছে গিয়েছিলাম নদী বলল,’কে রে! আমায় যারা করছে ভরাট তাদের শাস্তি দে রে। আমি যদি সরু হই দিনে দিনে মরু হই পরিবেশে পড়বে প্রভাব; যাবেই ক্ষতি বেড়ে।’

আরণ্যক – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

প্রস্তাবনা সমস্ত দিন আপিসের হাড়ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাছ ঘেঁষিয়া বসিয়া ছিলাম। নিকটেই একটা বাদামগাছ, চুপ করিয়া খানিকটা বসিয়া বাদামগাছের সামনে ফোর্টের পরিখার ঢেউখেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল যেন লবটুলিয়ার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডীর ধারে সন্ধ্যাবেলায় বসিয়া আছি। পরক্ষণেই পলাশী গেটের পথে মোটর হর্নের আওয়াজে সে ভ্রম ঘুচিল। অনেক দিনের কথা হইলেও… Continue reading আরণ্যক – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

প্রবাদের ছড়া -মহিউদ্দিন জুলহাস 

মামা খালু বাপ উঁচু পদে থাকে যদি সাত খুন মাফ। নীল সাদা লাল মানুষ অসৎ হলে তিল করে তাল। ওরে বোন ভাই বাজে লোকে দেয় ঢেলে বাড়া ভাতে ছাই। এসো ভালো হই দেব না রে কেউ কারো পাকা ধানে মই।

বর্ণে বর্ণে শিশুর ছড়া -মহিউদ্দিন জুলহাস

অ অ তে অনল অ তে অলস কুমার বানায় হাড়ি কলস। আ আ তে আগুন আ তে আঁখি দেশকে আমি বুকে রাখি। ই ই তে ইঁদুর কাটে ফসল লেগে থাকলে হবে সফল। ঈ ঈ তে ঈগল ঈ তে ঈমান পাখির মতো ওড়ে বিমান। উ উচিত কথা সামনে কও নদীর মতো উদার হও। ঊ ঊ তে… Continue reading বর্ণে বর্ণে শিশুর ছড়া -মহিউদ্দিন জুলহাস

মৃত্যুকালিন প্রত্যাশা -মহিউদ্দিন জুলহাস 

এই দুনিয়ার মোহে পড়ে তাকে রয়েছি ভুলে তবু সে আসবেই। আমার কাছে আসবে তোমার কাছে আসবে সবার কাছে আসবে সময়মতো আসবে। চিরসত্য মৃত্যু এলে- মুমিনবান্দা হাসবে আর পাপীবান্দা হবে যন্ত্রণাকাতর। আমি তো নগণ্য বান্দা করেছি অনেক পাপ হে রহিম হে রহমান তুমি করিও মাফ। হে প্রভু! তোমাকে করে স্মরণ জান্নাতি হাসি হেসে যেন মৃত্যুকে করি… Continue reading মৃত্যুকালিন প্রত্যাশা -মহিউদ্দিন জুলহাস 

গাছ- মহিউদ্দিন জুলহাস

গাছ লাগাবো বাড়ির পাশে সুন্দর হবে পরিবেশ, এসো সবাই বৃক্ষ লাগাই সবুজ দিয়ে ভরি দেশ। গাছ আমাদের বন্ধু মহান দেয় যে অমল হাওয়া, মজার মজার ফলগুলো সব গাছের থেকেই পাওয়া। টেবিল বানাই গাছের কাঠে গাছের কাঠেই চেয়ার, রাখতে সঠিক পরিবেশটা করুন গাছের কেয়ার। বৃক্ষ ছাড়া সোনার জীবন হয়েই যাবে কয়লা, বৃক্ষ বিহীন শহরগুলোই জমছে শুধু… Continue reading গাছ- মহিউদ্দিন জুলহাস

আবুল বীরের ছড়া- মহিউদ্দিন জুলহাস 

কাবুল গিয়ে আবুল মিয়া বলল, ‘আমি বীর, হাজার হাজার মারছি জঙ্গি ছুঁড়ে বাঁশের তীর।’ ভাবলো সবাই তার কথাটা হতেই পারে সত্য, কিন্তু লোকটা ভীষণ ভীরু আছে এমন তথ্য। শেয়াল দেখে ভয়ে কাঁপে বউয়ে ডাকে চামচিকা, কেমন করে এমন লোকে বীরের খাতায় নাম লিখা?

মনে পড়ে- মহিউদ্দিন জুলহাস

মনে পড়ে ছোট্টবেলার ঘুমপাড়ানি ছড়া মনে পড়ে মায়ের কাছে বর্ণমালা পড়া। মনে পড়ে বাদলা দিনে সবুজ খেলার মাঠ মনে পড়ে দাদার সাথে বিকেলবেলার হাট। মনে পড়ে গাঁয়ের মাঝে পদ্মফুলের পুকুর মনে পড়ে রাখাল ছেলের মিষ্টি বাঁশির সুর। মনে পড়ে সকালবেলা কুরান শিক্ষার কথা মনে পড়ে বাল্যবন্ধু, হায় রে স্বাধীনতা! মনে পড়ে বেতাই নদী হারিয়ে যাওয়া… Continue reading মনে পড়ে- মহিউদ্দিন জুলহাস