পুতা নিয়ে যাও – জসীম উদ্দীন

হাটে একটা প্রকাণ্ড বোয়াল মাছ উঠেছে। এক ফকীর ভাবল, এই বোয়াল মাছটার পেটি দিয়ে যদি চারটি ভাত খেতে পারতাম! সে মাছের দোকানের কাছে দাঁড়িয়ে রইল। একজন চাষী এসে মাছটি কিনে নিল। মুসাফির তার পিছে পিছে যেতে লাগল। লোকটি যখন বাড়ির ধারে এসেছে তখন মুসাফির তার নিকটে গিয়ে বলল, “সাহেব! আমি মুসাফির লোক। ভিক্ষা করে খাই।… Continue reading পুতা নিয়ে যাও – জসীম উদ্দীন

কুকুরের মালিক – সুকুমার রায়

ভজহরি আর রামচরণের মধ্যে ভারি ভাব। অন্তত, দুই সপ্তাহ আগেও তাহাদের মধ্যে খুবই বন্ধুতা দেখা যাইত।সেদিন বাঁশপুকুরের মেলায় গিয়া তাহারা দুইজন মিলিয়া একটা কুকুরছানা কিনিয়াছে। চমৎকার বিলাতি কুকুর— তার আড়াই টাকা দাম। ভজুর পাঁচসিকা আর রামার পাঁচসিকা— দুইজনের পয়সা মিলাইয়া কুকুর কেনা হইল। সুতরাং দুইজনেই কুকুরের মালিক।কুকুরটাকে বাড়িতে আনিয়াই ভজু বলিল, “অর্ধেকটা কুকুর আমার, অর্ধেকটা… Continue reading কুকুরের মালিক – সুকুমার রায়

অনুমতিপত্র – জসীম উদ্দীন

বনের মাঝে দুইঘর শেয়াল পাশাপাশি বাস করে। ও-বাড়ির শেয়াল প্রতিদিন রাতে মোরগ, মুরগি, হাঁস, কবুতর চুরি করে আনে আর শেয়ালনি (মহিলা শেয়াল) সেগুলো টুকরো করে দাঁত দিয়ে চিরে তার ছেলেমেয়েদের খাওয়ায়, নিজেরাও কিছু খায়, কিছু ফেলায়। খেয়ে-দেয়ে এ-বাড়ি ও-বাড়ি গিয়ে গল্প করে বেড়ায়। তাদের গায়ে তেল চকচক করে। শেয়ালনি গুমরে মাটিতে পা ফেলে না। শানকুনি… Continue reading অনুমতিপত্র – জসীম উদ্দীন

শিবেনবাবুর ইস্কুল – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

সকালে বেড়াতে বেরিয়ে মহেন্দ্রবাবু একটা ভাঙা পরিত্যক্ত ইস্কুলবাড়ি দেখে দাঁড়িয়ে পড়লেন। স্কুলবাড়ি দেখলেই চেনা যায়। লম্বামতো বাড়ি, সার সার ঘর, মাঝখানে একটা উঠানমতো। তিনি ত্রিশ বছর নানা ইস্কুলে পড়িয়েছেন। এই সবে রিটায়ার করে হরিপুরে খুড়শ্বশুরের বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিতে এসেছেন। একটা লোক সামনের মাঠে খোঁটা পুঁতছিল। তাকেই জিজ্ঞেস করলেন, বাপু হে, এটা যেন স্কুলবাড়ি বলে… Continue reading শিবেনবাবুর ইস্কুল – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

চোরাবালির চোর – সৈয়দ মুস্তাফা সিরাজ

ছোটমামার মাথায় বড়-বড় চুল। চুল নয়, যেন সজারুর কাটা। রকমারি শ্যাম্পু ঘেযেও ছোটমামা তার ওই নচ্ছার চুলগুলোকে বাগ মানাতে পারছিলেন না। শেষে বাবা পরামর্শ দিলেন, তার চেয়ে ন্যাড়া হচ্ছ না কেন ভায়া? ছোটমামা মুখে কিছু না বললেও ভেতরে-ভেতরে রেগে টাই হয়ে যেতেন। কদিন পরে দেখি, ছোটমামা স্নানের পর একটা শিশি থেকে লাল রঙের একটা তরল… Continue reading চোরাবালির চোর – সৈয়দ মুস্তাফা সিরাজ

প্রহারেণ ধনঞ্জয় – জসীম উদ্দীন

এক কুলীন ব্রাহ্মণ ছিল খুবই গরীব। কোনোরকমে দিন চলে যায়। কোন এক বর্ষাকালে সাত মেয়ের সাত জামাই এসে বসে আছে তার বাড়িতে। বেচারি শ্বশুর আজ বিক্রি করে বউ-এর গয়না, কাল বিক্রি করে পিতলের কলসী। যা মূল্য পায় তাই দিয়ে জামাইদেরকে খাওয়ায়। আষাঢ় মাসের ঘন বর্ষার দিন। দুধে-মাছে খেয়ে জামাইরা আর ফেরার নামও করে না। পাড়ার… Continue reading প্রহারেণ ধনঞ্জয় – জসীম উদ্দীন

হেনতেন – জসীম উদ্দীন

অল্প বয়সেই আজিজের বাপ-মা মরে গেল। বুড়ো নানা আজিজকে এনে তাঁহার বাড়িতে রাখলেন। কিন্তু তার মতো দুষ্ট ছেলেকে সামাল দিবেন কতদিন? আজ এটা নষ্ট করে, কাল ওটা বাজারে বিক্রি করে মিঠাই খায়। অনেক ধকম-ধামক মারপিট করেও আজিজকে ভালো করা গেল না। পরিশেষে নানা তাঁকে বাড়ি হতে তাড়িয়ে দিলেন। দশ-বারো বছর পরে একদিন অনেক টাকা-পয়সা নিয়ে… Continue reading হেনতেন – জসীম উদ্দীন

তুমভি কাঁঠাল খায়া – জসীম উদ্দীন

এক কাবুলিওয়ালা বাংলাদেশে নতুন এসেছে! বাজারে গিয়ে দেখে বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে। পাকা কাঁঠালের কেমন সুবাস! না জানি খেতে কত মিষ্টি! তার দেশে তো এত বড় ফল পাওয়া যায় না। মাত্র আট আনা দিয়া মস্ত বড় একটা কাঁঠাল সে কিনে ফেলল। কাঁঠালটি নিয়ে সে একবার ঘ্রাণ শুঁকে দেখে, আবার কাঁধে নিয়ে দেখে। তারপর খুশিতে নাচতে… Continue reading তুমভি কাঁঠাল খায়া – জসীম উদ্দীন

কিছুমিছু – জসীম উদ্দীন

বড় ভাই হরি প্রায়ই শ্বশুরবাড়ি যায়। সেখানে তাকে কত খাতির-আদর করে। এটা-সেটা খেয়ে এসে নানারকম গাল-গল্প করে। ছোট ভাই নেপাল শুনে মুখ কাঁচুমাচু করে। তার তো বিবাহই হয় নাই। কে তাঁকে খাতির যত্ন করবে? সেদিন নেপাল গিয়ে বড় ভাই হরিকে বলল, “দাদা, প্রতিবছর তুমি শ্বশুরবাড়ি যাও। কত কি খেয়ে আস, এবার নাহয় তোমার বদলে আমি… Continue reading কিছুমিছু – জসীম উদ্দীন

বাঙ্গালীর হাসির গল্প – চৈত্র মাসের মাসলা পৌষ মাসে – জসীম উদ্দীন

মৌলবী সাহেবের তালেব এলেম (ছাত্র) সবে মৌলবী হয়েছেন। ছাত্র অবস্থায় ওস্তাদের বক্তৃতায় যে যে কথা শুনেছেন, তারই মতো সুর করে সেই সব কথা বলেন। নূতন মৌলবীর গলার সুর আরও সুন্দর বলে ঘন ঘন তিনি দাওয়াত পান।সেবার পৌষ মাসে এক গৃহস্থ বাড়ি তাঁহার দাওয়াত হয়েছে। বক্তৃতা করতে করতে মৌলবী সাহেব বলে ফেললেন, “মেয়ে লোকের ব্যবহার করা… Continue reading বাঙ্গালীর হাসির গল্প – চৈত্র মাসের মাসলা পৌষ মাসে – জসীম উদ্দীন