খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ৪৬. এদিক ওদিক থেকে নানারকম খবর এদিক ওদিক থেকে নানারকম খবর পেয়ে কেষ্ট পাল আসল খবর জানতে আসে গোলাবাড়ি হাটে। ক্যা রে বৈকুণ্ঠ, বাবু কোটে? ইগলান কি সোমাচার শুনিচ্ছি, ক তো? কেষ্ট পালের সঙ্গে পালপাড়ার আরো কয়েকজন। এরা সবাই জিগ্যেস করতে শুরু করলে বৈকুণ্ঠ ঘাবড়ে যায়, আমতা আমতা করে বলে, বাবু… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – এদিক ওদিক থেকে নানারকম খবর
Author: Admin
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – অনেক রাতে বৈকুণ্ঠ আসে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ৪০. অনেক রাতে বৈকুণ্ঠ আসে একদিন অনেক রাতে বৈকুণ্ঠ আসে তমিজের বাপের হাত ধরে। তমিজও তখন কেবল ফিরেছে। বৈকুণ্ঠ বলে, তোর বাপ নিন্দের মধ্যে পাকুড়তলাত ঘুরিচ্ছিলো। হামাক চিনবার পারলো না। ধর্যা লিয়া আলাম। মাচায় শুয়ে তমিজের বাপ তার ঘুম অব্যাহত রাখে। বৈকুণ্ঠ বলে, তমিজ, তোর বাপোক দেখ্যা রাখিস। আজ ক্যামা মুনসির… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – অনেক রাতে বৈকুণ্ঠ আসে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -টাউনের বড়ো রাস্তা জুড়ে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ৩৯. টাউনের বড়ো রাস্তা জুড়ে টাউনের বড়ো রাস্তা জুড়ে লাল নীল সবুজ বেগুনি হলুদ রঙের কাগজের তেকোণা নিশান টাঙানো মাথার ওপরে; বাড়িঘরের ছাদে কাপড়ের নিশান, সাদা চাঁদ তারা হাসছে সবুজ রঙের জমিতে। মানুষ খুশিতে টইটম্বুর। খুশি তো তমিজও, তার ট্র্যাকে দুই টাকা বারো আনা পয়সা। জেল থেকে খালাস দেওয়ার সময় জেলের… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -টাউনের বড়ো রাস্তা জুড়ে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – কামারপাড়ার হত্যাকাণ্ডে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ৩৭. কামারপাড়ার হত্যাকাণ্ডে কামারপাড়ার হত্যাকাণ্ডে নায়েব পূর্ণচন্দ্র চক্রবর্তী খুবই মর্মাহত। দশরথের মৃত্যুর দুইদিন পর মুকুন্দ সাহাকে খবর দিয়ে কাছারিতে সে ডেকে এনেছে কামারপাড়ার লোকদের, কেষ্ট পালকে খরব দেওয়া হয়েছিলো, সেও এসেছে কয়েকজনকে নিয়ে। টাউনের সতীশ মুক্তার আর সেরপুরের অনিল সান্যাল ছাড়াও আরো দুজন বাবু বসে সিগ্রেট টানছিলো, এদের একজনের চিকন ফ্রেমের… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – কামারপাড়ার হত্যাকাণ্ডে
The gift of Magi – O’Henry
সব মিলিয়ে মাত্র ১ ডলার ৮৭ সেন্ট। এর মধ্যে ষাটটি সেন্টই ছিল খুচরো পয়সা। মুদি দোকানী, সবজি বিক্রেতা আর কসাইর সাথে রীতিমত দরদামের যুদ্ধে জয়ী হয়েই একটি দুইটি করে পয়সা গুলো জমিয়েছি। দোকানদারের সাথে দরদামের ব্যাপারে আমি কখনো বিন্দু পরিমানও ছাড় দেই নি, শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতাম। তিনবার পয়সাগুলো গুনল ডেলা। মাত্র ১ ডলার… Continue reading The gift of Magi – O’Henry
দ্য লাঞ্চন – সমারসেট মম
সে আমাকে দেখতে পায় যখন নাটক দেখতে গিয়েছিলাম এবং ভদ্রমহিলা হাত দিয়ে ইশারায় আমাকে ডাকলেন, নাটকের বিরতির সময় আমি তার পাশে গিয়ে বসলাম। অনেক আগে মহিলাকে একবার দেখেছিলাম, যদি কেউ একজন মহিলাটির নাম উল্লেখ না করত তবে মনে হয় না তাকে আমি চিনতে পারতাম। “আমাদের প্রথম দেখা হয়েছিল, সেতো অনেক বছর আগের কথা। সময় কি… Continue reading দ্য লাঞ্চন – সমারসেট মম
কালাপাহাড় – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সংসারে অবুঝকে বুঝাইতে যাওয়ার তুল্য বিরক্তিকর আর কিছু নাই। বয়স্ক অবুঝ, শিশুর চেয়ে অনেক বেশি বিপত্তিকর। শিশু চাঁদ চাহিলে তাহাকে চাঁদের পরিবর্তে মিষ্টান্ন দিলে সে শান্ত হয়, তাহা না হইলে প্রহার করিলে সে কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িয়া শান্ত হয়। কিন্তু বয়স্ক অবুঝ কিছুতেই বুঝিতে চায় না, এবং ভবীর মতো ভুলিতেও চায় না। যশোদানন্দন বহু যুক্তিতর্ক… Continue reading কালাপাহাড় – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
মৌষলকাল – সমরেশ মজুমদার
০১-৫. কাছাকাছি কোথাও বৃষ্টি কাছাকাছি কোথাও বৃষ্টি হয়েছে, বাতাসে তার আভাস পাওয়া যাচ্ছিল। সকাল থেকেই আকাশ কাদাটে মেঘ মেখে ঝিম ধরে আছে, গাছের পাতাগুলো মুখ নিচু করে, বাতাস পেলেই দুপাশে দুলছে, যে-কোনও মুহূর্তেই বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছিল না। ঈশ্বরপুকুর লেনের এই বস্তির সকালটাও বেশ চুপচাপ। মাধবীলতা কয়েকদিন আগে বলেছিল, সারা বছর ধরে… Continue reading মৌষলকাল – সমরেশ মজুমদার
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – এটা আমার জায়গা
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ৩৬. এটা আমার জায়গা কাদের, এটা আমার জায়গা, মানো তো? আমি এখান থেকে ইলেকটেড। ঠিক কি না? কাদের মাথা নেড়ে সায় দিলে ইসমাইল জিগ্যেস করে, আমার কনস্টিটুয়েনসিতে রায়ট হলে এ্যাসেম্বলিতে জবাব দিতে হবে আমাকেই তো? না কী? কামারপাড়ায় তোমরা আগুন ধরাতে যাও কোন আক্কেলে? মানুষ রাত্রে কাছারি হামলা করতে ছোটে, তোমরা… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – এটা আমার জায়গা
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -অমাবস্যার রাত
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ৩৫. অমাবস্যার রাত অমাবস্যার রাত, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটলেও তমিজের বাপের তো কিছু ঠাহর করতে কখনো ভুল হয় না। কিন্তু পাকুড়গাছটা আজ সে কোথাও খুঁজে পায় না কেন? পাকুড়গাছ না পেলে তার চলবে না। পাকুড়গাছের তলায় দাঁড়িয়ে মুনসির সঙ্গে তার চোখাচুখি হতে হবে। তমিজ আটকা পড়ে আছে, সে প্রায় এক বছর… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -অমাবস্যার রাত