আর্যশেখরের জন্ম ও মৃত্যু – সত্যজিৎ রায়

অনেকের মতে আর্যশেখর ছিলেন যাকে ইংরাজিতে বলে চাইল্ড প্রডিজি। তাঁর যখন দশ বছর বয়স তখন একদিন স্টেটসম্যান পত্রিকার প্রথম পাতায় নীচের দিকে এক লাইন লেখা তাঁর চোখে পড়ল–সান রাইজেজ টুডে অ্যাট সিক্স থার্টিন এ এম। আর্যশেখর কাগজ হাতে নিয়ে পিতা সৌম্যশেখরের কাছে উপস্থিত হলেন। বাবা।……………………কী রে?………………কাগজে এটা কী লিখেছে।……………..কী লিখেছে?…………….ছটা বেজে তেরো মিনিটে সূর্য উঠবে।………………..তা… Continue reading আর্যশেখরের জন্ম ও মৃত্যু – সত্যজিৎ রায়

হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –৩

আসুন আমরা বাদশাহ নামদারের জগতে ঢুকে যাই । মোঘল কায়দার কুর্নিশ করে ঢুকতে হবে কিন্তু । নকিব বাদশাহর নাম ঘোষণা করছে – আল সুলতান আল আজম ওয়াল খাকাল আল মুকাররাম, জামিই সুলতানাত-ই-হাকিকি ওয়া মাজাজি, সৈয়দ আল সালাতিন, আবুল মোজাফফর নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ূন বাদশাহ, গাজি জিল্লুল্লাহ । ইংরেজি ৬ মার্চ ১৫০৮ খ্রিষ্টাব্দ এগারো সংখ্যাটি সম্রাট… Continue reading হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব –৩

পাত্রী দেখা- মুহাম্মদ বরকত আলী

গতকাল থেকে বাড়ি পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে৷ ঘরের। দেওয়াল আর মেঝে গোবর আর মাটি দিয়ে নেপা পোছা করা হয়েছে৷ যাকে আমরা গ্রামের ভাষায় ছাইজ দেওয়া বলি৷ এ কাজটা করেছে আমার দুই বোন মিলে। ঘর দোরের ময়লা আবর্জনা পরিষ্কার করা৷ কাথাকাপড় কেঁচে (ধোয়া) পরিস্কার  করা শেষ। আমি শুধু উঠানের ময়লাগুলো পরিস্কার করেছি৷ বড় বোনকে আজ… Continue reading পাত্রী দেখা- মুহাম্মদ বরকত আলী

হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব – ২

কথা বলতে বলতেই বাবর তীক্ষ্ন চোখে তাকালেন । অনেক দূরে ধুলার ঝড়ের মতো উঠেছে । অশ্বারোহীর দল কি ছুটে আসছে ? কোনো বিদ্রোহী বাহিনী ? হওয়ার তো কথা না । অশ্বারোহীর দল আগ্রার দিক থেকেই আসছে । এমন কি হতে পারে আগ্রার দুর্গে বন্দি গোয়ালিরের রাজা বিক্রমাদিত্যের পরিবারকে উদ্ধার করতে সাহায্যকারী কেউ এসেছে ।  বাবর… Continue reading হুমায়ূন আহমেদ এর লেখা বাদশাহ নামদার পর্ব – ২

চোরাই ধন – রবীন্দ্রনাথ ঠাকুর

মহাকাব্যের যুগে স্ত্রীকে পেতে হত পৌরুষের জোরে ; যে অধিকারী সেই লাভ করত রমণীরত্ন । আমি লাভ করেছি কাপুরুষতা দিয়ে , সে কথা আমার স্ত্রীর জানতে বিলম্ব ঘটেছিল । কিন্তু , সাধনা করেছি বিবাহের পরে, যাকে ফাঁকি দিয়ে চুরি করে পেয়েছি তার মূল্য দিয়েছি দিনে দিনে । দাম্পত্যের স্বত্ব সাব্যস্ত করতে হয় প্রতিদিনই নতুন করে… Continue reading চোরাই ধন – রবীন্দ্রনাথ ঠাকুর

হুমায়ূন আহমেদ এর লেখা- বাদশাহ নামদার

উৎসর্গ নিনিত হুমায়ূন আমার কেবলই মনে হচ্ছে পুত্র নিনিত পিতার কোনো স্মৃতি না নিয়েই বড় হবে। সে যেন আমাকে মনে রাখে এইজন্যে নানান কর্মকাণ্ড করছি। আমি ছবি তুলতে পছন্দ করি না। এখন সুযোগ পেলেই নিনিতকে কোলে নিয়ে ছবি তুলি। এই বইয়ের উৎসর্গপত্রও স্মৃতি মনে রাখা প্রকল্পের অংশ। রাজ্য হলো এমন এক রূপবতী তরুণী যার ঠোঁটে… Continue reading হুমায়ূন আহমেদ এর লেখা- বাদশাহ নামদার

সাদা ঘুড়ি – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ওই যে কালো ঘুড়িটা লাট খেয়ে বেড়ে আসছে, তার মানে হচ্ছে ওটা লড়বে। কালো রঙের মাঝখানে একটা লালচে ছোপ–তাতে ঘুড়িটাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। আমার ছাদে রেলিঙ নেই। বাড়িটা এখনও শেষ হয়নি–এটার নানা জায়গায় বহু কাজ বাকি রয়ে গেছে। অফিস থেকে ধার তুলে একটু-একটু করে করছি। যতই করছি ততই কেবল মনে হয়, একটা বাড়ি আসলে কখনওই শেষ… Continue reading সাদা ঘুড়ি – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মেডিকেল টেকনোলজিস্ট সিনিয়র স্টাফ নার্স  নিয়োগ টিপস

মেডিকেল টেকনোলজিস্ট সিনিয়র স্টাফ নার্স    ২৯ জুন ২০২০ প্রকাশিত হয় মেডিকেল টেকনিশিয়ান পদে ১৬৫০ জন, মেডিকেল টেকনোলজিস্ট পদে ৮৮৯ জন এবং কার্ডিওগ্রাফার পদে ১৫০ জন নিয়োগের বিজ্ঞপ্তি । পরীক্ষা পদ্ধতি এমসিকিউ বা লিখিত অথবা উভয়, পদ্ধতিতেই হতে পারে । সকল পদের জন্য সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং টেকনিক্যাল বিষয় থেকে প্রশ্ন আসে… Continue reading মেডিকেল টেকনোলজিস্ট সিনিয়র স্টাফ নার্স  নিয়োগ টিপস

ত্রিশূলে রক্তের দাগ –পর্ব -১- সৈয়দ মুস্তাফা সিরাজ

সম্প্রতি চিৎপুর এলাকায় আন্তর্জাতিক চোরাচালানীচক্রের কার্যকলাপ ফাঁস হাওয়ার ঘটনা সব কাগজে বেরিয়েছিল। দৈনিক সত্যসেবক পত্রিকার পক্ষ থেকে এর একটা ফলোআপ সংগ্রহের জন্যে বেরিয়ে ট্রাফিক জ্যামে আটকে গেলাম। ঘিঞ্জি রাস্তা। বেলাও পড়ে এসেছিল। তার ওপর ঠিক এই সময়টাতেই লোডশেডিং। বিরক্ত হয়ে গাড়িতে বসে সিগারেট টানতে টানতে এদিক-ওদিক তাকিয়ে দেখছিলাম, আর এই অব্যবস্থার জন্যে ট্রাফিক পুলিশদেরই দায়ী… Continue reading ত্রিশূলে রক্তের দাগ –পর্ব -১- সৈয়দ মুস্তাফা সিরাজ

বৃহন্নলা-পর্ব-(৬)-হুমায়ূন আহমেদ

মনে হচ্ছে নিশুতি রাত। আমি কোলে করে একটা মৃতা বালিকা নিয়ে এসেছি, অথচ আমার মােটও ভয় করছে না। আমি মেয়েটিকে ঘাড়ের উপর শুইয়ে রেখেই তালা খুলে ঘরে ঢুকলাম। তখন কেন জানি বুকটা কেঁপে উঠল। হাত–পা ঠাণ্ডা  হয়ে এল। আমি ভাবলাম ঘর অন্ধকার বলেই এ–রকম হচ্ছে, আলাে জ্বাললেই ভয় কেটে যাবে। মেয়েটাকে আমি বিছানায় শুইয়ে দিলাম।… Continue reading বৃহন্নলা-পর্ব-(৬)-হুমায়ূন আহমেদ