দারুচিনি দ্বীপ শেষ:পর্ব হুমায়ুন আহমেদ

জয়ী বিছানায় পা তুলে বসে আছে। মনিরুদ্দিন, তার বাবা এবং বেশ কিছু আত্মীয় স্বজন চলে এসেছে। বসার ঘরে সবার জায়গা হচ্ছে না। বারান্দায় কিছু বেতের চেয়ার দেয়া হয়েছে। সবাই নিজেদের মধ্যে গল্পগুজব করছেন। মনিরুদ্দিন সৌদী আরবে সাদামের বাহিনী ঢুকে পড়েছে এই খবরে খুবই উল্লাসিত। তিনি নীচু গলায় ভেতরের কিছু খবরও দিচ্ছেন। তেমন বাংলাদেশ টেলিভিশন যে বার… Continue reading দারুচিনি দ্বীপ শেষ:পর্ব হুমায়ুন আহমেদ

দারুচিনি দ্বীপ পর্ব:০৮ হুমায়ুন আহমেদ

তোমার সঙ্গে এই নিয়ে ডিসকাস করা উচিত না। তবু তুমি যখন শুনতে চোচ্ছ তখন বলছি- সে তার ভাবি স্ত্রীর হাত ধরেছে— এটা এমন কি অপরাধ? আমি যতদূর জানি তোমরা ক্লাসের ছেলের হাত ধরাধরি করে হাঁট। তখন অপরাধ হয় না? তারা কি পরিমাণ রাগ করেছে তা-কি তুমি জান? মুনির টেলিফোনে কাঁদছিল। মুনিরের বাবা টেলিফোন করেছেন, মুনিরের… Continue reading দারুচিনি দ্বীপ পর্ব:০৮ হুমায়ুন আহমেদ

দারুচিনি দ্বীপ পর্ব:০৭ হুমায়ুন আহমেদ

অয়ন কিছু বলল না। পুরোপুরি নিশ্চিত হয়ে গেল মুনার তার প্রতি কোন রকম আকর্ষণ নেই। ফাজলামী করে বেড়াচ্ছে। এর বেশি কিছু না। মাঝে মাঝে আচমকা যে সব আবেগের কথা বলে তাও নিশ্চয়ই এক ধরনের রসিকতা। অল্পবয়েসী মেয়েরা ক্রুর রসিকতা পছন্দ করে। বিশেষ করে সেই মেয়ে যদি অসাধারণ রূপবতী হয় তাহলেতো কথাই নেই।মুনা, নিউ মার্কেট এসে… Continue reading দারুচিনি দ্বীপ পর্ব:০৭ হুমায়ুন আহমেদ

দারুচিনি দ্বীপ পর্ব:০৬ হুমায়ুন আহমেদ

আজ মঙ্গলবার ভোর সাতটা।চায়ের টেবিলে শুভ্র এবং ইয়াজউদ্দিন সাহেব বসে আছেন। রেহানা নেই। তিনি রান্নাঘরে। ভাপা পিঠা বানানো হচ্ছে। তার তদারকি হচ্ছে। পিঠাগুলো কেন জানি কিছুতেই জোড়া লাগছে না। ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছে।ইয়াজউদ্দিন সাহেব বললেন, আজতো তোমাদের যাত্রা।শুভ্ৰ মাথা নাড়ল।সব ঠিক ঠাক আছে তো? আছে।রাতের ট্রেনে যাচ্ছ? জ্বি টিকেট কাটা হয়েছে? না। স্টেশনে গিয়ে কাটা হবে।এডভান্স… Continue reading দারুচিনি দ্বীপ পর্ব:০৬ হুমায়ুন আহমেদ

দারুচিনি দ্বীপ পর্ব:০৫ হুমায়ুন আহমেদ

ওকে তার বাবা মা যেতে দেবেন না। তাদের ফ্যামিলী খুব কনজারভেটিভ। কি রকম যে কনজারভেটিভ চিন্তাই করতে পারবে না। তাছাড়া কয়েকদিন আগে তার এনগেজমেন্ট হয়েছে। তার স্বামীর দিকের লোকজনও যখন জানবে যে সে একদল ছেলেমেয়ের সঙ্গে সেন্ট মার্টিন গেছে ওমনি বিয়ে নাট হয়ে যাবে। আমরা অবশ্যি খুব চাপাচাপি করছি।এই রকম অবস্থায় চাপাচাপি না করাই তো… Continue reading দারুচিনি দ্বীপ পর্ব:০৫ হুমায়ুন আহমেদ

দারুচিনি দ্বীপ পর্ব:০৪ হুমায়ুন আহমেদ

রানা এবং বল্টু দুই জন প্রায় এক সঙ্গেই চায়ের দোকানে ঢুকল। রানার ভাবভঙ্গি বলে দিচ্ছে সে ভয়াবহ দুর্যোগ অতিক্রম করে এসেছে। এখনো নিজেকে পুরোপুরি সামলে উঠতে পারে নি। বল্টুকেও কেমন যেন বিপর্যন্ত লাগছে। বল্টু ছোটখাট মানুষ, কোন সমস্যা হলেই সে আরো ছোট হয়ে যায় বলে মনে হয়।সে সঞ্জুর পাশে বসতে বসতে বলল, অবস্থা কেরোসিন। আনুশকা… Continue reading দারুচিনি দ্বীপ পর্ব:০৪ হুমায়ুন আহমেদ

দারুচিনি দ্বীপ পর্ব:০৩ হুমায়ুন আহমেদ

এই কঠিন গম্ভীর মানুষটা অসুখ-বিসুখ একেবারেই সহ্য করতে পারে না। অল্প শরীর খারাপেই শিশুর মতো হয়ে যায়। আজ শরীরটা বেশি রকম খারাপ। ফরিদা হাত-মুখ ধুইয়ে তাঁকে মেয়েদের বিছানায় শুইয়ে দিয়ে এসেছেন। নিজের শোবার ঘর ধুয়ে মুছে মেয়েদের ঘরে যখন ঢুকলেন তখন সন্ধ্যা মিলিয়ে গেছে। সোবাহান সাহেব কম্বল গায়ে দিয়ে হাত-পা গুটিয়ে শুয়ে আছেন। তার গায়ে… Continue reading দারুচিনি দ্বীপ পর্ব:০৩ হুমায়ুন আহমেদ

দারুচিনি দ্বীপ পর্ব:০২ হুমায়ুন আহমেদ

আমার মনে হয় তুমি ভুল বলছি। ওরা তোমার অর্থ বিত্ত এইসব পছন্দ করে। তোমার মধ্যে পছন্দ করার মতো গুণাবলি বিশেষ নেই। তুমি মজার গল্প করতে পার না। আসর জমাতে পার না। তুমি অত্যন্ত ইস্ট্রোভার্ট ধরনের এক জন যুবক-যে এখনো বালকের খোলস ছাড়তে পারে নি।তুমি কি আমাকে যেতে নিষেধ করছ? না। তোমার বয়স বাইশ, তুমি নিশ্চয়ই… Continue reading দারুচিনি দ্বীপ পর্ব:০২ হুমায়ুন আহমেদ

দারুচিনি দ্বীপ পর্ব:০১ হুমায়ুন আহমেদ

মা, আমার চশমা? আমার চশমা কোথায় মা? শুভ্ৰ হাহাকার করে উঠল। শুভ্রর মা, গাঢ় মমতা নিয়ে ছেলের দিকে তাকালেন। কি অদ্ভুত ভঙ্গিতেই না শুভ্ৰ হাঁটছে। দুই হাত বাড়িয়ে অন্ধের মতো হেলতে দুলতে এগুচ্ছে। তার সামনে চেয়ার। এক্ষুণি চেয়ারের সঙ্গে ধাক্কা খাবে।মা, আমার চশমা কোথায়? বলতে বলতে সে সত্যিই চেয়ারের ধাক্কা খেল। শুভ্রর মা উঠে এসে… Continue reading দারুচিনি দ্বীপ পর্ব:০১ হুমায়ুন আহমেদ

নি শেষ:পর্ব হুমায়ূন আহমেদ

চায়ের তৃষ্ণ হচ্ছে। তিনি চুলায় কেতলি বসিয়ে দিলেন। নদীর শো-শো শব্দের সঙ্গে স্টোভের শো শী শব্দ মিশে অন্য এক ধরনের শব্দ হচ্ছে। চুলার সামনে বসে থাকতে থাকতে তাঁর হঠাৎ মনে হলো, পৃথিবী শব্দময় হলে কেমন হতো? যদি এমন একটি জগৎ থাকত যেখানে সবই শব্দময়। গাছ। অনবরত শব্দ করে যাবে। একেক গাছ থেকে একেক ধরনের শব্দ… Continue reading নি শেষ:পর্ব হুমায়ূন আহমেদ