হুঁকো-তারাপদ রায়

০১. মীরণ বনাম মিড়ন বাবা, হুঁকো কী? ব্যাপারটা আরম্ভ হয়েছিল এই রকম অতি সাধারণ ভাবে। কিন্তু সেটা যে শেষ পর্যন্ত এত জটিল আকার ধারণ করবে সেরকম কিছু সমীরণ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। সেটা কোনও এক রবিবারের সকালবেলা। সমীরণ সদ্য বাজার থেকে এসে দিনের দ্বিতীয় পেয়ালা চা নিয়ে খবরের কাগজ খুলে বসেছে। সপ্তাহের অন্যান্য দিন সকালবেলায়… Continue reading হুঁকো-তারাপদ রায়

প্রায়শ্চিত্ত – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম পরিচ্ছেদ স্বর্গ ও মর্তের মাঝখানে একটা অনির্দেশ্য অরাজক স্থান আছে যেখানে ত্রিশঙ্কু রাজা ভাসিয়া বেড়াইতেছেন, যেখানে আকাশকুসুমের অজস্র আবাদ হইয়া থাকে। সেই বায়ুদুর্গবেষ্টিত মহাদেশের নাম ‘হইলে-হইতে-পারিত’। যাঁহারা মহৎ কার্য করিয়া অমরতা লাভ করিয়াছেন তাঁহারা ধন্য হইয়াছেন, যাঁহারা সামান্য ক্ষমতা লইয়া সাধারণ মানবের মধ্যে সাধারণভাবে সংসারের প্রাত্যহিক কর্তব্যসাধনে সহায়তা করিতেছেন তাঁহারাও ধন্য; কিন্তু যাঁহারা অদৃষ্টের… Continue reading প্রায়শ্চিত্ত – রবীন্দ্রনাথ ঠাকুর

শাস্তি-সুনীল গঙ্গোপাধ্যায়

এয়ারপোর্ট থেকে মাত্র তিন কিলোমিটার দূরে। এমন নয় যে, ফাঁকা মাঠের মধ্যে বাড়ি। এখন কোথাও আর ফাঁকা জায়গা পড়ে থাকে না। চতুর্দিকে আগাছার মতন বাড়ি গজিয়ে উঠছে। তবে, এ-বাড়িটার সামনে একটা বেশ বড়, ছড়ানো তিনতলা বাড়ি। তাই ছোট দোতলা বাড়িটা আড়াল পড়ে গেছে, বড় রাস্তা থেকে দেখা যায় না। ডানপাশে কীসের যেন একটা কারখানা। শিশির… Continue reading শাস্তি-সুনীল গঙ্গোপাধ্যায়

কালমেঘ-তারাপদ রায়

বঙ্গাব্দ তেরোশো ছিয়াশি। রোববার ফাল্গুন মাস শেষ সপ্তাহ, সকাল সাড়ে দশটা। বাইরের তিন কোনাচে ঘরে পুরনো বেতের চেয়ারে বসে পা দোলাতে দোলাতে মহিমাময় দেয়ালঘড়িটার দিকে তাকিয়ে রয়েছেন। এ বছর দোল পড়েছে মাসের দ্বিতীয় শনিবারে। একটা চমৎকার ছুটি বেঘোরে মারা গেল। শুধু তাই নয়, রোববারের আড়াটাও মারা পড়েছে। বন্ধুবান্ধব, জানাশোনা সবাই গেছে শান্তিনিকেতনে, বসন্ত উৎসবে। কেউ… Continue reading কালমেঘ-তারাপদ রায়

বিচারক-রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম পরিচ্ছেদ অনেক অবস্থান্তরের পর অবশেষে গতযৌবনা ক্ষীরোদা যে পুরুষের আশ্রয় প্রাপ্ত হইয়াছিল, সেও তাহাকে জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করিয়া গেল। তখন অন্নমুষ্টির জন্য দ্বিতীয় আশ্রয় অন্বেষণের চেষ্টা করিতে তাহার অত্যন্ত ধিক্কার বোধ হইল। যৌবনের শেষে শুভ্র শরৎকালের ন্যায় একটি গভীর প্রশান্ত প্রগাঢ় সুন্দর বয়স আসে যখন জীবনের ফল ফলিবার এবং শস্য পাকিবার সময়। তখন… Continue reading বিচারক-রবীন্দ্রনাথ ঠাকুর

বড়লোক কিসে হয়?-উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

‘সহজে কি বড়লোক হওয়া যায়’ এই নামের প্রস্তাবটি শেষ করিবার সময় আমরা গিরিশের পরে কি হইল, তৎসম্বন্ধে কিছু বলিতে প্রতিশ্রুত হইয়াছিলাম। কিন্ত গিরিশের জীবনে এত কষ্ট সহ্য করিতে হইয়ছিল যে আমরা সে-সব বলিতেও কষ্ট বোধ করি। তবে এইমাত্র বলা আবশ্যক যে, বেচারা কোন দিনই বড়লোক হইতে পারে নাই। দুঃখ কষ্টের একশেষ তাহার জীবন হইয়াছিল। পরিশেষে… Continue reading বড়লোক কিসে হয়?-উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

অনুগল্প-পোড়া মাংসের গন্ধ -মুহাম্মদ বরকত আলী

পিয়ারা, পিয়ারা, মিষ্টি পেয়ারা৷ বাতাসে ভেসে থাকা মাংসের তীব্র গন্ধটা সাই সাই করে ঢুকে গেল আবুলের নাকের দুই ছিদ্রে৷ আহা, কত্তদিন মাংস খাওয়া হয় না৷ এখন আর কেউ দাওয়াতও দেয় না৷ এখন দাওয়াত মানেই উপহার নিয়ে হাজির হওয়া৷ তাই যায়া উপহার দেওয়ার মত আজ ঠিক তাদেরকেই দাওয়াত দেওয়া হয়৷ আবুলের মত মানুষেরা দাওয়াত পেলে ক্ষতি৷… Continue reading অনুগল্প-পোড়া মাংসের গন্ধ -মুহাম্মদ বরকত আলী

শিক্ষামুলক গল্প-নিতু ও একটি নিমগাছ- মুহাম্মদ বরকত আলী

নিতুর স্কুল ছুটি। সারাটা দিন বাড়িতেই থাকতে হয়। মা বারণ করেছে বাইরে বের হতে। নিতুর বন্ধু ঝুমা আর নয়ন ছুটি পেয়ে বেড়াতে গেছে নানাবাড়ি। এখন সে কার সঙ্গে খেলবে? কী করবে এখন? বাড়ির উঠানে একটা নিমগাছ আছে। বাবাকে বলে একটা দোলনা টানিয়ে নিয়েছে। নিতু একা একা দোলনায় বসে দোল খায়। নিতুর কথা বলতে ইচ্ছে হয়।… Continue reading শিক্ষামুলক গল্প-নিতু ও একটি নিমগাছ- মুহাম্মদ বরকত আলী

নদীর মাঝখানে -সুনীল গঙ্গোপাধ্যায়

অনেক লোকজনের ভিড় ঠেলে সেই মেয়েটি এসে অবনীশের পায়ের ওপর একেবারে ঝাঁপিয়ে পড়ল প্রণাম করবার জন্য। অবনীশ সেই মুহূর্তে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করছিলেন, বেশ চমকে উঠে কিছুটা পিছিয়ে গেলেন। মেয়েটি হাঁটু গেড়ে বসে থাকা অবস্থাতেই মুখ তুলে জিগ্যেস করল, আমায় চিনতে পারছেন? মনে আছে? কোনও মেয়েকে মুখের ওপর মনে নেই, চিনতে পারছিনা… Continue reading নদীর মাঝখানে -সুনীল গঙ্গোপাধ্যায়

একটি অখাদ্য গল্প-তারাপদ রায়

আমার এ পথে হাঁটা আবার বন্ধ করতে হবে। মনে মনে এই কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরছিলাম। আজ সকালবেলাতেই প্রথম লক্ষ করলাম বাণী শাড়ি ধরেছে। প্রথম বয়সের শাড়িতে মেয়েটাকে ভালই দেখাচ্ছিল, এর দিদিদের মতোই বলা যায় কিংবা তাদের চেয়েও রাণী, মণি দুজনের চেয়েই হয়তো একটু বেশিই সুন্দরী, কিন্তু আমাকে এ পথে হাঁটা বন্ধ করতে হবে। আমার… Continue reading একটি অখাদ্য গল্প-তারাপদ রায়