জ্বি স্যার। আগে কথা ছিল এনগেজমেন্ট হবে–পরে ঠিক হয়েছে বিয়েই হয়ে যাবে। এই জন্যেই ছুটি।মেয়ের বিয়ের দিন অফিস করবেন এটা কেমন কথা। অবশ্যই ছুটি। দরখাস্ত আমার পি.এ-র কাছে রেখে চলে যান। ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, একটা ছেলের চাকরির কথা বলেছিলেন মজনু নাম। আমার বড় শালাকে বলেছিলাম। সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির জি এম।… Continue reading আজ চিত্রার বিয়ে পর্ব:০৯ হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
আজ চিত্রার বিয়ে পর্ব:০৮ হুমায়ূন আহমেদ
শায়লা টেলিফোন রেখে খাবার ঘরের দিকে এগুলেন। রহমান সাহেব কাপড় পরছেন। রাতে তাঁর চেহারায় যে অস্বাভাবিকতা ছিল, এখন তা নেই। শায়লা বললেন, কোথায় যাচ্ছ? রহমান সাহেব বললেন, কোথায় আর যাব? অফিসে যাচ্ছি।তুমি বোধ হয় জান না, আজ চিত্রার এনগেজমেন্ট হবে না। সরাসরি বিয়ে হয়ে যাবে।জানি।শায়লা অবাক হয়ে বললেন, জনি মানে? কে বলেছে? চিত্রা বলেছে। ও… Continue reading আজ চিত্রার বিয়ে পর্ব:০৮ হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে পর্ব:০৭ হুমায়ূন আহমেদ
ফরিদা অনেক রাত পর্যন্ত তার ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে রইল। ভাইজান তাকে ফেলে চলে গিয়েছে এ জন্যে তার শুরুতে খুব মন খারাপ হয়েছিল। মন খারাপ ভাবটা অতি দ্রুত চলে গেল। তার কাছে মনে হল–আহারে বেচারা। বোনকে ফেলে চলে যেতে হচ্ছে এরচে কষ্টের আর কি আছে। এই লজ্জা বেচারাকে সারাজীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। হয়তো বোনের বাসায়… Continue reading আজ চিত্রার বিয়ে পর্ব:০৭ হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে পর্ব:০৬ হুমায়ূন আহমেদ
অবশ্যই ঝামেলা। তোমার এই বোনকে আমার খুবই অপছন্দ। শুধু আমার না, বাড়ির সবারই। সে সুযোগ পেলেই জিনিসপত্র সরায়। চিত্রার মামা আমেরিকা থেকে চিত্রার জন্যে ফ্লেক্সিবল কলম পাঠিয়েছিল। চিত্রার কত শখের জিনিস। সেই জিনিস সরিয়ে ফেলল। তোমার বোনের বাসায় যখন সেই কলম পাওয়া গেল, সে বলল চিত্রার কলমটা দেখে তার খুবই পছন্দ হয়েছে। সে গুলশান বনানীর… Continue reading আজ চিত্রার বিয়ে পর্ব:০৬ হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে পর্ব:০৫ হুমায়ূন আহমেদ
ফরিদার ধারণা সে আর দশজন মানুষের মতো না। সে উল্টা মানুষ। অন্যদের বেলায় যা হয় তার বেলায় উল্টোটা হয়। সবাই জানে দুই শালিক দেখা শুভ। শুধু তার বেলায় দুই শালিক দেখা ভংকর অত। দুই শালিক দেখা মানেই তার ভয়ংকর কিছু ঘটবে।আজ সকালে বারান্দায় রেলিং-এ ফরিদা দুটা শালিক বসে থাকতে দেখল। তার মনটাই গেল খারাপ হয়ে।… Continue reading আজ চিত্রার বিয়ে পর্ব:০৫ হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে পর্ব:০৪ হুমায়ূন আহমেদ
তোমার বোন আর দুপু্রে এ বাড়িতে এসেছিল। হাতে একটা আইসক্রিমের প্লাস্টিকের বাটি। বাটিতে দুই পিস ইলিশ মাছ। তুমি নাকি মাছ কিনে দিয়ে এসেছিলে। মাছ, সরিষা, কাঁচা মরিচ। তুমি যে ভাইবোনদের বাড়িতে বাজার করে দাও। তা তো জানতাম না।রহমান সাহেব কিছু বললেন না। তিনি এমনিতেই ক্ষিধেয় অস্থির হয়ে ছিলেন। দুই পিস ইলিশ মাছের কথা শুনে ক্ষিদে… Continue reading আজ চিত্রার বিয়ে পর্ব:০৪ হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে পর্ব:০৩ হুমায়ূন আহমেদ
মেয়ের এনগেজমেন্ট উপলক্ষে শায়লা অফিস থেকে চার দিনের ছুটি নিয়েছেন। অফিস থেকে ছুটি তিনি এর আগেও নিয়েছেন, কিন্তু এবারে ছুটির দরখাস্ত লিখতে যে আনন্দ পেয়েছেন সে আনন্দ কখনো পান নি।ডিরেক্টর সাহেব বললেন, বিয়ে দেবার মতো বড় মেয়ে আপনার আছে তাই তো জানতাম না। আপনাকে দেখেই কলেজ্জের সেকেন্ড ইয়ারের ছাত্রী মনে হয়। ছেলে কি করে? শায়লা… Continue reading আজ চিত্রার বিয়ে পর্ব:০৩ হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে পর্ব:০২ হুমায়ূন আহমেদ
তুমি খুবই মন খারাপ করে আছ তোমার মন খারাপ ভাবটা কমানোর অনন্য করছি।শায়লা পানির ঝাড়ি হাতে নিয়ে গাছে পানি দিতে গেলেন। তার রীতিমতো কান্না পাচ্ছে। তিনি ধরেই নিয়েছিলেন এই বিয়েটা হবে। বিয়ের পর মেয়েসামাই হানিমুন করতে চলে যাবে ইউরোপে। মানুষকে এই খবরটা দেয়াতেও তো আনন্দ। দুলী-দুঃখী মুখ করে বলা— মনটা খুব খারাপ। মেয়ে-জামাই হানিমুন করতে… Continue reading আজ চিত্রার বিয়ে পর্ব:০২ হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে পর্ব:০১ হুমায়ূন আহমেদ
আজ চিত্রাদের বাড়ির পরিস্থিতি খুবই অস্বাভাবিক। অথচ বাড়ির সবাই ভাব করছে যেন পরিস্থিতি স্বাভাবিক আছে। আজকের দিনটা আলাদা কোনো দিন না। অন্য আর দশটা দিনের মতোই। সবাই অভিনয় করে স্বাভাবিক থাকার প্রাণপণ চেষ্টা করছে। অভিনয় করে স্বাভাবিক থাকা বেশ কঠিন ব্যাপার। চিত্রাদে বাড়ির কেউই অভিনয়ে তেমন পারদর্শী না। কাজেই বাড়ির সবাইকে খানিকটা অস্বাভাবিক লাগছে। সবচে… Continue reading আজ চিত্রার বিয়ে পর্ব:০১ হুমায়ূন আহমেদ
আমি এবং কয়েকটি প্রজাপতি শেষ:পর্ব হুমায়ূন আহমেদ
যে মেয়েটির অতি আদরের ছোটবোন দু’ঘণ্টা আগে মারা গেছে সে কি এত স্বাভাবিক আচরণ করতে পারে? অবশ্যই পারে না। রূপা পারছে কারণ সে তার সমস্ত অস্বাভাবিকতা বড় বোনের মৃত্যুতে দেখিয়ে ফেলেছে। ছোট বোনের মৃত্যু তাকে স্বাভাবিক হতে সাহায্য করছে।তবে এই স্বাভাবিকতা সাময়িক। খুবই সাময়িক। প্রবল শোকের ব্যাপারটা সে এখনো বুঝতে পারছে না, মস্তিষ্ক তাকে বুঝতে… Continue reading আমি এবং কয়েকটি প্রজাপতি শেষ:পর্ব হুমায়ূন আহমেদ