সাজঘর (পর্ব-২১): হুমায়ূন আহমেদ

রাত সাড়ে দশটা পর্যন্ত রিহার্সেল হল। ফুল রিহার্সেল, প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য। বজলু সাহেব হৃষ্ট চিত্তে বললেন, ‘জিনিস মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে। তােমাদের কী ধারণা?  প্রণব বাবু বললেন, ‘শেষ দৃশ্য আমার কাছে একটু লাউড় মনে হয়েছে।‘  ‘লাউড তাে বটেই। এটার প্রয়ােজন আছে। আর কারাে কোনাে কথা আছে? থাকলে বল। ফ্রি ডিসকাশন হােক। আমার মন… Continue reading সাজঘর (পর্ব-২১): হুমায়ূন আহমেদ

সাজঘর (পর্ব-২০): হুমায়ূন আহমেদ

বৃটিশ মহিলার বক্তৃতা আসিফের মােটেই ভালাে লাগল না। প্রথমত কথা বােঝা যাচ্ছে মনে হচ্ছে প্রতিটি শব্দ তিনি খানিকক্ষণ চিবিয়ে ছােবড়া বানিয়ে বলছেন। যা বলছেন, তার সঙ্গে অভিনয়ের যােগ তেমন নেই বলেই আসিফের ধারণা। ভদ্রমহিলা বলছেন স্টেজের ব্যাকগ্রাউডের আলাে এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিকের সমন্বয় বিষয়ে। সবটাই মনে হচ্ছে কচকচানি থিওরি। সিমিটি রেখে কী করে সিমিট্রি ভাঙতে হবে, এই… Continue reading সাজঘর (পর্ব-২০): হুমায়ূন আহমেদ

সমাপ্তি – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম পরিচ্ছেদ অপূর্বকৃষ্ণ বি. এ. পাস করিয়া কলিকাতা হইতে দেশে ফিরিয়া আসিতেছেন। নদীটি ক্ষুদ্র। বর্ষা-অন্তে প্রায় শুকাইয়া যায়। এখন শ্রাবণের শেষে জলে ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করিয়া চলিয়াছে। বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রৌদ্র দেখা দিয়াছে। নৌকায় আসীন অপূর্বকৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখিতে পাইতাম তবে দেখিতাম,… Continue reading সমাপ্তি – রবীন্দ্রনাথ ঠাকুর

সাজঘর (পর্ব-১৯): হুমায়ূন আহমেদ

লীনা আসিফের পাশে বসে চা খাচ্ছে। চা খেতে খেতে হঠাৎ তার মনে হল—তাদের দুজনের সম্পর্কে একটা অস্বাভাবিকতা আছে। আসিফ কখনাে কোনাে কারণেই তার সঙ্গে রাগ করে নি। চড়া গলায় কথা বলে নি। লীনা নিজে কোনাে মহামানবী নয়। আসিফের রাগ করার মতাে এই দীর্ঘ বিবাহিত জীবনে অনেক কিছুই সে করেছে। অথচ সে সব যেন আসিফকে স্পর্শ… Continue reading সাজঘর (পর্ব-১৯): হুমায়ূন আহমেদ

সাজঘর (পর্ব-১৮): হুমায়ূন আহমেদ

গ্রুপ নাটকের কত সমস্যা, তার পরেও যে গ্রুপ নাটক টিকে আছে—কেন আছে? এই কারণেই আছে।  বিদায় নেবার সময় লীনা আপা তার দিকে তাকিয়ে এমন মিষ্টি করে হাসল, তবু তার অসম্ভব মন খারাপ হল। কারণটা খুব অদূত। বৃষ্টি পড়ছিল বাইরে। তারা সবাই বারান্দায়। জলিল ভাই বললেন, সবাইকে আমি গাড়িতে পৌছে দেব। দরকার হলে দু‘ট্রিপ দেব। নাে… Continue reading সাজঘর (পর্ব-১৮): হুমায়ূন আহমেদ

সাজঘর (পর্ব-১৮): হুমায়ূন আহমেদ

 লােকজন বাসায় এসে ভিজিট দিয়ে ব্যবস্থাপত্র নেয়।পুষ্পদের বাসায় অনেকগুলাে ভাইবােন। নিজের এবং চাচাতাে বােনদের সংখ্যা সাত। ভাই ছ‘জন। এরা রাতে কে কোথায় ঘুমায় কোনাে ঠিক নেই। প্রায়ই দেখা যায় অনেক রাতে এক জন পড়াশােনা শেষ করে উঠেছে। কোথায় ঘুমাবে জায়গা খুঁজে বেড়াচ্ছে।  রান্না দু’বাড়িতে আলাদাভাবেই হয়, তবে কে কোন বাড়িতে খাবে তারও কোনাে ঠিক নেই।… Continue reading সাজঘর (পর্ব-১৮): হুমায়ূন আহমেদ

সাজঘর (পর্ব-১৭): হুমায়ূন আহমেদ

এইসব বুড়া–বুড়ি মা বাবা নিয়ে বড় যন্ত্রণা। কাজের কাজ কিছু করে না, অসুখ বাঁধিয়ে অন্য সবের কাজের ক্ষতি করে। মজনুর খুবই মন খারাপ হল। এর মধ্যেও যা একটু আনন্দের ব্যাপার তা হচ্ছে অনেকদিন পর লীনা আপা এসেছে। একদম কোণার দিকের একটা চেয়ারে একা–একা বসে আছে। স্টেজের উপরে আসিফ এবং পুষ্প। আসিফ নিচু গলায় পুষ্পকে কি… Continue reading সাজঘর (পর্ব-১৭): হুমায়ূন আহমেদ

সাজঘর (পর্ব-১৬): হুমায়ূন আহমেদ

আমি বললাম, “পারছি।  তিনি বললেন, ‘জাস্ট একটা এক্সপেরিয়েন্সের জন্যে। পারা যাবে? আমি বললাম, ‘অবশ্যই। এটা কোনাে ব্যাপারই না। আসিফ বলল, আপনি কি কোনাে ব্যবস্থা করলেন?  ফরহাদ সাহেব বললেন, ‘আমি কী করলাম শােন, অফিসে এসে দরজা বন্ধ করে চুপচাপ বসে রইলাম। আমার মেঝাে মেয়ে সুমি—ওর বয়স সতের। চোখের সামনে একটা ছবি ভেসে উঠল, যেন সুমি এই… Continue reading সাজঘর (পর্ব-১৬): হুমায়ূন আহমেদ

একটি ভ্রমণ কাহিনী – হুমায়ূন আহমেদ

নুহাশ পল্লী ছাড়া আর কোথাও যেতে আমার ভালো লাগে না। নতুন দেশ দেখা, নতুন জনপদ দেখা আমাকে আকর্ষণ করে না। নিজের দেশই দেখা হয় নি, অন্য দেশ কী দেখব?…..মাঝে মাঝে অ্যান্টার্কটিকায় যেতে ইচ্ছা করে। জনমানবশূন্য ধুধু বরফের দেশ দেখতে ইচ্ছা করে। বরফের ঘর ইগলুতে একটা রাত কাটানো। রাতের আকাশে মরুপ্রভার খেলা দেখা। সমস্যা হচ্ছে অ্যান্টার্কটিকায়… Continue reading একটি ভ্রমণ কাহিনী – হুমায়ূন আহমেদ

দৃষ্টিদান – রবীন্দ্রনাথ ঠাকুর

শুনিয়াছি, আজকাল অনেক বাঙালির মেয়েকে নিজের চেষ্টায় স্বামী সংগ্রহ করিতে হয়। আমিও তাই করিয়াছি, কিন্তু দেবতার সহায়তায়। আমি ছেলেবেলা হইতে অনেক ব্রত এবং অনেক শিবপূজা করিয়াছিলাম। আমার আটবৎসর বয়স উত্তীর্ণ না হইতেই বিবাহ হইয়া গিয়াছিল। কিন্তু পূর্বজন্মের পাপবশত আমি আমার এমন স্বামী পাইয়াও সম্পূর্ণ পাইলাম না। মা ত্রিনয়নী আমার দুইচক্ষু লইলেন। জীবনের শেষমুহূর্ত পর্যন্ত স্বামীকে… Continue reading দৃষ্টিদান – রবীন্দ্রনাথ ঠাকুর