সুকুমার রায় – খৃস্টবাহন

তার নাম অফেরো। অমন পাহাড়ের মত শরীর, অমন সিংহের মত বল, অমন আগুনের মত তেজ, সে ছাড়া আর কারও ছিল না। বুকে তার যেমন সাহস, মুখে তার তেমনি মিষ্টি কথা। কিন্তু যখন তার বয়স অল্প, তখনই সে তার সঙ্গীদের ছেড়ে গেল; যাবার সময় বলে গেল, “যদি রাজার মত রাজা পাই, তবে তার গোলাম হয়ে থাকব।… Continue reading সুকুমার রায় – খৃস্টবাহন

সুজন হরবোলা – সত্যজিৎ রায়

সুজনের বাড়ির পিছনেই ছিল একটা সজনে গাছ। তাতে থাকত একটা দোয়েল। সুজনের যখন আট। বছর বয়স তখন একদিন দোয়েলের ডাক শুনে সে ভাবল–আহা, এ পাখির ডাক কেমন মিষ্টি। মানুষে কি কখনও এমন ডাক ডাকতে পারে? সুজন সেইদিন থেকে মুখ দিয়ে দোয়েলের ডাক ডাকার চেষ্টা। করতে লাগল। একদিন হঠাৎ সে দেখল যে, সে ডাক দেবার পরেই… Continue reading সুজন হরবোলা – সত্যজিৎ রায়

গেছোবাবার বৃত্তান্ত – সৈয়দ মুস্তাফা সিরাজ

ঝিলের ধারে বসে ছোটমামা মুগ্ধচোখে চাঁদ দেখতে-দেখতে বলছিলেন,–আচ্ছা পুঁটু, সত্যি করে বল তো, ওই চাঁদে আমেরিকানরা হেঁটেছে, বিশ্বাস হয়? অসম্ভব পুঁটু, অসম্ভব। কবি লিখেছেন, এমন চাঁদের আলোয় মরি যদি সেও ভালো সে-মরণ স্বৰ্গসমান…। ঠিক এই সময়ই বাঁ-দিকে কোথাও আবছা খসখস-মচমচ শব্দ শুনতে পেলাম। ভাঙা শিবমন্দির খুঁড়ে মস্ত বটগাছ। হাওয়া-বাতাস বন্ধ। সন্দেহজনক শব্দটা সেই গাছের ভেতর… Continue reading গেছোবাবার বৃত্তান্ত – সৈয়দ মুস্তাফা সিরাজ

নিশীথে – রবীন্দ্রনাথ ঠাকুর

“ডাক্তার! ডাক্তার! ”…………..জ্বালাতন করিল। এই অর্ধেক রাত্রে—……….চোখ মেলিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণবাবু। ধড়্ফ্ড় করিয়া উঠিয়া পিঠভাঙা চৌকিটা টানিয়া আনিয়া তাঁহাকে বসিতে দিলাম এবং উদ্‌বিগ্নভাবে তাঁহার মুখের দিকে চাহিলাম। ঘড়িতে দেখি, তখন রাত্রি আড়াইটা। দক্ষিণাচরণবাবু বিবর্ণমুখে বিস্ফারিত নেত্রে কহিলেন, “আজ রাত্রে আবার সেইরূপ উপদ্রব আরম্ভ হইয়াছে— তোমার ঔষধ কোনো কাজে লাগিল না।”………আমি কিঞ্চিৎ সসংকোচে বলিলাম, “আপনি… Continue reading নিশীথে – রবীন্দ্রনাথ ঠাকুর

লাল সূতো আর নীল সূতো – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

এক জোলা একদিন তাহার স্ত্রীকে বলিল,‘আমি পায়েস খাব, পায়েস রেঁধে দাও।’ জোলার স্ত্রী বলিল, ‘ঘরে কাঠ নেই। কাঠ এনে দাও, পায়েস রেঁধে দিচ্ছি। জোলা কাঠ আনিতে গেল।পথেরা ধারে একটা বড় আম গাছ ছিল, তাহার একটা শুকনো ডালের আগায় বসিয়া জোলা তাহারই গোড়ার দিকটা কাটিতেছে। তাহা দেখিয়া পথের লোক একজন ডাকিয়া বলিল, ‘ওহে, ও ডাল কেটো… Continue reading লাল সূতো আর নীল সূতো – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

ঘুড়ি ও দৈববাণী – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

অঘোরবাবু নিরীহ মানুষ। বড়ই রোগা-ভোগা। তার হার্ট খারাপ, মাজায় সায়াটিকার ব্যথা, পেটে এগারো রকমের অসুখ। অফিসে তার উন্নতি হয় না। কেউ পাত্তা দেয় না তাকে।……..অঘোরবাবু ঘুড়ি ওড়াতে খুবই ভালবাসেন। তার শখ-শৌখিনতা বলতে ওই একটাই। ঘুড়ি তিনি নিজেই তৈরি করেন। মস্ত মস্ত ঘুড়ি। মোটা সুতো আর মস্ত লাটাই দিয়ে অনেক ওপরে ঘুড়ি ভাসিয়ে দেন তিনি। ঘণ্টার… Continue reading ঘুড়ি ও দৈববাণী – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

আশ্চর্য প্রদীপ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

অনিকেত চাকরি করে একটা আধা-বিদেশি ফার্মে, কেটেকুটে নিয়ে মাসে বেতন পায় সাতশো ছাব্বিশ টাকা। তার মধ্যে বাড়ি ভাড়াতে যায় একশো আশি, দুধ পঞ্চান্ন, ঝি পনেরো। খবরের কাগজ, ইলেকট্রিসিটি, ছেলের ইস্কুলের মাইনে এসব বাদ-সাদ গিয়ে হাতে যা থাকে তা দিয়ে বেঁচে থাকা যায়। তার বউ ঝুমুর আবার একটু বড়লোকের মেয়ে। খুব বড়লোক নয়, তবে কলকাতায় বাড়ি… Continue reading আশ্চর্য প্রদীপ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বুদ্ধিরাম – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বুদ্ধিরাম শিশিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। লেবেলে ছাপ অক্ষর সবই খুব তেজাল। ‘ইহা নিয়মিত সেবন করিলে ক্রিমিনাশ, অম্ল পিত্ত ও অজীর্ণতা রোগের নিবারণ অবশ্যম্ভাবী। অতিশয় বলকারক টনিক বিশেষ। স্নায়বিক দুর্বলতা, ধাতুদৌর্বল্য ও অনিদ্রা রোগেরও পরম ঔষধ। বড় বড় ডাক্তার ও কবিরাজরা ইহার উচ্চ প্রশংসা করিয়াছেন।…’ছাপা অক্ষরের প্রতি বুদ্ধিরামের খুব দুর্বলতা। ছাপা অক্ষরে যা বেরোয় তার সবটাই… Continue reading বুদ্ধিরাম – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

খগেনবাবু – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

নলতাপুরের বাসে ভিড়ের মধ্যে হঠাৎ সামনের দিকে খগেনবাবুকে দেখতে পেল দিগম্বর। অন্তরাত্মা পর্যন্ত চমকে উঠল। নলতাপুরের বাসে খগেনবাবু কেন? ইদিকে তো ওনার আসার কথাই নয়। তবে কি এত বছর বাদে খবর হয়েছে। মেয়েদের সিটে এঁটে বসে আছে জুঁইফুল। সংক্ষেপে জুঁই। জায়গা নিয়ে একটু আগে ক্যাটর ক্যাটর করে ঝগড়া করেছে অন্য সব মেয়েমানুষদের সঙ্গে। তারা বলছে,… Continue reading খগেনবাবু – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

নরখাদক – মার্ক টোয়েন

ইন্ডিয়ানার টেরি হটেতে (Terre Haute) ট্রেন বদল করে পশ্চিমমুখী এগুচ্ছি, যাব সেন্ট লুই (St. Louis)। পথের পাশের কোনো স্টেশন থেকে এক ভদ্রলোক উঠে এসে আমার পাশে বসলেন, সারা মুখে দয়ালু-ভাব। বয়েস বছর পঁয়তাল্লিশেক, হয়তো পঞ্চাশও হতে পারে। ঘণ্টাখানেক নানা বিষয়ে আলোচনা করে বুঝলাম, ভদ্রলোক সদালাপী আর বেশ বুদ্ধিমান। আমি ওয়াশিংটনে থাকি জানতে পেরে তক্ষুনি একাধিক… Continue reading নরখাদক – মার্ক টোয়েন