সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১১)

টুকটুক করে টোকা পড়ছে দরজায়। | তার মানে যে এসেছে সে পরিচিত কেউ নয়। পরিচিতরা ডােরবেল বাজায়। ডােরবেলটি এমন জায়গায় যে অচেনা কারাের চোখে পড়ে না।  আনিসের মনে হলাে যে এসেছে সে একজন মহিলা। শুধুমাত্র মেয়েরাই দরজায় দু’বার টোকা দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে তৃতীয়বার টোকা দেয়। ছেলেদের এত ধৈর্য নেই।  আনিস দরজা খুলে দিল। একটি… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১১)

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১০)

চারদিন পর সফিকের কাছে টয়লা ক্লিনের এক চিঠি এসে হাজির। প্রতি ঘণ্টায় মিনিমাম। ওয়েজ তিন ডলার পঞ্চাশ সেন্ট করে তােমাকে লাইব্রেরিতে একটি কাজ দেয়া হল। এখন পড়াশােনার ভাল সুযােগ পাবে।  লাভ কিছু হলাে না। ফাইন্যালে দেখা গেল চারটাই ডি | টয়লা ক্লিন ভ্ৰ কুঁচকে বললাে, এখন কী করবে?  গভীর সমুদ্র ম্যাডাম। বিষ খাওয়া ছাড়া উপায়… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১০)

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৯)

ব্যাপার কী সফিক ?  আরে আনিস ভাই আজকে ফার্মেসি ডিপার্টমেন্টে একটা চাকরির খোঁজে এসেছিলাম। শুনি ইন্টারন্যাশনাল উইক হচ্ছে, বাংলাদেশের একটা কিছু না থাকলে দেশের বেজ্জতি। আমার নিজের কাছে যা ছিল নিয়ে চলে এসেছি। বল কী ?  জিনিস কম থাকায় সুবিধা হয়েছে। দেশটা কোথায় কী এইসব সবাই জানতে চাচ্ছে। হা হা হা। নামটা তাে জানলাে কী… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৯)

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৮)

হ্যা। আমি দশ ডলার বাজি রাখতে পারি আপনি কবি কিটসের প্রণয়িনীর নাম জানেন ।  আনিস অবাক হলাে। মেয়েটির মুখ হাসি হাসি কিন্তু ঝগড়া বাধানাের একটা সূক্ষ্ম চেষ্টা আছে। সফিক তার গাড়ি নিয়ে এখনাে ব্যস্ত। তার ধারণা ঝামেলাটা আসলে ট্রান্সমিশনে নয় কারবুরেটরে, আর খানিকক্ষণ অপেক্ষা করলেই সে ঠিক করে ফেলতে পারবে।  আনিস একটি সিগারেট ধরিয়ে মৃদু… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৮)

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৭)

নিশানাথ বাবু তার উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তখন টেলিফোন বাজলাে। টেলিফোন ধরলাে রাহেলা। হ্যালাে আমি সফিক।  রাহেলা শুকনাে গলায় বললেন, আমরা সবাই খেতে বসেছি, একটু পরে ফোন করতে পার ?  রাহেলা কঠিন মুখ করে খেতে বসলেন। রুনকি মায়ের দিকে না তকিয়ে বললাে, মা এটা কিন্তু তুমি ঠিক করলে না।  রাহেলা উত্তর দিলেন না। নিশানাথ… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৭)

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৬)

রাহেলা অসন্তুষ্ট হলেন। তার কপালের চামড়ায় সূক্ষ্ম ভাজ পড়লাে, বাইরে চেয়ার পেতে বসলে বুঝি হুলুস্থুল হয়?  তা হয় না কিন্তু ফুলদানি রাখলে হুলুস্থুল হয়। তুমি ছয় ডলার খরচ করে ফুল আনিয়েছ মা।  বেশ তাে তােমার অপছন্দ হলে ফুলদানি তুলে নাও।  রুনকি অপ্রস্তুত হলাে। তার মা স্পষ্টই রেগে গেছেন। সে তার মাকে ঠিক বুঝতে পারে না।… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৬)

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৫)

কিছু না মা। নেইল ডাইমপ্তের গান শুনছিলাম। ওর গান শুনলে খুব লােনলি ফিলিং হয়।  রুনকি মিষ্টি করে হাসলাে। রাহেলা থেমে থেমে বললেন, আমি কয়েকটি ছেলেকে খেতে বলেছি। তুমি সন্ধ্যাবেলা যেয়াে না কোথাও।  ঠিক আছে মা। তােমার নীল শাড়িটা পরবে। বেশ। বিশেষ কাউকে আসতে বলেছে ?  রাহেলা ইতস্তত করে বললেন, আনিস নামের একটি ছেলে আসার কথা,… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৫)

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৪)

কিন্তু দেশে ফিরে কিছুই ভাল লাগলাে না। নােংরা ঘর বাড়ি। দেয়ালগুলি ময়লা। রাতের বেলা কেমন অন্ধকার অন্ধকার লাগে চারদিক। মানুষজনও কেমন যেন বদলে গেছে। কেউ যেন ঠিক সহজ হতে পারে না। বড় খালা যিনি সারা জীবন তুই তুই করে কথা বলতেন তিনি পর্যন্ত তুমি বলা শুরু করলেন।  এক মাস পরই রুনকি পড়ে গেল অসুখে। যা… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৪)

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৩)

টিভিতে জনি কার্সন শাে হচ্ছে। প্রেসিডেন্ট কার্টার দাঁত বের করে কী ভাবে হাসে তাই দেখাচ্ছে। আহামরি কোনাে অভিনয় নয় এতেই স্টুডিও’র লােকজন হেসে গড়াগড়ি দিচ্ছে। চ্যানেল ফোরে লেট নাইট মুভি শুরু হল। অর্থাৎ রাত বেশি হয় নি। একটা এখনাে বাজে নি। আনিস কফি বানালাে । ঘুমুতে যাওয়ার আগে কফি খাবার এই একটি বিশ্রী অভ্যাস তার… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৩)

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-২)

ধার নিতে পারি?  আনিস সিগারেট বের করলাে। মেয়েটি ফস করে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালাে। বাদামি রঙের ঢেউ খেলানাে চুল মেয়েটির। টানা টানা চোখ। লাইটারের আলাের জন্যেই হােক বা অন্য যে কোনাে কারণেই হােক আনিসের মনে হলাে মেয়েটির মুখ যেন এইমাত্র কেউ তুলি দিয়ে একেছে। সিগারেটের জন্যে তােমাকে ধন্যবাদ।  ছেলে–মেয়ে দুটি পিয়ানাের আড়ালে চলে গেল। মেয়েটি… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-২)