মৃন্ময়ী-পর্ব-(১৪)-হুমায়ূন আহমেদ

মৃন্ময়ী

আমার অস্থিরতা কমছে নাএকটা সময় ছিলঅস্থির লাগলে ছাদে যেতামঅস্থিরতা কমতােএখন তা হয় নাছাদে গেলে উল্টোটা হয়অস্থিরতা বেড়ে যায়মনে হয় ছাদ থেকে একটা লাফ দিলে কেমন হয় ? নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির হাতেনাতে প্রমাণ নিয়ে পৃথিবী থেকে বিদায়জীবনের শেষ সময়ে একটি বৈজ্ঞানিক পরীক্ষাপৃথিবী তার মহা শক্তি দিয়ে আমাকে আকর্ষণ করবে, আমিও আমার যেটুকু শক্তি আছে তা দিয়ে পৃথিবীকে আকর্ষণ করব। 

রাতে খাবার টেবিলে বাবা বললেন, তাের কী হয়েছে রে ? ………..আমি বললাম, কিছু হয় নি তােতােকে কেমন যেন অন্যরকম লাগছে। ………..অন্যরকমটা কী? ….দেখে মনে হচ্ছে মুখের শেপে কোনাে কিছু হয়েছেচুল কাটার পর ছেলেদের চেহারা যেমন হঠাৎ খানিকটা বদলে যায় সেরকমচুলে কি কিছু করেছিস

না, চুলে কিছু করি নিআমার খুব বেশি মন খারাপমন খারাপ হলে হয়তাে মানুষের চেহারা বদলায়। …মন খারাপের কারণ কী ? তেমন কোনাে কারণ নেইআমাকে বলা যাবে না? বলার মতাে কিছু হয় নি। 

আমাকে বলতে না চাইলে তাের মাকে বলOpen up, মন খারাপের ব্যাপারটা হলাে একটা খারাপ গ্যাসের মতােদরজা জানালা বন্ধ ঘরে এই গ্যাসটা আটকে থাকেকাউকে মন খারাপের কথা বললে বন্ধ ঘরের জানালাখুলে যায়তখন গ্যাসটা বের হতে পারেজানালা খুলে দে। 

মৃন্ময়ী-পর্ব-(১৪)

বাবাকে খুব আনন্দিত মনে হচ্ছেজ্ঞানের কথা বলতে পারার আনন্দশিক্ষক হবার এই সমস্যা জ্ঞানের কথা বলতে ইচ্ছা করেউদাহরণ দিয়ে কোনাে জ্ঞানের কথা বলতে পারলে ভালাে লাগেবাবা তার চেহারায় ভালাে লাগা ভাব নিয়ে বললেন, মৃন্ময়ী ইদানীং টগর কী করছে না-করছে সে সম্পর্কে কিছু জানিস  আমি বললাম, না। 

কম্পিউটারের কোন স্কুলে ভর্তি হয়েছিল, সেটা তাে যতদূর জানি সে করছে । …….ভাইয়ার চোখে সমস্যাসে কম্পিউটারেস্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না। ………চোখে সমস্যা এইসব ভুয়া কথাকোনাে কিছু করার প্রতি তার কোনাে আগ্রহ নেইসে ধরেই নিয়েছে বাবার মৃত্যুর পর বিরাট বিষয়সম্পত্তির মালিক হয়ে পায়ের ওপর পা দিয়ে খাবেতার চিন্তাটা ঠিক না

যে অপদার্থ তাকে আমি কিছু দিয়ে যাব নাতাকে পথে পথে ঘুরতে হবেএই কথাটা তাকে বুঝিয়ে বলিস তাে| তুমি বুঝিয়ে বলােতুমি শিক্ষক মানুষ। উদাহরণ দিয়ে সব কিছু ব্যাখ্যা করতে পারােআমি পারি নাএই তাে একটু আগে গ্যাস নিয়ে কথা বললে জানালা খুললে গ্যাস বের হয়ে যাবেএইসব উদাহরণ তাে আমি জানি না। 

বাবা আহত চোখে তাকিয়ে আছেনমনে হচ্ছে তিনি মন খারাপ করেছেনযে মানুষটার মন খারাপ সে তার মন খারাপটা ছড়িয়ে দিতে চায় অন্যদের ভেতরযার মন উস্ফুল্ল সে চায় তার ফুল্ল ভাব ছড়িয়ে দিতেআমি ঠিক এই কাজটাই করছিজেনে শুনে করছিতা নানিজের অজান্তেই করছিযে মস্তিষ্ক আমাদের পরিচালনা করছে সে করিয়ে নিচ্ছেআমাদের পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে মানুষ স্বাধীন না, সে তার মস্তিষ্কের অধীনে বাস করে। 

মৃন্ময়ী-পর্ব-(১৪)-হুমায়ূন আহমেদ

রাতে ঘুমােত যাবার আগে ভাইয়ার ঘরে উঁকি দিলামজানালা দিয়ে উঁকিএটা আমার নিয়মিত রুটিনে পড়ে নাকাজটা কেন করলাম ? ঘুমােবার আগে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করার জন্যেতা তাে নাভাইয়া গল্প করতে পারে নাকিছু বললে ঠোট চেপে হাসেমাঝে মধ্যে মাথা দোলায়তা হলে কি আমার অবচেতন মন এই ঘরে কিছু খুঁজছে ? ভাইয়ার বন্ধুকে আমি খুঁজছি । 

ভাইয়ার ঘরের দরজা ভেজানােভেতরটা যথারীতি অন্ধকারঘরের ভেতর ভাইয়া ছাড়া দ্বিতীয় কেউ আছে বলে মনে হচ্ছে নাকথাবার্তা শােনা যাচ্ছে নাভাইয়া বড় বড় করে শ্বাস ফেলছে এটা শােনা যাচ্ছেঘুমন্ত মানুষ বড় বড় নিঃশ্বাস ফেলেভাইয়া হয়তাে ঘুমুচ্ছে। 

মৃ! জানালা দিয়ে উঁকি দিচ্ছিস কেন? …………আমি ভাইয়ার কথা শুনে জানালা থেকে সরে এসে দরজা ঠেলে ঘরে ঢুকতে ঢুকতে বললাম, তােমার ঘরে কেউ লুকিয়ে আছে কিনা দেখতে এসেছি। ……….বাবা পাঠিয়েছেন ? কেউ পাঠায় নি, আমি নিজেই এসেছিঅন্ধকার ঘরে দেখবি কী ? বাতি জ্বালিয়ে দেখখাটের নিচে উঁকি দেতােমার বন্ধু আর আসে নি ? কোন বন্ধু

মৃন্ময়ী-পর্ব-(১৪)

নাম তাে আমি জানি নামাথায় কোঁকড়া চুল মাঝে মাঝে আমাদের বাড়ির ছাদে ঘুমায়যাকে পুলিশ খুঁজছে।….আচ্ছা! তার নাম কী ? ভাইয়া হাসলনাম বলতে তার বােধহয় কোনাে সমস্যা আছে। ………..আমি তাে ভাইয়া পুলিশের কোনাে ইনফরমার নানাম বলতে তােমার সমস্যা কী

কোনাে সমস্যা নেইবােস, দাঁড়িয়ে আছিস কেন? তাের ডান দিকেই চেয়ার দেখতে পাচ্ছিস নাকি বাতি জ্বালতে হবে ? ……….দেখতে পাচ্ছিভাইয়া, তােমার কোঁকড়া চুলের বন্ধু কি খুবই ভয়ঙ্কর ? ….হ্যা ভয়ঙ্করকরে কী

এমনিতে কিছু করে নাদিন রাত মন খারাপ করে থাকেকেউ মজার কোনাে কথা বললে খুব মজা পায়আবার সঙ্গে সঙ্গে মন খারাপ করে ফেলে। …….পড়াশােনায় খুব ভালাে ছিলএসএসসিতে ঢাকা বাের্ডে ফিফথ প্লেস পেয়েছিলকলেজে ওঠার পর আর পড়াশােনা হয় নি। 

এটা তাে তার কোনাে পরিচয় হলাে না ভাইয়া আমি জানতে চাচ্ছি করে কী ? কেন ভয়ঙ্কর ? …..ভাড়া খাটেভাড়া খাটে মানে ? ………..যে কেউ তাকে ভাড়া করতে পারেমনে কর, কেউ খারাপ কিছু কাজ করতে চায়, নিজে করতে পারছে নাওকে ভাড়া করে নিয়ে গেল। ……খারাপ কাজটা কী রকম? মানুষ খুন ? 

মৃন্ময়ী-পর্ব-(১৪)

টাকা দিলেই সে মানুষ খুন করবে ? হ্যা করবেমানুষ খুন করতে সে কত টাকা নেয় ? ……..জানি নাআমি জিজ্ঞেস করি নি। ……….তােমার এত প্রিয় বন্ধু, রাতে তােমার সঙ্গে থাকতে আসে আর তুমি কিছু জিজ্ঞেস করাে নি ? ……….ভাইয়া হাসলমজার কোনাে কথা শুনলে মানুষ যেভাবে হাসে ঠিক সেরকম হাসিআমি বললাম, ভাইয়া আমি যদি তােমার বন্ধুকে বলিএই নিন টাকা, আমি অমুক লােকটাকে খুন করতে চাইসে করবে ?

 

Read more

মৃন্ময়ী-পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *