আয়নাঘর-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

আয়নাঘর-হুমায়ূন আহমেদ

লিলিয়ান আগ্রহ নিয়ে বলল, খুবই ভাল কথামনে হচ্ছে তােমাদের পৈতৃক বাড়ি বাসযােগ্য অবস্থায় আছেএই সামারে চল দুমাস থেকে আসি। 

আয়নাঘর

পাগল হয়েছ? সামারে আমি থাকব ভিয়েনাকোনক্রমেই কি যাওয়া সম্ভব না

নাতাছাড়া লিলিয়ান সামারে বাংলাদেশ তােমার ভালও লাগবে নাট্রপিক্যাল কান্ট্রিপ্রচণ্ড গরমটেম্পারেচার চৌত্রিশ ডিগ্রী পঁয়ত্রিশ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠেহাই হিউমিডিটিগা থেকে আলকাতরার মত ঘাম বের হয়। 

আমার কোনই অসুবিধা হবে না। 

হবেআমার পৈতৃক বাড়িতে কোন ইলেকট্রিসিটি নেইহাতপাখা হচ্ছেএকমাত্র পাখাপ্রচণ্ড মশাবাড়ির চারদিকে বাগানটা সুন্দর, কিন্তু সুন্দর হলেও বাগানে হাঁটতে পারবে নাবর্ষায় প্যাচপ্যাচে কাদা হয়ে থাকেসেই সঙ্গে আছেসাপের উপদ্রব

তুমি আমাকে ভয় দেখানাের চেষ্টা করছ। 

ভয় দেখানাের চেষ্টা করছি নাসত্যি কথা বলছিভয় দেখাতে চাইলে বলতাম, আমাদের বাড়ির চারপাশে ঘনজঙ্গলসেই জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার, এবং বুনােহাতী ঘুরে বেড়ায়আমি মশার কথা বলেছি, রয়েল বেঙ্গল টাইগারের কথা বলি নি। 

আয়নাঘর-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

লিলিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার খুব আশা ছিল আমি এই সামারেই তােমার পৈতৃক বাড়ি দেখতে যাব। 

তােমার আশা আপাতত পূর্ণ হচ্ছে নাকোন একদিন নিশ্চয়ই হবেবাংলাদেশের মশা তােমাকে দেখিয়ে আনবসব মশা এক্সপাের্ট কোয়ালিটির ইয়া সাইজএকেক জন এক ছটাক দেড় ছটাক করে রক্ত খায়রক্ত খেয়ে বমি করে ফেলে দেয়, আবার খায়| হা হা। 

তাহেরের ভিয়েনায় এক মাসের জন্যে যাবার কথা ছিলসেটা বেড়ে হয়েছে দুমাসসেমিনারের শেষে একটা শর্টকোর্স শেষ করে সে ফিরবেতাহের খুব খুশিলিলিয়ানের খারাপ লাগছেবেশ খারাপ লাগছেখারাপ লাগছে এই ভেবে যে, তাহের বুঝতে পারছে না তাহেরকে ছেড়ে একা একা বাস করা তার জন্যে কত কষ্টেরসে তাে অনায়াসে বলতে পারত লিলি, তুমিও আমার সঙ্গে চলঘরদুয়ার তালাবন্ধ থাকুকএই কথা একবারও বলছে না। 

তাহেরের ফ্লাইট বুধবারেসে মঙ্গলবার নাশতার টেবিলে কফি খেতে খেতে 

বলল, লিলি তুমিও চলআমি সেমিনার করব, কোর্স করব তুমি শহরে শহরে ঘুরবেশুধু রাতে আমরা এক সঙ্গে ঘুমুবএখানে একা একা এত বড় বাড়িতে থাকার তােমার দরকার কি? শেষে ভয়টয় পাবে। 

আয়নাঘর-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

না আমি ভয় পাব নাভয় না পেলে থাকবাড়ি খালি রেখে যাওয়া ঠিক না। 

লিলিয়ানের কান্না পাচ্ছে কেন সে বলতে গেল না আমি ভয় পাব নাতাহের বলামাত্র সে রাজি হল না কেন? এখন কি সে বলবে আমি একা একা এখানে থাকতে চাচ্ছি নাআমি তােমার সঙ্গে যাবতুমি আমার জন্যেও একটা টিকিট করনা, তা বলা সম্ভব নাএমন ছেলেমানুষি কিছু সে করতে পারবে না। 

লিলিয়ান। 

তুমি স্বীকার না করলেও আমি বুঝতে পারছি দুমাস একা একা থাকা তোমার জন্যে কষ্টকর হবেতােমাকে আমি একটা সাজেশান দেইতুমি তােমার বাবামাকাছ থেকে ঘুরে আসওদের রাগ ভাঙিয়ে আস| ওদের রাগ সম্পর্কে তােমার কোন ধারণা নেই বলেই তুমি এমন কথা বললেএই রাগ ভাঙবার নয়। 

আমার ধারণা তাঁদের সামনে গিয়ে তুমি কান্নাকাটি শুরু করলেই রাগ গলে জল হয়ে যাবেচেষ্টা করে দেখ। 

চেষ্টা করে লাভ হবে নাআমার পজার চাচা মারা গেছেন, কেউ আমাকে এই খবরটাও দেয় নিআমি জেনেছি অন্য একজনের কাছে। 

এরা কোনদিনই তােমাকে গ্রহণ করবে না? তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কিংবা মারা গেলে হয়ত বা করবে। 

তােমাকে ছেড়ে যাবার প্রশ্ন উঠে নামৃত্যু বিষয়ে কিছু বলা যাচ্ছে নাযে প্লেনে উঠছি সেই প্লেনটাই ক্র্যাশ করতে পারেতবে তােমাকে পৈতৃক বাড়ি না দেখিয়ে আমি মরব নাবিষয়ে নিশ্চিত থাক। 

লিলিয়ানের খুব খারাপ লাগছেহঠাৎ মৃত্যু প্রসঙ্গ চলে এল কেন? এই প্রসঙ্গ তাে আসার কথা ছিল না। 

আয়নাঘর-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

লিলিয়ান। 

আমি প্রতিদিন একবার টেলিফোন করবআচ্ছাতােমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটা খাম রেখে যাচ্ছিআমি বাসা থেকে 

বেরুবার পর খাম খুলবেতার আগে নয়। 

কি আছে খামে ? | কিছু নাআরেকটা কথা, তুমি যদি একা থাকতে ভয় পাও তাহলে ঘরে তালা দিয়ে পরিচিত কারাের বাড়িতে উঠে পড়বেকিংবা কোন হােটেলে। 

আমি ভয় পাব না” 

তােমার চোখ দেখে মনে হচ্ছে এখনি ভয় পাচ্ছআমি চোখের ডাক্তারচোখ বিশেষজ্ঞচোখ দেখে অনেক কিছু বলে দিতে পারিহা হা হা। 

লিলিয়ান তাহেরের দিকে তাকিয়ে মনে মনে বলল, I love you

লিলি

এই দুমাসে তুমি কি দয়া করে একটা কাজ করবে, গাড়ি চালানােটা শিখে নেবে? এটা কোন কঠিন ব্যাপার নাড্রাইভিংএর যে কোন স্কুলে ভর্তি হলেই হবেগাড়ি চালনি জানলে তুমি আমাকে এয়ারপাের্টে নামিয়ে দিয়ে আসতে পারতেদুজন গল্প করতে করতে যেতামএখন যাব ক্যাবে করেবিশ্রী ব্যাপার

আয়নাঘর-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

তাহের ঘর থেকে বের হওয়া মাত্র লিলিয়ান ডুয়ার খুললসেখানে একটা চিঠিচিঠিতে লেখা প্রিয় লিলি, খামের ভেতর একটা ভিয়েনা যাবার ওপেন টিকিট আছেটিকিটটা তােমার জন্যেযখন ইচ্ছে করবে তুমি চলে আসবেআমি জোর করেই তােমাকে নিয়ে যেতামযাই নিকারণ আমি সারাদিন থাকব ব্যস্ত, তুমি একা একা হােটেলে বসে থাকবেনিজের স্বার্থে তােমাকে কষ্ট দিতে ইচ্ছা করল নাএরচে ওপেন টিকিট ভালএখানে একা একা থেকে ক্লান্ত হয়ে পড়লে চলে আসবেতখন ভিয়েনার হােটেলে বসে বিরক্ত হলেও আমাকে দোষ দিতে পারবে নাকারণ তুমি এসেছ নিজের আগ্রহেহা হা হা। 

লিলিয়ান সঙ্গে সঙ্গেই ট্রাভেল এজেন্টকে টেলিফোন  করলযদি বুকিং পাওয়া যায়সম্ভব হলে আজ। 

 

Read more

আয়নাঘর-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *