যে মেয়েটির অতি আদরের ছোটবোন দু’ঘণ্টা আগে মারা গেছে সে কি এত স্বাভাবিক আচরণ করতে পারে? অবশ্যই পারে না। রূপা পারছে কারণ সে তার সমস্ত অস্বাভাবিকতা বড় বোনের মৃত্যুতে দেখিয়ে ফেলেছে। ছোট বোনের মৃত্যু তাকে স্বাভাবিক হতে সাহায্য করছে।তবে এই স্বাভাবিকতা সাময়িক। খুবই সাময়িক। প্রবল শোকের ব্যাপারটা সে এখনো বুঝতে পারছে না, মস্তিষ্ক তাকে বুঝতে… Continue reading আমি এবং কয়েকটি প্রজাপতি শেষ:পর্ব হুমায়ূন আহমেদ
Author: Admin
আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৯ হুমায়ূন আহমেদ
আপনার কি মনে আছে–শুরুতে আপনাকে বলেছিলাম যে, আমি আবারো সাইকিয়াট্রিস্টের কাছে যাই? রূপার তথাকথিত ভাইয়ের কথা বলছি। প্রথমবার গিয়েছিলাম তার বাসায়, এবার যাই তাঁর চেম্বারে। মজার ব্যাপার হলো তিনি কিন্তু আমাকে চিনতে পারেন না। একটি প্রতিষ্ঠিত সত্য হচ্ছে সিজিওফ্রেনিকদের স্মৃতিশক্তি খুব ভালো হয়, সাইকিয়াট্রিস্টদের স্মৃতিশক্তি হয় দুর্বল এবং ডেনটিস্টদের আত্মহত্যার প্রবণতা থাকে সবচে’ বেশি।সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক… Continue reading আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৯ হুমায়ূন আহমেদ
আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৮ হুমায়ূন আহমেদ
আমি ছোটনকে কলেজে নামিয়ে দিতে গেলাম। আমার অতিরিক্ত আগ্রহের কারণে ছোটন খুবই চিন্তিত হয়ে পড়ল। আমি নিশ্চিত সে কলেজে যাবার পথে আমি তার সঙ্গে কী আচরণ করব তা নিয়েই তার দুশ্চিন্তা। কী করবে মানুষটা? চট করে হাত ধরে ফেলবে? তার দিকে ঘেঁসে আসবে? গায়ের সঙ্গে গা লাগিয়ে বসার চেষ্টা করতে করতে গদগদ গলায় প্রেমের কথা… Continue reading আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৮ হুমায়ূন আহমেদ
আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৭ হুমায়ূন আহমেদ
আমাকে খুনি বলছেন কেন? আমি খুন করি নি। খুন করা আমার পক্ষে সম্ভব না। আমি সামান্য ভয় দেখিয়েছি। আমাদের সমাজে ভয় দেখানো নিষিদ্ধ না। আমরা সবসময় কাউকে না কাউকে ভয় দেখাচ্ছি। আপনি আপনার নিজের কথা চিন্তা করুন। আপনি নিশ্চয়ই আপনার এক জীবনে অনেককে ভয় দেখিয়েছেন। কাউকে না কাউকে নিশ্চয়ই বলেছেন–জানে মেরে ফেলব, বদমাশ কোথাকার! ভূত… Continue reading আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৭ হুমায়ূন আহমেদ
আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৬ হুমায়ূন আহমেদ
একজন যাত্রী দূরপাল্লার ট্রেনে যাচ্ছেন। প্রথম শ্রেণীর কামরায় তিনি একা। রাত এগারোটার মতো বাজে। শীতের রাত। ভালো শীত পড়েছে। বাইরে ঘন কুয়াশা। জানালা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না। তারপরেও তিনি দীর্ঘ সময় জানালা দিয়ে তাকিয়ে রইলেন। একা একা তিনি ‘বোর হচ্ছিলেন। ব্যাগ খুলে হুইস্কির বোতল খুলে নির্জলা হুইস্কি এক সঙ্গে অনেকখানি খেয়ে ফেললেন। তার ভালো… Continue reading আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৬ হুমায়ূন আহমেদ
আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৫ হুমায়ূন আহমেদ
বিয়ের পর মেয়েদের ভেতরে স্বামীর সংসার হাতে নেয়ার প্রবল বাসনা দেখা যায়। মহানন্দে তারা সংসারের দায়িত্ব নিয়ে ছোটাছুটি করতে থাকে। কী বাজার হবে, কী রান্না হবে তা নিয়ে মহা ব্যস্ততা। জানালায় নতুন পর্দা লাগানো। টিভিটা সরিয়ে নতুন জায়গায় রাখা। কাজের লোক দিয়ে বাথরুমের কমোড ঘষাঘষি করানো। সব কিছুতেই উৎসাহ।দস্তা-কন্যার ভেতর সে-রকম কিছুই দেখা গেল না।… Continue reading আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৫ হুমায়ূন আহমেদ
আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৪ হুমায়ূন আহমেদ
দস্তা-কন্যা বাকি রাতটা খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে কাটিয়ে দিল। আমি এক ঘুম দিয়ে জেগে উঠে দেখি সে ঠিক আগের জায়গায় বসে আছে। শা শাঁ শব্দ হচ্ছে। তার চোখ চকচক করছে। মনে হয় একটু আগে কেঁদেছিল। এখন কান্না নেই কিন্তু কান্নার ছায়া চোখে লেগে আছে। দস্তা-কন্যার এই হতাশ ক্লান্ত রূপ দেখেই হয়তো আমি সেই রাতে… Continue reading আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৪ হুমায়ূন আহমেদ
আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৩ হুমায়ূন আহমেদ
রফিক জবাব দিল না। ভীত মুখ করে দাড়িয়ে রইল। আমি চিন্তিত বোধ করলাম না, কারণ চিন্তিত বোধ করার কিছু নেই। আমার যা হচ্ছে তার নাম। হেলুসিনেশন। অডিটরি হেলুসিনেশন। সিজোফ্রেনিয়ার রোগীদের এরকম হয়। খুব সম্ভব আমি সিজোফ্রেনিয়ার রোগী। রোগ প্রাথমিক পর্যায়ে আছে। আমি সম্ভবত নিউরোসিস পর্যায়ে আছি। রোগ বাড়তে দিলে সাইকোসিস পর্যায়ে চলে যাব। তখন আর… Continue reading আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০৩ হুমায়ূন আহমেদ
আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০২ হুমায়ূন আহমেদ
আমি পরীক্ষা বন্ধ করে দিলাম। রূপা চলে যাবে এই ভয়ে যে বন্ধ করলাম তা না। পঞ্চম দিনের দিন গাছটা মরে গেল। তবে মজার ব্যাপার হচ্ছে, গাছটা চতুর্থ দিনে অন্যরকম হয়ে গিয়েছিল–পাতাগুলি হয়েছিল নীলচে এবং কাণ্ডটা হয়ে গেল ঘোর কৃষ্ণ বর্ণের। রক্তের কারণে যে গাছ মরে গেছে তা কিন্তু না। বরং গাছটাকে অনেক বেশি সজীব লাগছিল।… Continue reading আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০২ হুমায়ূন আহমেদ
আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০১ হুমায়ূন আহমেদ
শুরুতেই আপনি আমাকে পাগল ভাববেন না।শুরুতে পাগল ভাবলে আমার গল্পটা আপনি মন দিয়ে শুনবেন না। আর শুনলেও তেমন গুরুত্ব দেবেন না। জগতের কোনো মানুষ পাগলদের কথা মন দিয়ে শোনে না। এমনকি সাইকিয়াট্রিস্টরাও না। অথচ পাগলদের কথা তাদেরই সবচে’ মন দিয়ে শোনার কথা। ঠিক না? সাইকিয়াট্রিস্টরা যে পাগলদের কথা মন দিয়ে শুনেন না–তা কী করে টের… Continue reading আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব:০১ হুমায়ূন আহমেদ