আয়নাঘর-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

আয়নাঘর-হুমায়ূন আহমেদ

লিলিয়ান বলল, তুমি আমাকে ক্রমাগত মশার ভয় দেখিয়েছমশা কিন্তু নেইতাই দেখছিতবে ঘুমুতে হবে মশারি খাটিয়েমশা না থাকুক, পােকামাকড় আছে। 

আয়নাঘর

আজ রাতে না ঘুমুলে কেমন হয়? কি বললে?চল আমরা বারান্দায় বসে জোছনা দেখিআর কোন পরিকল্পনা আছে?” 

আমার খুব শাড়ি পরতে ইচ্ছা করছেসুন্দর একটা শাড়ি জোগাড় করতে পারবে? আমাকে শিখিয়ে দেবে কি করে পরতে হয়

তােমার কি মনে হয় না লিলিয়ান তুমি বাড়াবাড়ি করছ?‘না, আমার মনে হয় নাআমার কিন্তু মনে হচ্ছে তুমি বাড়াবাড়ি করছ। 

লিলিয়ান কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে বলল, তােমার রকম মনে হয়ে থাকলে আমি দুঃখিতআমার যা মনে হয়েছে আমি তােমাকে বলেছিতােমাদের এই বাড়িটা ভাঙাদরজাজানালা লােকজন খুলে নিয়েছেতারপরেও বাড়িতে পা দেয়ার পর থেকে আমার ভাল লাগছেএক ধরনের আনন্দ অনুভব করছিসেই আনন্দ লুকানাের চেষ্টা করি নিহয়ত সেটা করাই উচিত ছিল

 লিলিয়ান বারান্দায় চলে গেলতার খুব খারাপ লাগছেচোখে পানি এসে যাচ্ছেএই দৃশ্য দেখলে তাহের হেসে উঠতে পারেলিলিয়ান চোখের পানি দিয়ে তাহেরকে হাসাতে চায় নালিলিয়ান একটা ঘর থেকে অন্য ঘরে যেতে লাগলতার কাছে কেন জানি মনে হচ্ছে, ঘরগুলি তাকে ডেকে ডেকে বলছে, এস লিলিয়ান, এসআমাকে দেখে যাওতাহের এসে লিলিয়ানকে আবিষ্কার করল সর্বদক্ষিণের বারান্দায়এখান থেকেই লােহার সিঁড়ি নিচে নেমে গেছে। 

আয়নাঘর-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

লিলিয়ান! কি?তুমি কি আমার উপর রাগ করেছ?না” 

মনে হচ্ছে তুমি রাগ করেছআসল ব্যাপার কি জান, আমার চাচার সঙ্গে কথা বলে মেজাজ হয়েছে খারাপকিছুই ভাল লাগছিল নাএই কারণেই তােমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিকিছু মনে করো না। 

আমি কিছু মনে করি নিখাওয়াদাওয়ার পর আমরা ছাদে বসে জোছনা দেখবছাদে উঠার সিঁড়ি আছে?হ্যা, সিড়ি আছেতালাবন্ধচাচার ছেলেটাকে পাঠিয়েছি চাবি আনতেথ্যাংক ইউতােমার খিদে পেয়েছে লিলিয়ান?এখনাে খিদে পায় নি। 

একটা বিরাট ভুল হয়েছেওদের বলে দেয়া উচিত ছিল মসলা কম দিতেএরা প্রচুর মসলা দিয়ে রান্না করবেঝালের জন্যে কিছু মুখে দিতে পারবে না। 

আমার খাওয়া নিয়ে ভেবাে নাতুমি যা খেতে পারবে, আমিও পারবসব ঘর দেখা হয়েছে

আয়নাঘর? আয়নাঘর দেখেছ

না তােআয়নাঘর কি

ওটা একটা ইন্টারেস্টিং ঘরআমার দাদার বাবা দি গ্রেট জাঙ্গির মুনশি, এই ঘর বানিয়েছিলেনতালাবন্ধ কিনা জানি নাতালাবন্ধ থাকার কথাচল দেখি খুঁজে বের করতে হবে কোন দিকে তাও জানি না

আয়নাঘর-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

ঘরটা তালাবন্ধবেশ বড় তালা ঝুলছেকয়েকবার ঝাকি দিতেই তালা খুলে গেলঅনেকদিন বন্ধ থাকায় ঘরে ভ্যাপসা জলজ গন্ধছােট্ট ঘর, কোন জানালা নেইঘরে ঢােকার একটিই দরজাসেই দরজাও নিচুঘরের একদিকের পুরাে দেয়াল জুড়ে বিশাল আয়নাঅন্য পাশে কাবার্ড। 

লিলিয়ান বলল, এত বড় আয়না কোথায় পেলেন

তাহের হাসতে হাসতে বলল, জানি না কোথায় পাওয়া গেছেদি গ্রেট জাঙ্গির মুনশি জোগাড় করেছিলেন সাহেব বাড়ি থেকেঅর্থাৎ ইংরেজদের কাছ থেকেএই ঘরটার নাম হল আয়নাঘরজাঙ্গির মুনশির স্ত্রী তিতলী বেগম এই ঘরে সাজগােজ করতেনসাজের সময় বাইরের কেউ যেন দেখতে না পায় জন্যেই ঘরের কোন জানালা নেইলক্ষ্য করেছ

হ্যা, লক্ষ্য করেছি‘ 

মহিলা অসম্ভব রূপবতী ছিলেনতিনি তাঁর একমাত্র পুত্রের জন্মদিনে মারা যানমাত্র ষােল বছর বয়সে। 

আহা! আয়নাঘর উনার খুব প্রিয় ছিলউনি যখন মােটামুটি নিশ্চিত হলেন যে মারা যাচ্ছেন তখন তিনি তার স্বামীকে বলেন তাকে আয়নাঘরে নিয়ে যেতেতাই করা হলতিনি মারা গেলেন আয়নাঘরেজাঙ্গির মুনশি দ্বিতীয়বার বিয়ে করেন নিস্ত্রীর মৃত্যুর পর তিনি প্রায় চল্লিশ বছর বেঁচেছিলেন

আয়নাঘর-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

এই চল্লিশ বছর তিনি আয়নাঘর বন্ধ করে রেখেছিলেনএকদিনের জন্যেও খুলেন নিউনার মৃত্যুর পর আয়নাঘর প্রথম খােলা হয়এস লিলিয়ান, খুব সম্ভব খাবার নিয়ে এসেছেখেয়ে নেইখিদে লেগেছেতাছাড়া আমার বেশিক্ষণ থাকা ঠিকও নয়আয়নাঘরে কোন পুরুষের প্রবেশ নিষিদ্ধ

তুমি যাওআমি এই ঘরে একটু একা একা থাকিকেন বল তাে

আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে ভাল লাগছেএই দেখ আমার গায়ে কাঁটা দিচ্ছে দেখ, দেখ। 

তাহের বিস্মিত হয়ে বলল, হ্যা দেখলামকারণটা কি? প্রায় দেড়শবছর আগে এই বাড়ির বউ এক আয়নার সামনে দাড়িয়ে নিজেকে 

দেখেছিলআজ আমি নিজেকে দেখছিআমিও এই বাড়িরই বউএই আয়নাটা আমার। 

তাহের বিস্মিত চোখে তাকিয়ে রইললিলিয়ান বলল, আমি যখন অসুস্থ হয়ে পড়ব তখন তুমি আমাকে এই বাড়িতে নিয়ে আসবেআমি চাই আমার মৃত্যু যেন আয়নাঘরে হয়। 

আয়নাঘর-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

সে তাে অনেক দূরের ব্যাপারআপাতত ভাত খাই চল। 

প্লীজ, প্লীজ, আমি খানিকক্ষণ এখানে একা থাকবখুব অল্প কিছুক্ষণ। 

তাহের চিন্তিতমুখে বের হয়ে এললিলিয়ান তাকিয়ে আছে আয়নার দিকেতাহের লিলিয়ানের কাণ্ডকারখানা কিছুই বুঝতে পারছে না। 

রান্নার আয়ােজন ভাল। রুই মাছ ভাজা। পােলাও কোরমাএক বাটি পায়েসলিলিয়ানের জন্যে একটা কাঁটা চামচও দেয়া হয়েছেতবে পােলাও সিদ্ধ হয় নি চাল চাল রয়ে গেছেকোরমা রান্না হয়েছে প্রচুর পরিমাণে চিনি দিয়ে

 

Read more

আয়নাঘর-পর্ব-(১৭)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *