মধ্যাহ্ন-পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

গারােদের ধুতি পরা মনিশংকর বিনয়ের সঙ্গে প্রত্যেককেই আলাদা করে বলছেন, শেখের পাে’রা প্রাসাদ না নিয়া কেউ যাবে না । সইন্ধ্যাকালে বাইজি নাচ হবে। দলে–বলে আসবা। মেয়েছেলেদের জন্যে চিকের পর্দার ব্যবস্থা আছে। পূজা নিয়ে জুলেখার সংসারে বিরাট অশান্তি শুরু হলাে। জুলেখা স্বামীর কাছে বায়না ধরেছে পূজা উপলক্ষে তাকে নতুন লাল শাড়ি দিতে হবে। সুলেমান বিস্মিত হয়ে… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(১৪)-হুমায়ূন আহমেদ

হরিচরণ বললেন, ধনু নামের মানুষজন কি থাপড়াইতে ওস্তাদ ? ধনু জিব কাটল। মুরুব্বি মানুষের সামনে বেআদবি কথা বলা হয়েছে। তাকে আরাে সাবধান হতে হবে। সে এখন বিশিষ্টজন। বিশিষ্টজনরা কথাবার্তা বলবে সাবধানে। হিসাব করে। একটা কথার আগে দশটা হিসাব।  বান্ধবপুরের আরেক বিশিষ্টজন মনিশংকর দেওয়ান। থাকেন কোলকাতায়। কাপড়ের ব্যবসা করেন। দুর্গাপূজা উপলক্ষে গ্রামে ফিরেন। বিরাট আয়ােজনে  দুর্গাপূজা… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(১৪)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ

পারবেন। তার জন্যে সাতজন সৎ ব্রাহ্মণকে সাতটা স্বর্ণমুদ্রা দিতে হবে । সাতটা বৃষ উৎসর্গ করতে হবে এবং পূণ্যধাম কাশিতে মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করতে হবে। রাধাকৃষ্ণের যুগল মূর্তি হতে হবে স্বর্ণের। হরিচরণ বললেন, আমার জাতে উঠার কোনাে ইচ্ছা নাই। ন্যায়রত্ন বললেন, কী বলেন এইসব ? আপনার তাে মফিষ্ক বিকৃতি হয়েছে।  হরিচরণ বললেন, তা খানিকটা হয়েছে।… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

বাজারের একমাত্র স্বর্ণকারের দোকানের মালিক শ্রীধর বলল, এর মধ্যে সােনা বলতে কিছু নাই। সবই ক্ষয়া গেছে। ধনু শেখ বলল, কর্তা! না খায়া আছি। স্ত্রীর সন্তান হবে।  শ্রী ধর বলল, তােমার সাথে বাণিজ্য করব না। তুমি জাত নিয়া অন্দ মন্দ কথা বলাে। তােমার সাথে বাণিজ্য করলে শ্রী গণেশ বেজার হবেন। দোকান লাটে উঠব । আমিও তােমার… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

বিরাট পণ্ডিত। চার–পাঁচটা ন্যায়রত্ব রামনিধি পানিতে গুলে খেয়ে ফেলতে পারে। তােমার শরীর শুদ্ধির ব্যবস্থা কি করব ? যাক আরাে কিছু দিন। তাছাড়া আপনি শরীর শুদ্ধি করলে তাে হবে না। কেউ মানবে না। কাশির পণ্ডিতদের লাগবে। তাও কথা। একটা কাজ করি, কোনাে শুভদিন দেখে দু’জনে কাশি চলে যাই। তােমার তাে অর্থের অভাব নাই। আমারে খরচ দিয়া… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

নাপিত বন্ধ হওয়ার কারণে তিনি চুল–দাড়ি কাটা বন্ধ করলেন। তার মাথাভর্তি চুল–দাড়ি গজাল। চেহারা ঋষি ঋষি হয়ে গেল।মানুষ এমন প্রাণী যে দ্রুত নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। হরিচরণ একা জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন। সকালে গদিতে বসেন। ব্যবসার কাজকর্ম দেখেন। গদির হিন্দু কর্মচারীদের জাতের সমস্যা হয় নি। তারা আগের মতােই আছে। তাদের দুপুরের খাবার সময়… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(৯)-হুমায়ূন আহমেদ

শশাংক পাল মাথা দোলাতে দোলাতে বললেন, নিজের কন্যা ছাড়া আর কেউ কন্যাসম না। এইটা খেয়াল রাখবা।……….আচ্ছা রাখব। তােমার বাড়িতে তাে কোনাে লােকজন দেখলাম না। সবাই কি তােমাকে ত্যাগ করেছে ?  করেছে। করাই স্বাভাবিক। আমার জাত নাই। সমাজ নাই। ……শশাংক পাল বললেন, এইসব নিয়ে চিন্তা করবে না। যার টাকা আছে সে সমাজ কিনবে । আর আমি… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(৯)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

মাওলানা এশার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে হাতির গলার ঘণ্টার আওয়াজ পেলেন। সােনাদিয়ার জমিদার শশাংক পালের হাতির গলার রপার ঘণ্টা। অতি মধুর আওয়াজ। তিনি শুনেছেন সােনাদিয়ার জমিদার আরেকট। হাতি কিনেছেন। মাদি হাতি। এখন তিনি দুই হাতি পাশাপাশি নিয়ে চলেন। মাদি হাতিটা থাকে সামনে, পুরুষটা পিছনে। এরা যখন থেমে থাকে তখন না কি পুরুষ এবং… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(৭)-হুমায়ূন আহমেদ

ছেলের মায়ের জন্যে কি একটা তাবিজ দিবেন? তার কী সমস্যা ? জঙ্গলে ঘুরে। নিজের মনে গীত গায়। নামাজ রােজা কি করে ? রােজা করে। নামাজের ঠিক নাই।………নামাজ ছাড়া রােজা আর নৌকা ছাড়া মাঝি একই বিষয় । তারে নামাজ পড়তে বলবা।  জি বলব। সুন্দরী মেয়েছেলে, তার উপরে জিনের নজর পড়ছে কি–না এইটা নিয়া আমি চিন্তিত। জিনের নজর… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(৭)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(৬)-হুমায়ূন আহমেদ

সেইসময়ে ইউরােপের অবস্থাটা একটু দেখি। সুইজারল্যান্ডের বার্ন শহরে বাইশ বছর বয়সি এক পেটেন্ট অফিসের কেরানি পদার্থবিদ্যার উপর তিন পাতার এক প্রবন্ধ লিখে পাঠিয়েছেন— Annals of Physics–এ। আলাে সম্পর্কে তার নিজের চিন্তাধারা প্রবন্ধটিতে বলা হয়েছে। প্রবন্ধটি পড়ার পর জার্নালের সম্পাদক নােবেল পুরস্কার বিজয়ী মার্কস প্ল্যাংক মাথায় হাত দিয়ে বসে আছেন। তিনি বুঝতে পারছেন পদার্থবিদ্যার এতদিনকার সব… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(৬)-হুমায়ূন আহমেদ