মৃন্ময়ী-পর্ব-(১)-হুমায়ূন আহমেদ

আমার বাবার নাম মইনু মিয়া। খুবই হাস্যকর নাম। কাঠ মিস্ত্রি বা দরজিদের এরকম নাম থাকে। আমার দাদাজান দরজি ছিলেন, এবং তিনি তাঁর মতাে করেই ছেলের নাম রেখেছেন। তিনি স্বপ্নেও ভাবেন নি, তার ছেলে গিরায় হিসাব না করে, নেনােমিটার, পিকো সেকেন্ডে হিসাব করবে। আমার বাবা মইনু মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে জীবন শুরু করবেন। … Continue reading মৃন্ময়ী-পর্ব-(১)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-(শেষ পর্ব)-হুমায়ূন আহমেদ

একবার কিছু পড়লেই তার মনে থাকে। শশী মাস্টার তার এই ছাত্রটিকে কোনাে এক বিচিত্র কারণে সহ্য করতে পারেন না।…….ব্রিটিশ সরকার সে সময়ে একটি বৃত্তি চালু করেছিলেন। সমগ্র ভারতে ক্লাস টু’র ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযােগিতামূলক পরীক্ষায় এই বৃত্তি দেয়া হতাে। মাসিক দু’টাকা হারে এক বৎসরের জন্যে বৃত্তি। সুলেমানের ছেলে জহির এই বৃত্তি পেয়ে সবাইকে চমকে দিল ।… Continue reading মধ্যাহ্ন-(শেষ পর্ব)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(২৫)-হুমায়ূন আহমেদ

আপনার স্ত্রীর নাম কী ? বলতে না চাইলে বলতে হবে না। বলতে ইচ্ছা করলে বলেন। তার নাম বলব না।মেয়ে দু’টার নাম কী ? বলতে না চাইলে বলতে হবে না। বলতে ইচ্ছা করলে বলেন। বড় মেয়ের নাম শরিফা। ছােট মেয়ের নাম তুলা। তুলা নাম রেখেছেন কেন? জন্মের সময় খুব হালকা ছিল ?  হু। সাত মাসে হয়েছে। বাঁচার আশা… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(২৫)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(২৪)-হুমায়ূন আহমেদ

রঙিলা বাড়িতে প্রথম ঢােকার পর মালেকাইন তাকে সামনে বসিয়ে গায়ে হাত রেখে যে কথাগুলি বলেন, সে কথাগুলি চান বিবির মনে গেঁথে আছে। তিনি কথা বলেন বাংলা এবং হিন্দুস্থানি মিশিয়ে । সেই কথাও চান বিবির গানের মতাে লাগে। | শােন জুলেখা, তুমি রূপ নিয়ে দুনিয়াতে আসছ। গরিব ঘরের মেয়ে। এইটাই তােমার পাপ। যে নিজেই পাপ তার… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(২৪)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(২৩)-হুমায়ূন আহমেদ

আকাশে মেঘ । মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘােমটা পরা তরুণী দিগন্ত বিস্তৃত জলরাশির দিকে তাকিয়ে আছে। তরুণীর নাম জুলেখা। একসময় সে অস্ফুট স্বরে বলল, কী সৌন্দর্য গাে! কী সৌন্দর্য! ঠিক একই সময় জুলেখার বয়সি একটা মেয়েও জাহাজে করে আটলান্টিক পার হচ্ছিল। সে একা একা জাহাজের ডেকে বসেছিল। সেও মহাসাগরের শােভা দেখে জুলেখার মতােই মুগ্ধ বিস্ময়ে বলেছিল—… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(২৩)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(২২)-হুমায়ূন আহমেদ

মাওলানা ইদরিস বললেন, হে আল্লাহপাক, তুমি আমাকে শয়তানের ধোকা থেকে রক্ষা কর। তিনি আয়াতুল কুরসি পাঠ শুরু করলেন। তার দৃষ্টি কাঠাল গাছের দিকে। মেয়েটা এখনাে আছে। মাওলানা ভীত গলায় বললেন, তুই কে ? নগ্ন মেয়ে কাঠাল গাছের আড়ালে চলে গেল। মাওলানা বললেন, ইবলিশ দূর হ। তােকে আল্লাহর দোহাই লাগে তুই দূর হ। দূর হ কইলাম। মেয়েটা দূর… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(২২)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(২১)-হুমায়ূন আহমেদ

বিয়ের পর সে একবার মাত্র তিনদিনের জন্যে বাপের দেশে যাবার সুযােগ পেয়েছিল। যেতে হয়েছে বােরকা পরে। সুলেমান কঠিন নিষেধ করে দিয়েছিল, পুরুষ আত্মীয়ের সামনেও বােরকার মুখ খােলা যাবে না। বাবা এবং ভাইদের সামনে খােলা যেত। জুলেখার বাবা কোথায় কেউ জানে না। ভাই যারা তারা সৎ মায়ের গর্ভের, কাজেই বােরকার মুখ খােলার প্রয়ােজন পড়ছে। মধ্যাহ্ন-পর্ব-২১ হাট… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(২১)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(২০)-হুমায়ূন আহমেদ

গানের কথাগুলি জুলেখা এখনই তৈরি করল । তার এত ভালাে লাগল। তার বাপজানের গুণ কি তার মধ্যে আছে ? কোনােদিন কি সে তার বাপজানের মতাে মুখে মুখে গান বাঁধতে পারবে? মাওলানা ইদরিস খুতবা পাঠ শেষ করলেন। মুসুল্লিদের দিকে তাকালেন। মাত্র নয়জন। তার হিসেবে আরাে বেশি হবার কথা। কাঠমিস্ত্রি সুলেমান তার পুত্রকে নিয়ে এসেছে। এটা ভালাে। সুলেমান… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(২০)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ

সুলেমানের স্ত্রী জুলেখা আয়ােজন করে পায়ে আলতা দিচ্ছে। সে বসেছে বেতের মােড়ায়। তার পা জলচৌকিতে রাখা। পাটকাঠির মাথা কলমের নিচের মতাে কেটে তুলি বানানাে হয়েছে। জহির মুগ্ধ চোখে মার পায়ের শিল্পকর্ম দেখছে। একটু দূরে ছােট ধামাভর্তি মুড়ি এবং খেজুর গুড় নিয়ে বসেছে সুলেমান। সে তিন দিন হলাে ফিরেছে। স্ত্রীর জন্যে কচুয়া রঙের একটা শাড়ি এনেছে।… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন-পর্ব-(১৮)-হুমায়ূন আহমেদ

কার্তিক মাসের শেষ। উত্তরের গারাে পাহাড় থেকে শীতের হিমেল হাওয়া উড়ে আসতে শুরু করেছে। এবারের লক্ষণ ভালাে না। মনে হয় ভালাে শীত পড়বে। দু’বছর পরপর হাড় কাঁপানাে শীত পড়ে। গত দু‘বছর তেমন শীত পড়ে নি। হরিচরণ চাদর গায়ে পুকুরপাড়ে এসে বসেছেন। তার মন বেশ খারাপ। তিনি খবর পেয়েছেন ধনু শেখের দোতলা লঞ্চে একটা দুর্ঘটনা ঘটেছে। ভেদবমি করতে… Continue reading মধ্যাহ্ন-পর্ব-(১৮)-হুমায়ূন আহমেদ